Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

TC(1290).(44).Rheumatology Case No 09. Rheumatoid Arthritis (RA)

Rheumatoid Arthritis (RA) — যা অবশ্যই মনে রাখতে হবে

Rheumatoid arthritis-এ আমরা মূলত দেখি pain, joint swelling এবং morning stiffness।

সবচেয়ে important বিষয় হলো, RA-তে joint involvement সাধারণত symmetrical।

অর্থাৎ দুই পাশের একই ধরনের joint একসাথে আক্রান্ত হতে পারে।

অন্যদিকে Psoriatic arthritis-এ joint involvement সাধারণত asymmetrical।

আর একটা খুব important difference:

RA → DIP usually spared

Psoriatic arthritis → PIP + DIP দুটোই involve করতে পারে

Rheumatoid Nodule

RA-র খুব important extra-articular feature হলো rheumatoid nodule।

এগুলো সাধারণত extensor surface-এ পাওয়া যায়, বিশেষ করে elbow এবং বিভিন্ন tendon-এর আশেপাশে।

RA-তে কী কী deformity হয়?

Long-standing RA-তে বেশ কিছু classic deformity দেখা যায়:

• Ulnar deviation of fingers

• Swan-neck deformity

• Boutonnière / Buttonhole deformity

• Z deformity of thumb

• Dorsal subluxation of ulna

• Trigger finger

• Cock-up deformity

• Valgus deformity

• Flat foot

Trigger finger কেন হয়?

Rheumatoid inflammation বা rheumatoid nodule যখন flexor tendon / tendon sheath-কে involve করে, তখন tendon-এর normal gliding বাধাগ্রস্ত হয়। ফলে finger নড়ানোর সময় catching বা locking হয়, যেটাকে আমরা trigger finger বলি।

Ocular involvement

RA-তে যদি সবচেয়ে common ocular manifestation জিজ্ঞেস করে, মনে রাখবেন:

Dry eye / Keratoconjunctivitis sicca

এটা মূলত secondary Sjögren syndrome-এর কারণে হয়।

এছাড়াও হতে পারে:

• Episcleritis

• Scleritis

তাই,

RA + Dry eye → Think secondary Sjögren syndrome

Nerve involvement

RA-তে wrist-এর synovitis-এর কারণে median nerve compression হতে পারে।

ফলে হয়:

Carpal tunnel syndrome

বিশেষ করে bilateral carpal tunnel syndrome RA-র একটি important association।

Haematological findings

RA-তে সবচেয়ে common anaemia হলো:

Normochromic normocytic anaemia

মূলত anaemia of chronic disease / inflammation-এর কারণে, বিশেষ করে active disease-এ।

আবার microcytic anaemia-ও হতে পারে।

এর একটি important কারণ হলো:

Chronic NSAID use → GI blood loss → Iron deficiency anaemia

Active RA-তে reactive thrombocytosis-ও দেখা যেতে পারে।

Investigation

Rheumatoid factor (RF) প্রায় 70–80% patient-এ positive হতে পারে।

কিন্তু RF খুব specific নয়।

অন্যদিকে,

Anti-CCP / ACPA

RA-র জন্য more specific।

তাই exam-এ খুব সহজ করে মনে রাখবেন:

RF → Sensitive

Anti-CCP → More specific

আর disease activity monitor করার জন্য আমরা ব্যবহার করি:

DAS28

Management

RA-তে initial important DMARD হলো:

Methotrexate (MTX)

Disease control হওয়ার আগ পর্যন্ত প্রয়োজন হলে prednisolone short-term bridging therapy হিসেবে দেওয়া যেতে পারে।

যদি adequate response না পাওয়া যায়, conventional DMARD combination দেওয়া যায়।

Classic Triple therapy:

MTX + Sulfasalazine + Hydroxychloroquine

তারপরও disease active থাকলে biologic DMARD-এর কথা আসে।

Important group:

TNF-α inhibitors

যেমন:

Adalimumab, Etanercept, Infliximab, Certolizumab

RA and Pregnancy

Pregnancy-তে যেসব DMARD ব্যবহার করা যেতে পারে, সেগুলোর মধ্যে important হলো:

Sulfasalazine

Hydroxychloroquine

Azathioprine

Tacrolimus

Cyclosporine

আর biologic-এর মধ্যে Certolizumab pregnancy-তে বিশেষভাবে useful, কারণ এর placental transfer খুব কম।

একটা ছোট সতর্কতা :

Cyclosporine, not Cycloserine.

আর যেগুলো pregnancy-তে avoid করতে হবে:

Methotrexate

Mycophenolate mofetil

Leflunomide

JAK inhibitors

Md.Rafiqul Islam Lipu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top