স্যার, কাল রাতেই একটা কেস পড়ছিলাম — Steven-Johnson Syndrome। কিন্তু একটু কনফিউজড লাগতেছে… এটা কি allergy নাকি skin disease?
টিচার:
হা হা… ভালো প্রশ্ন! আসলে দুইটাও বলা যায় — এটা allergic-type reaction, কিন্তু result হয় ভয়ানক একটা skin and mucosal disorder
স্টুডেন্ট :
মানে স্যার, জাস্ট allergy-type rash না?
টিচার:
না না, এমন না যে একটু র্যাশ উঠল। এটা অনেক সিরিয়াস — স্কিন literally উঠে যায়, শরীরের বিভিন্ন mucous membrane ulcerated হয়ে যায়। মুখ, চোখ, গোপন অঙ্গ সব জায়গায় ইনভলভ হতে পারে।
স্টুডেন্ট :ভয়ানক তো! কোন কারণে এমন হয় স্যার?
টিচার:
সাধারণত drug reaction। যেমন ধরো — sulfa group এর antibiotic, phenytoin, carbamazepine, allopurinol — এসব। আবার কিছু viral infection থেকেও হতে পারে, যেমন Mycoplasma pneumoniae বা herpes simplex
স্টুডেন্ট :
কিন্তু স্যার, এটা তো হঠাৎ হয় না, তাই না?
শিক্ষক :
হুম, আগে flu-like একটু জ্বর, চোখে জ্বালা,ব্যথা এসব দিয়ে শুরু হয়। এরপর হুট করে স্কিনে লালচে দাগ, তারপরে ফোস্কা — তারপর একদম পাতলা স্কিন উঠে যায়। মুখের ভিতরে এমন ulcer হয় যে খাওয়াই যায় না।
স্টুডেন্ট :
এটা কি TEN এর মতোই?
টিচার:
দুইটা একই disease spectrum এর দুইটা পর্যায়।
SJS: যদি <10% body surface এরিয়া involved হয়
TEN: যদি >30% involve হয়
১০-৩০% মাঝে পড়লে বলি “SJS-TEN overlap
স্টুডেন্ট:
ডায়াগনসিস কিভাবে হয় স্যার?
শিক্ষক :
Clinical suspicion-ই বড় জিনিস। Nikolsky sign দেখতে পারো — যেখানে হালকা চাপ দিলে স্কিন উঠে আসে। তবে biopsy করলে নিশ্চিত হওয়া যায়।
স্টুডেন্ট :
আর ট্রিটমেন্ট?
টিচার:
সবচেয়ে আগে suspect drug বন্ধ করো। এরপর supportive care — যেন burn patient এর মতো treat করা হয়। fluids, wound care, pain control। ICU দরকার হয় অনেক সময়। কেউ কেউ IVIG বা steroid দেয়, but evidence mixed
স্টুডেন্ট :
স্যার, মনে হয় এখন একটু বুঝতে পারতেছি। রোগী তো অনেক কষ্টে থাকে, তাই না?
টিচার:
অনেক কষ্টে থাকে। একটা বাচ্চা রোগী ছিল আমাদের — sulfa drug খাওয়ার পরে SJS হয়ে যায়, চোখেও ulcer হয়ে যায়। কষ্ট লেগেছিলো অনেক
স্টুডেন্ট :
স্যার, এখন থেকে কোন ওষুধ prescribe করার আগে double-check করব ইনশাআল্লাহ।
টিচার:
এই কথাটাই সবচেয়ে দরকারি কথা আজকের — awareness!
Raiyyan Tahsan. Date:- 13-04-2025 Sunday Time:-10-35-2025
- TC(1487).(56). General Medicine Department Case No (14): Presumed Treated Hypertension and Type 2 Diabetes with Possible Upper-GI Dyspepsia/Dysmotility and Cardiovascular Risk Management (1 Prescription + 0 Reports + 0 Supporting Images).5432
- TC(1486).(02). Dermatology Department Case No 107:- Suspected Superficial Dermatophytosis with Possible Coexisting Allergic Rhinitis: Clinical Diagnosis, Prescription Analysis and Evidence-Based Management (1PR+0RE+0IMG)4433
- TC(1485).(02). Dermatology Department Case No (106): Undifferentiated Genital Ulcer Disease with Associated Skin Rash and Generalized Weakness Suspected Syphilis versus Genital Herpes; Possible Secondary Bacterial Infection (1 PR+ 0RE + 0Img)7799
- TC(1484).(09).Obstetrics & Gynecology Case No 60:-High-Risk Pregnancy with History of Two Preterm Deliveries and Two Neonatal Deaths: Diagnosis, Drug Safety and Evidence-Based Management(1PR+0RE+0IMG)8090
- TC(1483).(09). Gynecology Department Case No. (59): Physician-Documented Mastitis with Fever — Possible Inflammatory or Bacterial Mastitis; Breast Abscess and Dengue Fever to Be Excluded (1Prescription + 0Reports + 0Images)0909