Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

(18).Hematology Case No 09. Drug-Induced Immune Thrombocytopenia

রোগীর CBC রিপোর্ট আপনার হাতে। আপনার মনোযোগ Platelet এর সংখ্যার দিকে।

রোগীর বয়স ৬৩ বছর, রোগী গতকাল আপনার কাছে এসেছিলো কয়েকদিন ধরে নাক দিয়ে আর দাতের মাড়ি দিয়ে হালকা রক্ত পড়ার সমস্যা নিয়ে। আপনি তখন তাকে CBC করতে দিয়েছিলেন।

CBC তে Platelet সংখ্যা দেওয়া 75,000/cmm. বোঝা যাচ্ছে এজন্যেই Bleeding হয়েছে হালকা। কিন্তু, Platelet কেন কমলো সেটাই ভাবছেন আপনি।

এখন Dengue সময় না, রোগীর জ্বরে কোন History নাই। অন্য কোন Infection এর History ও নাই।

আপনাকে Report হাতে ভাবতে দেখে রোগী জিজ্ঞেস করলো, খারাপ কিছু ধরা পড়েছে বাবা?

খারাপ কিছু থাকলে বলতে পারো। এমনিই গত মাসে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি।

আপনি কথাটার অর্থ জিজ্ঞেস করাতে রোগী তার মোবাইল বের করে একটা Prescription বের করে দেখালো। Prescription এ DX লেখা Acute MI.

আপনি Platelet কমার কারণ খুঁজে পেলেন। রোগী Clopidogrel পাচ্ছে।

Answer Is:-  Drug-Induced Immune Thrombocytopenia (DITP) করার কারণে। Raiyyan Tahsan Date:-30-04-2025 Wednesday Time:-09-42-25 Am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top