Endocrine
প্রফের ভাইবায় Hypothyroidism
টানা দুইবার ফেইল করার পর,পাশ করার এক বিরাট চ্যালেন্জ নিয়ে মাইকেল ঢুকলো ভাইবা রুমে,
কিসে ক্যারিয়ার করতে চাও বাবা….??
স্যার,এন্ডোক্রাইনোলজিতে।
আচ্ছা,চলো তাহলে এন্ডোক্রাইন থেকেই প্রশ্ন শুরু করি।
জ্বী স্যার,অবশ্যই!
একজন পেশেন্ট শরীরে কোন শক্তি পাই নাহ এবং তার খুব ডিপ্রেশড লাগে,এই সমস্যার একটা এন্ডোক্রাইন cause বলো…?
স্যার,Hypothyroidism
বাহ!সুন্দর,এখন বলো hypothyroidism এ কেন এমন হচ্ছে….??
স্যার,Thyroid hormone কম থাকায় মেটাবলিজম কমে যায় ফলে energy production ও কমে যায় এজন্য পেশেন্টের দুর্বল লাগে।
কিন্তু,ডিপ্রেশন কেন হচ্ছে….??
প্রথমত,Energy production কমে যাওয়ার জন্য
brain function ও slow হয়ে যায়।দ্বিতীয়ত,থাইরয়েড হরমোন serotonin (5-HT1A) receptor র sensitivity বাড়িয়ে দেয় এবং 5-HT2
receptor র sensitivity কমিয়ে দেয়।
5-HT1A হলো Gi রিসেপ্টার এবং 5-HT2 হলো Gq রিসেপ্টর। ফলে ব্রেইনে serotonin activity কমে যেয়ে depression হয়।
বাহ!খুব ভালো,বলতো বাবা hypothyroidism র পেশেন্টদের কোন ধরনের Anaemia পাব…??
স্যার,Normocytic normochromic anaemia,
microcytic hypochromic anaemia আবার macrocytic anaemia ও পেতে পারি।
বলো!কি
৩ ধরনের Anaemia ই পাব।
আচ্ছা তাহলে বলো,কেন/কখন কোনটা পাব….??
স্যার,metabolism কমে যাওয়ার জন্য টিস্যুর O2 requirement ও কমে যায় ফলে erytroprotein synthesis ও কমে যাবে এজন্য mild normocytic anaemia থাকতে পারে।
ভালো!তাহলে microcytic hypochromic কখন পাব…??
Hypothyroidism র পেশেন্টদের menorrhagia র জন্য iron deficiency হয় এজন্য।
ভালো বলছো!!তাহলে এখন বলো hypothyroidism র পেশেন্টদের menorrhagia কেন হয়…..??
স্যার,hypothyroidism র পেশেন্টদের blood এ T3/T4 কমে গেলে compensatory response হিসাবে hypothalamus থেকে TRH release হয়,
যেটা TSH বাড়ানোর,সাথে সাথে Prolactin ও বাড়িয়ে দেয়,এই prolactin কি করে…?
hypothalamus থেকে GnRH release কে inhibit করে LH ও FSH secretion কমিয়ে দেয় ফলে
estrogen তৈরি হলেও তা LH surge হওয়ার জন্য sufficient নাহ ফলে ovulation হবে নাহ
corpus luteum তৈরি হবে নাহ
progesterone তৈরি হবে নাহ।আবার,থাইরয়েড হরমোন sex hormone binding globulin synthesis কমে যায় ফলে free estrogen কিছুটা বেড়ে যায়।
এই relative excess estrogen র কারণে endometrium proliferation এবং tortuous veins গুলো dilate হতে থাকে,ফলে কি হয়…?
Dilation of tortuous veins
Increase fragility
Irregular & heavy bleeding একে স্যার, estrogen breakthrough bleeding বলা হয়।
Very good!!তাহলে এবার বলে ফেলো macrocytic anaemia কেন পেতে পারি….??
স্যার,Hypothyroidism র পেশেন্টদের anorexia র জন্য nutrition intake কম হয়,আবার slow gut motility র nutritional element যেমন vitamin B12 ও ফলিক এসিড malabsorption হতে পারে।
উত্তরে,মন ভরলো নাহ বাবা,আরও কিছুর জন্য কি হতে পারে কি….??
স্যার,hypothyroidism র অন্যতম প্রধান কারণ autoimmune disease যেমন hasimotos thyroiditis, তোহ স্যার autoimmune disease দের unity অনেক বেশি,এরা মারতে আসলে এদের ভাইদেরও ডেকে নিয়ে আসে,ফলে এই পেশেন্টদের
autoimmune ডিজিজ pernicious anaemia ও থাকতে পারে।ফলে কি হয়….??
Pernicious anaemia
Autoimmune destruction of pariatel cell
Achlorhydria
Lack of intrinsic factor
Malabsorption of vit B12
বাহ,সুন্দর,তুমি তোহ একটা autoimmune disease র নাম বললে,তোহ আরেকটা autoimmune disease র নাম হলো যেখানে hypo এবং hyper দুটোই হতে পারে….?
স্যার,Grave disease
গুড,এখন বলো,এমন হওয়ার কারণ কি….??
কারণ স্যার,এখানে stimulating এবং blocking দুই টাইপের antibody ই তৈরি হতে পারে।
গুড,দেখো তোহ এই Chest-x ray টা…??
স্যার,এটা pericardial effusion
একজন hypothyroidism র পেশেন্টের Chest X -ray কি এটা,পারে….??
জ্বী স্যার,পারে,hypothyroidism র পেশেন্টদের systemic capillary permeability বেড়ে যায়,ফলে
albumin leakage হয়ে,colloidal osmotic pressure কমে গিয়ে effusion হয়।
আচ্ছা hypothyroidism র পেশেন্টদের কি কোন
electrolyte imbalance হতে পারে…??
জ্বী,স্যার পারে hyponatremia থাকতে পারে।
গুড,আর কোন কোন endocrine disease এ hyponatremia হতে পারে….?
স্যার,SIADH & Addison disease
আচ্ছা এগুলোতে ঢুকবো নাহ,তুমি আমাকে বলো hypothyroidism র পেশেন্টে কিভাবে
hyponatremia হচ্ছে….??
স্যার,Cardiac output কমে যাওয়ার জন্য
GFR কমে যায় ফলে kidney র diluting segment
এ water delivery কমে যাবে আবার,
Cardiac output কমে যাওযায় carotid sinus
baroreceptor stimulated হবে এবং ADH release করবে,ফলে free water clearance কমে যাবে এবং euvolemic hyponatremia হবে।
আচ্ছা বাবা,একজন hypothyroidism র পেশেন্ট যদি বলে,তার হাত অবশ হয়ে যাই,ঝিন ঝিন করে,তাহলে তুমি কি চিন্তা করবা…??
স্যার,Carpal tunnel syndrome
গুড,তাহলে এখন বলো Carpal tunnel syndrome কেন হচ্ছে এখানে….??
স্যার,Hypothyroidism র পেশেন্টদের টিস্যুতে
mucopolysaccharides জমা হয়,এগুলো median nerve র চারদিকে জমলে nerve compressed হয়ে যাবে ফলে carpal tunnel syndrome হবে।
সুন্দর,এই ছবিটার দিকে তাকাও!কি দেখতে পাচ্ছো!?
স্যার,হাত দুটো কেমন জানি হলুদ হলুদ লাগে।
আচ্ছা,hypothyroidism র পেশেন্টদের এমনটা হতে পারে কি নাহ!!??
জ্বী,স্যার,পারে।
কেন…??
স্যার,Hypercarotenemia র জন্য। মেটাবলিজম কম হওয়ায় vitamin A র requirement ও কমে যায়, ফলে লিভারে β-Carotene হতে vitamin A তে conversion ও কমে যাবে এবং এই বেশি বেশি carotene স্কিনে এ জমা হয়ে স্কিন yellowish হয়ে যাবে।
বাহ,আচ্ছা এই পেশেন্টদের muscular weakness & muscle stiffness থাকে কেন!?
কারণ মেটাবলিজম কমে যাওয়ায় Gluconeogenesis ও Glycogenolysis কমে যাবে ফলে Glucose production ও কমে যাবে, ফলে glucose র অভাবে muscle fibres গুলো atrophy হয়ে যায়(weak) এবং muscle গুলোতে mucopolysaccharides জমা হওয়ার কারণে এগুলোর contractile property নষ্ট হয়ে যায়(stiff)
বাহ,সুন্দর শেষ প্রশ্ন বলতে পারলেই পাশ!!
জ্বী,স্যার!
Queen Anne’s sign কি…?
স্যার,জানা নাই।
আচ্ছা,উঠো!!৫ মার্ক PUC(পুক) দিয়ে পাশ করিয়ে দিলাম।
Raiyyan Tahsan Date:-06-02-2025 Thursday Time:-11-27-45 Pm
- TC(1487).(56). General Medicine Department Case No (14): Presumed Treated Hypertension and Type 2 Diabetes with Possible Upper-GI Dyspepsia/Dysmotility and Cardiovascular Risk Management (1 Prescription + 0 Reports + 0 Supporting Images).5432
- TC(1486).(02). Dermatology Department Case No 107:- Suspected Superficial Dermatophytosis with Possible Coexisting Allergic Rhinitis: Clinical Diagnosis, Prescription Analysis and Evidence-Based Management (1PR+0RE+0IMG)4433
- TC(1485).(02). Dermatology Department Case No (106): Undifferentiated Genital Ulcer Disease with Associated Skin Rash and Generalized Weakness Suspected Syphilis versus Genital Herpes; Possible Secondary Bacterial Infection (1 PR+ 0RE + 0Img)7799
- TC(1484).(09).Obstetrics & Gynecology Case No 60:-High-Risk Pregnancy with History of Two Preterm Deliveries and Two Neonatal Deaths: Diagnosis, Drug Safety and Evidence-Based Management(1PR+0RE+0IMG)8090
- TC(1483).(09). Gynecology Department Case No. (59): Physician-Documented Mastitis with Fever — Possible Inflammatory or Bacterial Mastitis; Breast Abscess and Dengue Fever to Be Excluded (1Prescription + 0Reports + 0Images)0909