Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

Pediatrics Case No2. Infantile Gastrocolic Reflex

লামিয়া তার ২৮ দিন বয়সের বাচ্চা নিয়ে চেম্বারে আসলো, জন্মের সময় ওজন- ছিলো ২.৭ কেজি, এখন ওজন ৩.৮ কেজি। সমস্যা- বাচ্চা breast feeding এর পরপর পায়খানা করে দেয়,ব, দৈনিক ১০-১২ বার.. কিভাবে ম্যানেজ করবেন?

এই সিনারিও বুঝার জন্য আমাদের কে infantile Gastrocolic reflex সমপর্কে ধারণা রাখা লাগবে-

Infantile Gastrocolic reflex হচ্ছে জন্মের প্রথম কয়েক সপ্তাহে বাচ্চার Active bowel Movement হওয়া,

Breast feed এর পর যখন Milk বাচ্চার stomach থেকে Intestine এ যায়, তখন first few weeks এ Peristalsis একটু Rapidly হয়, এবং খাবারের পরপর ই অল্প পরিমান পায়খানা হয়ে যায়-৷ দিনে যতবার Breastfeed করাবে, ততবার হতে পারে- জন্মের ২-৩ মাসের মধ্যে এইটা ভালো হয়ে যায়, বাচ্চার মা কে কাউন্সেলিং করতে হবে-

কী ভাবে হয়

গ্যাস্ট্রকোলিক রিফ্লেক্স (Gastrocolic Reflex) হল একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যা মানুষের মল ত্যাগের গতি নিয়ন্ত্রণ করে। কিন্তু এই রিফ্লেস্কে যদি সমস্যা তৈরি হয় তখনই খাবার খাওয়ার পর পরই মল ত্যাগের বেগ আসে। যাঁরা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের (Irritable Bowel Syndrome) সমস্যায় ভোগেন তাঁদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়।

কেন এই সমস্যা হয়?

অনেকের বিভিন্ন রকম শারীরিক সমস্যা থেকে এটি শুরু হয়। যেমন, যাঁদের কোনও খাবারে অ্যালার্জি আছে, বা গ্যাসের সমস্যা আছে বা যাঁদের আগের থেকে ইরিটেবল বাওয়েল সিনড্রোম আছে তাঁদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। আবার অনেক সময় ডায়াবেটিসও এই রোগটি বাড়াতে পারে। এছাড়া যাঁরা অতিরিক্ত ধূমপান করেন, বা অ্যালকোহল সেবন করেন তাঁদের মধ্যে এই রোগ দেখা যায়। শরীরকে এক্সারসাইজের মধ্যে রাখলে আবার এই সমস্যা কমেও যেতে পারে। কিন্তু যাঁরা কাজের মাঝে নিজের শরীরের প্রতি নজর দেন না তাঁদের ভবিষ্যতে গিয়ে এই রোগটি আরও বাড়তে পারে।

ডাক্তারের কাছে গেলে তাঁরা অ্যান্টিস্পাস্মডিক্সের (Antispasmodics) মতো ওষুধ খেতে বলেন যা গ্যাস্ট্রকোলিক রিফ্লেক্স নিয়ন্ত্রণ করে। তবে ওষুধ ছাড়া এই রোগের উপশম পেতে হলে মেনে চলতে হবে সঠিক ডায়েট। রাস্তার খাবার বা কোনও ঝাল খাবার এড়িয়ে চলতে হবে। কেউ যদি ল্যাকটোজ ইনটলারেন্ট হয় অর্থাৎ দুধ এবং দুধজাতীয় খাবারে সমস্যা হয়, তাহলে সেইগুলোও খাওয়া বন্ধ করে দিতে হবে। পরিমাণ মতো জল খাওয়া থেকে শুরু করে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম খুব প্রয়োজনীয়। সঠিক ডায়েট, সঙ্গে এক্সারসাইজ এই রোগের একমাত্র উপশম।

এইটাকে ডায়েরিয়া থেকে Exclude করার উপায় হচ্ছে-

১.. ডায়েরিয়াতে বাচ্চা Toxic থাকবে, irritable থাকবে,

Gastrocolic reflex এর বাচ্চা healthy /playful থাকবে

২. বাচ্চার মা কে Urine output এর কথা জিজ্ঞাস করবেন, Urine output >6 times daily + বাচ্চা playful, থাকলেও বুঝে নিবেন এইটা Gastrocolic reflex.

৩. বাচ্চার ওজন মাপবেন, ওজন নরমাল রেঞ্জে থাকবে, ক্রনিক ডায়েরিয়াতে ওজন কমে যায়, কিংব বয়সের তুলনায় কম থাকে-

৪.. বাচ্চার breast feeding history নিবেন, Gastrocolic reflex এর বাচ্চার Feeding habit Normal থাকে, তবে ডায়েরিয়ার বাচ্চার Feeding পরিমান কমে যেতে পারে

চিকিৎসা কি দিবেন?

যেহেতু এইটা একটা ফিজিওলজিক্যাল মেকানিজম, তাই কোনো চিকিৎসা লাগবেনা–

কিন্ত বাচ্চার মা কে তো এইটা পুরোপুরি কাউন্সেলিং করার পরেও সে বুঝতে চাইবেনা, তাই একটা Zinc Syrup দিতে পারেন- আর কিছুই লাগবেনা-

চলবে—

Syrup 1.Zinc

Raiyyan Tahsan ❤️ Date:-13-01-2025 Monday Time:12-50-25 Pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top