Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

Gastroenterology Case No 16. Abdominal pain

গতদিন চেম্বারে একজন পেশেন্ট আসল Abdominal pain আর Diarrhoea র History নিয়ে। কয়েকমাস ধরে তার এই সমস্যা। এক এক করে History নিচ্ছি। GIT diseases ধারণা করেই এগুচ্ছি। এমন সময় রোগী বলল তার সারা শরীরে চুলকানি (Urticaria), তাই এর জন্যও যেন একটা মেডিসিন দিই। তখনই চিন্তাটা একটু ঘুরে গেল। Urticaria র History নিয়ে প্রথমেই scabies exclude করলাম। এরপর রোগীর কাছে কৃমির কোনো সমস্যা আছে কি না জানতে চাইলে সে হ্যাঁ সূচক সম্মতি দেয় এবং খুবই ছোট সাইজের কৃমির কথা জানায়। যেটা ধারণা করি আনুমানিক 2-3 mm হবে।

ব্যস, মোটামুটি এটুকুতেই একটা Deferential Diagnosis এ পৌঁছিয়ে যাই। Triad of Strongyloidiasis (Abdominal pain, Diarrhoea, Urticaria)

এরপর রোগীকে CBC করানো হলে Eosinophil count অনেক High পাওয়া গেল। যদিও Definitive Diagnosis এর জন্য প্রয়োজন ছিল Microscopic examination of faeces (Findings: Motile Rhabditiform larvae) যেটা করানো সম্ভব হয় নি।

রোগীকে Ivermectin 12 mg দিলাম ২ দিন। আলহামদুলিল্লাহ, রোগী এখন পুরোপুরি সুস্থ।

মনে হল যেন, Patient ই হচ্ছে একটা Living Davidson 😃 Raiyyan Tahsan Date:-5-03-2025 Wednesday Time:-9-19-45 Am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top