Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

(2).Dermatology Case No 49. Acne

series 1

ACNE বুঝতে হলে প্রথমে বুঝতে হবে এটা কেনো হয়?

আমাদের স্কিনে যে hair follicle থাকে,তার ঠিক পাশে থাকে sebaceous gland..

sebaceous gland এ যে sebum তৈরী হয়,তা স্কিনে আসে pilosebaceous duct দিয়ে।

এই pilosebaceous duct block হলে acne হয়!তাহলে ডাক্টটি কিভাবে ব্লক হতে পারে:

1.puberty তে androgenic stimulation এর কারণে >increased sebum production>accumulation of sebum >blockage of opening of sebaceous gland

2. abnormal keratinization এর কারণে অনেক সময় pilosebaceous duct blocked হয়।

এই ডাক্টটা ব্লকড হলে সেখানে sebum জমা হয়>সেখানে propionibacterium acne এর growth হয়!

>it leads to infection of sebaceous gland

তাহলে প্রথমে sebaceous gland এর duct ব্লক হয়ে একটা লেসন তৈরী করলো -সেটাকে আমরা বলি comedone!!

comedone – black হতে পারে..

white ও হতে পারে।

যখন বাতাসের সংস্পর্শে oxidised হয় ,তখন black comedone তৈরী হয়,বাতাসের সংস্পর্শে না আসলে white থাকে।white comedone এর অন্যনাম closed comedone..

propionibacterium acne দিয়ে infection হলে -প্রথমে inflammation এর কারণে papule হয়।তারপর pus formation হয়ে pustular হয়ে যায়।

দীর্ঘদিন রিপিটেড infection এর কারণে nodule হয়, scarring হয়।

তাহলে final prof এর important viva question :

acne তে কী কী লেসন থাকে?

-comedone

-papule

-pustule

-nodule

-cyst

-scar

Raiyyan Tahsan. Date:- 23-04-2025 Wednesday Time:- 2-41-20

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top