Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

Neurology Case No 13. Postpartum headache

Postpartum headache- চিন্তার ডালপালা

ছোট্ট শিশু আবরার কে প্রথম দেখি বিকেল চারটার দিকে।

হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে একটা শান্ত বিছানায়, বুকের ওপর সদ্যোজাত সন্তানটা ঘুমিয়ে।

বাচ্চাটার মুখে প্রশান্তি, আর মায়ের চোখে অদ্ভুত এক অস্থিরতা।

বলল,

> “ডাক্তার, মাথাটা এমন ব্যথা করছে… যেন ভেতরে বাজ পড়ছে। হঠাৎ করে শুরু।

দুই হাত দিয়ে চেপে দিয়ে ধরতে হচ্ছে মাথা। এরপরেও ব্যথা কমছে না, দুধও ঠিকমতো খাওয়াতে পারছি না…”

প্রথমেই মাথায় আসে migraine। postpartum stress, ঘুম কম, খাওয়া-দাওয়া এলোমেলো।

কিন্তু ব্যথার ধরনটা ঠিক সেভাবে মিলল না।

“Thunderclap headache” — রোগীর মুখে না বললেও, চোখ মুখ দেখেই মনে হচ্ছিল তীব্র ব্যথায় তিনি ভুগছেন,

BP 160/100।

No fever, no rash, no vomiting.

No seizure, no neck stiffness.

Spinal anesthesia হয়েছিল ৫ দিন আগে — post-dural puncture headache হলে তো শোয়ার পর ব্যথা কমার কথা, কিন্তু এ তো উল্টো।

সতর্ক হলাম। আরেকটু ভাবতে লাগলাম,

Postpartum headache-এর জগতে আমরা জানি—যারা চুপচাপ আসে, তারাই সবচেয়ে বেশি বিপজ্জনক।

এই ব্যথার আড়ালে থাকতে পারে:

👉🏼Cerebral venous sinus thrombosis (CVST)

👉🏼Preeclampsia / Eclampsia

👉🏼PRES (Posterior Reversible Encephalopathy Syndrome)

👉🏼RCVS (Reversible Cerebral Vasoconstriction Syndrome)

👉🏼Post-dural puncture headache

👉🏼SAH (Subarachnoid hemorrhage)

👉🏼Meningitis, migraine, or even tension-type headache

CT scan করালাম। Normal.

CSF করব কি করব না ভাবছি—neck stiffness নেই, ICP বাড়ার কোনো লক্ষণও নেই।

তবে MRA করালাম, সন্দেহটা মাথা থেকে সরেনি।

MRA তে দেখা গেল — cerebral arteries-এ segmental vasoconstriction।

String of beads appearance।

আর MRI FLAIR ছিল প্রায় normal — posterior edema নেই।

Diagnosis: Reversible Cerebral Vasoconstriction Syndrome (RCVS)

শুধু postpartum থেকেই নয় —

হিস্ট্রি থেকে জানা গেলো,

উনি নিজের মতো করে শুরু করেছিলেন sertraline postpartum depression কমাতে,

যেটা হলো known trigger.

SSRI বন্ধ করে দিলাম।

শুরু করলাম Nimodipine।

BP cautiously manage করলাম।

ভরসা দিলাম,

আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে দ্রুতই।

প্রশ্ন হচ্ছে,

উনার PRES নয় কেন?

> PRES এ থাকত — visual blurring, confusion, seizure

MRI তে থাকত — bilateral vasogenic edema, parieto-occipital regions

PRES driven by uncontrolled hypertension, endothelial injury

আর RCVS driven by sudden vascular tone dysregulation, often drug or stress-related

ফলোআপে—

দশদিন পরে ফিরে এলো হাসিমুখে।

সন্তানটা বুকের মধ্যে, ঘুমিয়ে।

আর সে বলল,

> “ডাক্তার, মাথাটা আজ কয়েকদিন হলো শান্ত। ভয়টা কেটে গেছে।”

– আলহামদুলিল্লাহ। তাহলে এই রোগীর ডায়াগনসিস ছিল

Reversible cerebral vasoconstriction syndrome

শেষকথা:

Postpartum headache মানে সব migraine না, সব eclampsia না।

RCVS, PRES এর মত atypical বিষয়গুলো যেনো আমাদের মাথায় একটু হলেও থাকে সেজন্যেই আজকের এই লেখা।

Raiyyan Tahsan. Date:-11-04-2025 Friday Time:-10-56-45 Pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top