Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

(27).Toxicology Case No 2.Drug Toxicity

প্রশ্ন: কোন ড্রাগের টক্সিক ইফেক্ট বেশি।

একটা free drug নাকি plasma protein bound drug এর!

চমৎকার প্রশ্ন!

Free drug vs plasma protein bound drug—এখানে “toxicity” বোঝার জন্য আমাদের drug distribution এবং action বুঝতে হবে।

ভালোভাবে বুঝার চেষ্টা করো,ক্লাসেও এটা বলেছি খেয়াল করবে:

একটা ড্রাগ যখন রক্তে থাকে, তখন সেটা দুইভাবে থাকে:

1. Free (unbound) form – সরাসরি কাজ করতে পারে।

2. Plasma protein-bound form – Albumin এর সাথে বেঁধে থাকে, এবং inactive থাকে।

So, কোনটা বেশি টক্সিক?

→ Free drug বেশি toxic.

কারণ?

শুধুমাত্র free drug-ই tissue এ diffuse করতে পারে

Receptor এর সাথে bind করে action করে

• Toxic effect এবং therapeutic effect—দুটোই free drug দেয়

একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করি:

Drug: Warfarin (oral anticoagulant)

💥এটি প্রায় 99% plasma protein bound থাকে।

👉অর্থাৎ মাত্র 1% free থেকে কাজ করে।

এখন যদি কোনো কারণে…

👉অন্য drug (যেমন aspirin) এসে albumin থেকে warfarin কে সরিয়ে দেয়,

👉তখন free warfarin বেড়ে যায় → INR বাড়বে, এবং bleeding risk অনেক বেড়ে যাবে।

আরো একটা উদাহরণ: Phenytoin (antiepileptic)

👉Phenytoin ও খুব বেশি protein bound (90–95%)

👉Hypoalbuminemia হলে → free phenytoin বেড়ে যায় → CNS toxicity হতে পারে (ataxia, nystagmus)

Clinical implication:

কখন ফ্রী ড্রাগ টক্সিসিটি হতে পারে?

• Hypoalbuminemia (e.g., in liver disease, nephrotic syndrome) → free drug বেড়ে যায় → toxicity risk বাড়ে

আবার,

👉Drug-drug interaction → one drug displaces another → ডিসপ্লেসড ড্রাগটার free drug concentration বেড়ে toxicity বাড়ায়

Raiyyan Tahsan ❤️Date:-12-04-2025 Saturday Time:-10-13-2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top