Hydrocortisone vs Methylprednisolone vs Dexamethasone
— কোনটা কখন দিবেন, কিভাবে বুঝবেন?
প্রথমে একটা মূল ধারণা পরিষ্কার করা দরকার—
Glucocorticoid (GC) কমায় inflammation, আর Mineralocorticoid (MC) ধরে রাখে salt & water।
তিনটি ওষুধ—hydrocortisone, methylprednisolone, dexamethasone—এই দুই ফাংশনের ওপর ভিত্তি করে আলাদা আলাদা clinical use পায়।
1. Hydrocortisone
GC : MC ratio = 1 : 1
মানে, inflammation কমায়, আবার BP বাড়াতে ও fluid ধরে রাখতে সাহায্য করে
Duration: ~12 ঘণ্টা
Clinical Use:
Sepsis, septic shock — কারণ এখানে inflammation কমানো আর BP maintain দুটোই দরকার। HC এখানে কিছুটা ফ্লুইড retention করে BP maintain করতে হেল্প করবে।
আবার এর duration যেহেতু কম তাই sepsis এ dose adjust করা, ড্রাগ বন্ধ করে দেওয়া, এগুলো এই ক্ষেত্রে সহজ।
এছাড়া adrenal insufficiency-র acute management-এও use হয়। কেনোনা সে একই সাথে গ্লুকোজ বাড়াবে ফ্লুইড ও retention করবে।
2. Methylprednisolone
GC potency: Hydrocortisone এর ৫ গুণ
MC potency: অর্ধেক
মানে, inflammation খুব ভালোভাবে কমায়, কিন্তু fluid retention কম করে
Duration: ~24–36 ঘণ্টা
Clinical Use:
Chest infections/asthma/COPD exacerbation — যেখানেই inflammation কমাতে হবে, কিন্তু fluid overload চাই না
Pulse therapy (e.g. autoimmune disease flare) — high-dose short-term treatment
3. Dexamethasone
GC potency: Hydrocortisone এর ২৫ গুণ
MC potency: প্রায় শূন্য
মানে, very strong anti-inflammatory, কিন্তু fluid retention করে না
Duration: ~36–72 ঘণ্টা
Clinical Use:
Meningitis
Brain tumor বা vasogenic cerebral edema,
এসব ক্ষেত্রে খুব ভালোভাবে inflammation কমাবে dexa, যেটা আমাদের মূল লক্ষ্য।
Post-extubation laryngeal edema
কারণ, এখানে inflammation কমানোই মূল উদ্দেশ্য — fluid retention একদমই চাই না।
সারাংশ মনে রাখার টিপসঃ
Sepsis? → Hydrocortisone
Brain/CNS edema? → Dexamethasone
Chest infection বা pulse therapy? → Methylprednisolone
Raiyyan Tahsan Date:-01-05-2025 Thursday Time:-07-13-45 Pm