Image attached:-

সব Knock Knee জন্মগত নয়—কখনো ভুলভাবে জোড়া লাগা পুরোনো Fracture-ও এর কারণ হতে পারে।
এই রোগীর আগে পায়ের হাড় ভেঙেছিল। Fracture জোড়া লাগলেও হাড়টি সঠিক অ্যালাইনমেন্টে জোড়া লাগেনি—যাকে আমরা বলি Malunion। এর ফলে পা ধীরে ধীরে বাইরের দিকে বেঁকে গিয়ে Knock Knee বা Genu Valgum deformity তৈরি হয়েছে।
এটি শুধু সৌন্দর্যগত সমস্যা নয়। পায়ের Mechanical Axis পরিবর্তিত হওয়ায়—
হাঁটার ধরন বদলে যেতে পারে
হাঁটুতে ব্যথা ও অস্থিরতা তৈরি হতে পারে
জয়েন্টের এক পাশে অতিরিক্ত চাপ পড়ে
অল্প বয়সেই Cartilage ক্ষয় ও Osteoarthritis হওয়ার ঝুঁকি বাড়ে
এই রোগীর ক্ষেত্রে বিস্তারিত পরীক্ষা, Standing X-ray এবং Alignment analysis করে deformity correction surgery-এর পরিকল্পনা করা হয়েছে।
আমাদের লক্ষ্য শুধু বাঁকা পা সোজা করা নয়—
পায়ের সঠিক Alignment ও Mechanical Axis পুনঃস্থাপন করে হাঁটুকে ভবিষ্যতের ক্ষয় থেকে রক্ষা করা।
Fracture জোড়া লাগলেই চিকিৎসা শেষ নয়; হাড়টি সঠিক অবস্থানে জোড়া লাগল কি না, সেটিও সমান গুরুত্বপূর্ণ।
রোগীর অনুমতি নিয়ে পরিচয় গোপন রেখে ছবি ও এক্স-রে প্রকাশ করা হলো।
Md.Rafiqul Islam Lipu