Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

(29).Pharmacology Case No 31. Volume of Distribution

প্রশ্ন: 👌(ফার্মা কোর্স)

Volume of Distribution (Vd) বেশি হলে ড্রাগের effect কম কেন?

প্রথমে বুঝে নেই — Vd মানে কী?

Volume of Distribution (Vd) বোঝায়,

একটা ড্রাগ শরীরের কোন কোন জায়গায় কতোটা ছড়িয়ে পড়েছে — অর্থাৎ plasma vs tissue এর মধ্যে distribution।

যখন Vd বেশি হয়, তখন কী হয়?

• এর মানে হচ্ছে:

ড্রাগ টা বেশি পরিমাণে টিস্যুতে চলে গেছে,

আর plasma-তে খুব কম আছে।

💥Plasma তে ড্রাগ কম থাকলে ইফেক্ট কেন কম হয়?

কারণ:

1. Therapeutic effect অনেক সময় plasma concentration-এর উপর নির্ভর করে, কারণ:

• plasma থেকে ড্রাগ target site এ diffuse করে,

• receptor binding হয় blood side থেকে।

2. Plasma-তে কম মানে bioavailability কম, তাই

• যথেষ্ট dose না দিলে desired effect হবে না।

একটা analogy দিয়ে বলি:

ধরো তুমি ঢাকায় একটা ঔষধ পাঠালে যেটা ১০০ জনের জন্য —

• যদি ওষুধগুলো সবই শহরের বাইরে ছড়িয়ে যায় (Vd বেশি),

• তাহলে ঢাকার ভিতরের (plasma) লোকেরা ওষুধ পাবে কম —

• ফলে therapeutic effect কম।

Raiyyan Tahsan. Date:- 13-04-2025 Sunday Time:- 10-21-45 Pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top