Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

(24).Hepatology Case No 03. Gilbert Syndrome

রোজার মাসে একজন Pt আসলো আপনার কাছে, বয়স 17 বছর। সমস্যা Jaundice. আপনিও দেখলেন চোখ হলুদাভ হয়ে আছে কিছুটা।

আপনি Routine test গুলো করতে দিয়ে pt কে Report নিয়ে দেখা করতে বললেন।

রোগী Report নিয়ে আবার আসলো আপনার কাছে। Report এ –

Liver enzymes এর Result গুলো Normal পেলেন।

Hb/PBF এর Report গুলোও Normal পেলেন। কোন hemolysis এর clue নাই।

শুধুমাত্র Unconjugated bilirubin একটু বেশি পেলেন ( 3.5 mg/dL)

এরপর আপনি Pt এর কাছে জিজ্ঞেস করলেন তার পরিবারে এমন কেউ আছে, যার Jaundice হয় মাঝে মধ্যে, আবার ভালো হয়ে যায়।

Pt জানালো, তার ভাইয়েরও রোজার মধ্যে Jaundice হয়েছিলো।

আপনি আপনার Diagnosis টা পেয়ে গেছেন – Gilbert Syndrome.

Gilbert Syndrome একটা বংশগত সমস্যা।

এই রোগে মূলত liver এ থাকা একটা enzyme ঠিকমতো কাজ করে না, যার নাম Glucuronosyl transferase.

এই Enzyme এর কাজ হলো রক্তে থাকা bilirubin কে Process করা (conjugated বানানো) যেন সেটা urine/stool দিয়ে শরীর থেকে বের হয়ে যেতে পারে।

কিন্তু এই enzyme ঠিকভাবে কাজ না করার ফলে কিছু bilirubin (unconjugated) জমে গিয়ে Jaundice Develop করে।

Raiyyan Tahsan. Date:-23-04-2025 Wednesday Time:-07-31-45 Pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top