Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

Endocrinology Case No 15.Mental stress increased Hormon

মানসিক চাপ কিভাবে ওজন বাড়িয়ে তোলে?

অনেকে বলে থাকেন যে আমি অনেক ব্যায়াম করি, ডায়েট করি আমার ওজন কমছে কিন্তু ভুড়ি কমছে না, থাই কমছে না। অতিরিক্ত খাওয়া বা অস্বাস্থ্যকর জীবন যাপনের চেয়েও এই মেদ ভুড়ি না কমার পেছনে দায়ী থাকে “মানসিক চাপ”। কিভাবে? কারণ ব্যাখ্যা করছি।

আমরা যখন দিনের পর দিন মানসিক চাপে বা Stress এ ভুগি তখন আমাদের শরীরে “কর্টিসল” (Cortisol) নামের একটা হরমোন নি:সরিত হয় যাকে আমরা স্ট্রেস হরমোন বা মানসিক চাপ ও দুশ্চিন্তার হরমোন নামে ডাকি। এই হরমোনটা বাড়লে অতিরিক্ত চিনি বা মিষ্টিযুক্ত , চর্বিযুক্ত খাবার খাওয়ার ক্রেভিং হয় যেটা আমার প্রায়ই হয়ে থাকে। কর্টিসল শুধু ক্রেভিং বাড়িয়েই আমাদের মোটা করে না সে আরো কিছু অকাজ করে যেমন কর্টিসলের প্রভাবে আমাদের শরীরের বিভিন্ন অংশের চেয়ে পেটে চর্বি জমাতে বেশী সাহায্য করে যেটাকে ডাক্তারী ভাষায় Central Adiposity বলা হয়। এই কর্টিসল হরমোন আরেকটা হরমোনকে বাড়িয়ে দেয় যেটা আমাদের বেশী করে ক্ষুধা অনুভব করায়। আবার লেপটিন নামের একটি হরমোনকে কমিয়ে দেয় (লেপটিন কমে গেলে খাওয়ার চাহিদা বাড়ে, ক্ষুধা বেশী অনুভব হয়)। আর বেশী খাওয়ার ফলে সব চর্বি ঐ পেটে যেয়ে জমা হয়।

এখন আশা করি সবাই বুঝতে পারছেন কেন আপনার পেটের মেদ ভুড়ি কমছে না। ব্যায়াম করে সারা শরীর শেপে নিয়ে আসলেও ঐ কর্টিসলের জন্য পেট কমাতে পারছেন না।

Raiyyan Tahsan ❤️ Date:-06-02-2025 Thursday Time:-11-32-45 Pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top