Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

(53).Dental Diseases Case No 2. Oral Mucosa.

আমরা প্রতিদিন খাবার খাই, কথা বলি, পানি পান করি—এই প্রতিটি কাজেই মুখের ভেতরের একটি অংশ নীরবে কাজ করে যাচ্ছে, যার নাম oral mucosa বা মুখের মিউকোসা। এটি শুধুমাত্র একটি আবরণ নয়, বরং এটি আমাদের মুখগহ্বরের জন্য একধরনের প্রথম সারির প্রতিরক্ষাব্যুহ।

✔️Oral Mucosa কী?

Oral mucosa হলো মুখগহ্বরের ভেতরের যে আবরণ রয়েছে, যা গালের ভিতর, দাঁতের আশপাশে, জিভের উপর এবং ঠোঁটের ভেতরের দিকে বিস্তৃত। এটি মূলত তিনটি স্তরের সমন্বয়ে গঠিত:

1. Epithelium (বহিঃস্তর)

2. Basement membrane (মধ্যবর্তী স্তর)

3. Lamina propria (যোগক টিস্যুর স্তর)

কিছু জায়গায় এই mucosa-এর নিচে submucosa নামক অতিরিক্ত স্তর থাকে, যেমন ঠোঁট, গাল, নরম তালুতে।

Submucous, masticatory mucosa (Hard palate, Gingiva) তে অনুপস্থিত থাকে।

✔️Oral Mucosa এর ধরন:

মুখের মিউকোসা তাদের কার্যকারিতা অনুযায়ী ৩ প্রকারে ভাগ করা যায়:

1. Lining Mucosa (আবরণী মিউকোসা):

অবস্থান: Lip, cheek, soft palate

বিশেষত্ব: নরম, নমনীয়, নন-ক্যারাটিনাইজড epithelium থাকে

কাজ: নমনীয়তা ও আরাম প্রদান

2. Masticatory Mucosa (চর্বণকারী মিউকোসা):

অবস্থান: Hard palate(শক্ত তালু), gingiva (দাঁতের আশপাশের মিউকোসা)

বিশেষত্ব: Keratinized epithelium থাকে, শক্ত

কাজ: চর্বণকালে ঘর্ষণ প্রতিরোধ

3. Specialized Mucosa (বিশেষায়িত মিউকোসা):

অবস্থান: Dorsum of the Tongue (জিভের পৃষ্ঠে)

কাজ: টেস্ট বাডের মাধ্যমে স্বাদ অনুভব করা

✔️Oral Mucosa এর কাজগুলো কী?

Protection (রক্ষা): জীবাণু, রাসায়নিক পদার্থ, মেকানিক্যাল ইনজুরি থেকে রক্ষা করে

Sensation (অনুভূতি): স্বাদ, তাপ, স্পর্শ ইত্যাদি অনুভব করায়

Secretion (ক্ষরণ): লালা (saliva) তৈরি করে যা খাদ্য হজম ও মুখের আর্দ্রতা বজায় রাখে

Absorption (শোষণ): কিছু ওষুধ (যেমন nitroglycerin) সাবলিঙ্গুয়ালভাবে এই mucosa দিয়ে absorb হয়

✔️Oral Mucosa এর রোগসমূহ:

☠️Oral ulcer (ঘা)

☠️Leukoplakia (সাদা দাগ)

☠️Oral candidiasis (ছত্রাক সংক্রমণ)

☠️Lichen planus

☠️Oral cancer (বিশেষ করে তামাক ব্যবহারকারীদের মাঝে বেশি)

Raiyyan Tahsan.Date:-12-04-2025 Saturday Time:-10-45-55 Pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top