This info is collected by Dr. Ratin mondol
শুভ দুপুর, শুভ দুপুর। আমি গতকাল একটি পোস্ট দিয়েছিলাম যে একজন রোগী পনেরো দিনের জ্বর, তার খাবার অরুচি আছে, তার ইএসআর একশো তেরো বা একশোর বেশি, তার আমরা আসলে কি কি চিন্তা করব এবং কি কি হিস্ট্রি নিব। তো এটা আমি একটু ক্ল্যারিফাই করি যে আমরা যখন কোন একটা জ্বরের রোগী দেখব, তখন আমরা প্রথমে জ্বরের ডিউরেশনটা আমরা জিজ্ঞাসা করে নেই। ডিউরেশন যদি সাত দিনের কম হয় আমরা ভাইরাল একটু চিন্তা করি, সাত দিনের বেশি হলে আমরা ব্যাকটেরিয়াল চিন্তা করি। তো ভাইরাল ফিভারগুলোর জন্য আমরা আরো কিছু হিস্ট্রি নেই যে জ্বরের সাথে গায়ে ব্যথা আছে কিনা, মাথা ব্যথা আছে কিনা, সর্দি আছে কিনা, ম্যালেইজ আছে কিনা। যদি এগুলো থাকে যে জ্বর, গায়ে ব্যথা, মাথা ব্যথা, সর্দি, তাহলে এটা ভাইরাল ফিভার। তো যদি ব্যাকটেরিয়াল ফিভার আমরা চিন্তা করি, মানে সাত দিনের বেশি জ্বর হয়, তখন এই ব্যাকটেরিয়াল ফিভারটা আবার কি কারণে হচ্ছে তার জন্য আবার আমাদেরকে অনেকগুলো হিস্ট্রি নিতে হয়। তো এটা হতে পারে যে রোগী নিজেই বলে যে আমার জ্বর এবং কাশি, অথবা বলে জ্বর এবং বমি, অথবা বলে জ্বর এবং প্রস্রাবে জ্বালাপোড়া। রোগী যদি বলে তাহলে তো আমরা কজ পেয়েই গেলাম, কারণ জ্বর তার সাথে ফোকাল সিম্পটম নিয়ে আসে। তো যদি রোগী না বলে তাহলে আমাদেরকে সিকুয়েনশিয়ালি এই প্রশ্নগুলো করতে হবে। যে যেমন জ্বরের সাথে গলা ব্যথা আছে কিনা। কারণ জ্বর গলা ব্যথা টনসিলাইটিস, জ্বর কাশি আরটিআই, জ্বর কাশি বুকে ব্যথা নিউমোনিয়া, জ্বর পেটের ডান সাইডে ব্যথা লিভার অ্যাবসেস, জ্বর লাম্বার বা লয়েন পেইন পাইলোনেফ্রাইটিস, জ্বর প্রস্রাবে জ্বালাপোড়া লোয়ার অ্যাবডোমিনাল পেইন ইউটিআই, তারপরে জ্বর সাত দিনের বেশি পাতলা পায়খানা, এটা হচ্ছে যে টাইফয়েড ফিভার, জ্বর অল্টারেশন অফ কনশাসনেস কনভালশন এনকেফালাইটিস। তো এইভাবে আমরা জ্বরের আসলে ফোকাল সিম্পটম বের করে থাকি। তো এখন এই কিছু রোগী আসে জ্বর বমি আর কিছু নাই। তো এটা আপনারা দেখবেন যে আমি আমার জীবনে যত কেস দেখেছি, জ্বর এবং বমি ডায়াগনোসিস হচ্ছে ইউটিআই। কারণ ইউটিআই রোগীর অনেক বমি হয়। আবার দেখেন, কোন রোগীর যদি জ্বর থাকে তার অন্য কোন সিম্পটম নাই, ইউরিনারি সিম্পটমও নাই, ইএসআর অনেক বেশি একশোর বেশি, তাহলে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে যে লাইক্লি এটা ইউটিআই। কারণ ইউটিআইতে ইএসআর কিন্তু অনেক বেশি হয় একশোর উপরে একশো বিশ ত্রিশ। তবে একশোর উপরে ইএসআর হলে আপনি যদি দেখেন রোগীর ইউটিআই নাই তাহলে অবশ্যই রোগীর টিউবারকুলোসিস আপনাকে সার্চ করতে হবে। টিউবারকুলোসিস বা আদার, মেইনলি টিউবারকুলোসিস আমাদের দেশের পার্সপেক্টিভে। ঠিক আছে? তো আমি আসলে এই পোস্টের মাধ্যমে বুঝাতে চেয়েছি যে ইউটিআই রোগীর ইএসআর অনেক বেশি হয়, একশোর উপরে একশো বিশ ত্রিশ এরকম হয়। এবং অবশ্যই যদি আপনি এরকম দেখেন যে রোগীর ইউটিআই মনে হচ্ছে, ইএসআর অনেক বেশি, ইউরিনারি নরমাল, অবশ্যই ইউরিন কালচার করতে হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।
🟨 ১. রোগীর প্রাথমিক পরিচিতি — ১৫ দিনের জ্বর, খাবারে অরুচি ও ESR বৃদ্ধি
শুভ দুপুর, শুভ দুপুর। আমি গতকাল একটি পোস্ট দিয়েছিলাম যে একজন রোগী পনেরো দিনের জ্বর, তার খাবার অরুচি আছে, তার ইএসআর একশো তেরো বা একশোর বেশি, তার আমরা আসলে কি কি চিন্তা করব এবং কি কি হিস্ট্রি নিব।
🟨 ২. জ্বরের রোগীর হিস্ট্রি — Fever Duration ও Viral Fever Assessment
তো এটা আমি একটু ক্ল্যারিফাই করি যে আমরা যখন কোন একটা জ্বরের রোগী দেখব, তখন আমরা প্রথমে জ্বরের ডিউরেশনটা আমরা জিজ্ঞাসা করে নেই। ডিউরেশন যদি সাত দিনের কম হয় আমরা ভাইরাল একটু চিন্তা করি, সাত দিনের বেশি হলে আমরা ব্যাকটেরিয়াল চিন্তা করি। তো ভাইরাল ফিভারগুলোর জন্য আমরা আরো কিছু হিস্ট্রি নেই যে জ্বরের সাথে গায়ে ব্যথা আছে কিনা, মাথা ব্যথা আছে কিনা, সর্দি আছে কিনা, ম্যালেইজ আছে কিনা। যদি এগুলো থাকে যে জ্বর, গায়ে ব্যথা, মাথা ব্যথা, সর্দি, তাহলে এটা ভাইরাল ফিভার।
🟨 ৩. Bacterial Fever — ফোকাল সিম্পটম ও রোগের সম্ভাব্য কারণ শনাক্তকরণ
তো যদি ব্যাকটেরিয়াল ফিভার আমরা চিন্তা করি, মানে সাত দিনের বেশি জ্বর হয়, তখন এই ব্যাকটেরিয়াল ফিভারটা আবার কি কারণে হচ্ছে তার জন্য আবার আমাদেরকে অনেকগুলো হিস্ট্রি নিতে হয়। তো এটা হতে পারে যে রোগী নিজেই বলে যে আমার জ্বর এবং কাশি, অথবা বলে জ্বর এবং বমি, অথবা বলে জ্বর এবং প্রস্রাবে জ্বালাপোড়া। রোগী যদি বলে তাহলে তো আমরা কজ পেয়েই গেলাম, কারণ জ্বর তার সাথে ফোকাল সিম্পটম নিয়ে আসে। তো যদি রোগী না বলে তাহলে আমাদেরকে সিকুয়েনশিয়ালি এই প্রশ্নগুলো করতে হবে। যে যেমন জ্বরের সাথে গলা ব্যথা আছে কিনা। কারণ জ্বর গলা ব্যথা টনসিলাইটিস, জ্বর কাশি আরটিআই, জ্বর কাশি বুকে ব্যথা নিউমোনিয়া, জ্বর পেটের ডান সাইডে ব্যথা লিভার অ্যাবসেস, জ্বর লাম্বার বা লয়েন পেইন পাইলোনেফ্রাইটিস, জ্বর প্রস্রাবে জ্বালাপোড়া লোয়ার অ্যাবডোমিনাল পেইন ইউটিআই, তারপরে জ্বর সাত দিনের বেশি পাতলা পায়খানা, এটা হচ্ছে যে টাইফয়েড ফিভার, জ্বর অল্টারেশন অফ কনশাসনেস কনভালশন এনকেফালাইটিস।
🟪 ৪. Fever with Vomiting — জ্বর ও বমির সঙ্গে UTI-এর সম্পর্ক
তো এইভাবে আমরা জ্বরের আসলে ফোকাল সিম্পটম বের করে থাকি। তো এখন এই কিছু রোগী আসে জ্বর বমি আর কিছু নাই। তো এটা আপনারা দেখবেন যে আমি আমার জীবনে যত কেস দেখেছি, জ্বর এবং বমি ডায়াগনোসিস হচ্ছে ইউটিআই। কারণ ইউটিআই রোগীর অনেক বমি হয়।
🟦 ৫. ESR ১০০-এর বেশি — UTI এবং Tuberculosis-এর সম্ভাবনা
আবার দেখেন, কোন রোগীর যদি জ্বর থাকে তার অন্য কোন সিম্পটম নাই, ইউরিনারি সিম্পটমও নাই, ইএসআর অনেক বেশি একশোর বেশি, তাহলে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে যে লাইক্লি এটা ইউটিআই। কারণ ইউটিআইতে ইএসআর কিন্তু অনেক বেশি হয় একশোর উপরে একশো বিশ ত্রিশ। তবে একশোর উপরে ইএসআর হলে আপনি যদি দেখেন রোগীর ইউটিআই নাই তাহলে অবশ্যই রোগীর টিউবারকুলোসিস আপনাকে সার্চ করতে হবে। টিউবারকুলোসিস বা আদার, মেইনলি টিউবারকুলোসিস আমাদের দেশের পার্সপেক্টিভে।
🟩 ৬. Urine Culture — UTI সন্দেহ হলে ইউরিন কালচারের গুরুত্ব
ঠিক আছে? তো আমি আসলে এই পোস্টের মাধ্যমে বুঝাতে চেয়েছি যে ইউটিআই রোগীর ইএসআর অনেক বেশি হয়, একশোর উপরে একশো বিশ ত্রিশ এরকম হয়। এবং অবশ্যই যদি আপনি এরকম দেখেন যে রোগীর ইউটিআই মনে হচ্ছে, ইএসআর অনেক বেশি, ইউরিনারি নরমাল, অবশ্যই ইউরিন কালচার করতে হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।