Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

TC(1250).(05).Orthopedic Case No 164. ডিস্টাল রেডিয়াস মানেই মনে করেন যে কলিস ফ্র্যাকচার।

হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।

আজকে খুবই ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলবো। যদিও আমি ফ্র্যাকচার বা ট্রমা বিষয়ে তেমন কথা বলি না।

তো বিষয়টি হচ্ছে যে, আমরা অনেক সময় আমাদের হাতের যে কবজি—রেডিয়াস ফ্র্যাকচার—আমরা রেডিয়াস, ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার ভাঙলেই আমরা মনে করি, অনেক জুনিয়র ডাক্তার যারা ফিল্ড লেভেলে কাজ করেন এবং অনেক অর্থোপেডিক সার্জনও ফিল্ড লেভেলে কাজ করেন, উপজেলা-জেলা লেভেলে, আমরা প্রায়ই এখন রোগী পাচ্ছি যে ডিস্টাল রেডিয়াস মানেই মনে করেন যে কলিস ফ্র্যাকচার।

তো সব ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার কলিস নয়। এবং অনেকে অপচিকিৎসা করেন, মাণ্ডার চিকিৎসা, কবিরাজ বা গ্রামের লোকাল ডাক্তাররাও কিন্তু প্লাস্টার করেন।

তো আমরা প্রায়ই পাচ্ছি যেগুলো অপচিকিৎসা বা ম্যালট্রিটেড বা ঠিকমতো চিকিৎসা না হওয়ার কারণে রোগীরা কিন্তু পরবর্তীতে সাফার করছে।

ডিস্টাল রেডিয়াসের সকল ফ্র্যাকচারই কলিস ফ্র্যাকচার নয়।

এখন একটু দেখাও যে, আজকে আমরা একটা রোগী পেয়েছি। রোগীর নাম হচ্ছে তমাল, থার্টি এইট ইয়ার্স। অর্থাৎ পেশেন্ট কিন্তু ইয়াং।

আমরা দেখতে পাচ্ছি, এটা রোগীর ভাঙার ঠিক একদিন পরেই রোগী একজন ডাক্তারের কাছে যায়। রোগী বলতে পারে নাই, সে অর্থোপেডিক ডাক্তার না, কোয়ালিফাইড ডাক্তার না। বাট সে কিন্তু প্লাস্টার করেছে উপজেলা লেভেলে। হ্যাঁ, অনেকেই প্লাস্টার করে।

তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ফ্র্যাকচারটা ডিসপ্লেসড এবং এই যে জয়েন্ট রেডিয়াস, এটা ইন্ট্রা-আর্টিকুলার এক্সটেনশন আছে এবং এখানে এই যে আলনার স্টাইলয়েড ফ্র্যাকচার আছে এবং এটা, এই ইনফেরিয়র রেডিও-আলনার জয়েন্টটাও তার ডিসপ্লেসড।

আরো ইন্টারেস্টিং যে, এটা ভেন্ট্রালি ডিসপ্লেসড। অর্থাৎ আমরা এই ফ্র্যাকচারটাকে বলবো ভোলার বার্টন ফ্র্যাকচার।

এবং পিছনেও একটা ফ্র্যাগমেন্ট আছে, আপনি যদি দেখেন। অর্থাৎ এটা একটা ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার উইথ ইন্ট্রা-আর্টিকুলার এক্সটেনশন, বোথ ভেন্ট্রালি অ্যান্ড ডরসালি।

এবং এখানে আমরা যে জিনিসগুলো দেখি—রেডিয়াল হাইট, রেডিয়াল টিল্ট, আলনার ভ্যারিয়েন্স—অল আর ডিজরাপ্টেড।

তাহলে জুনিয়র ডাক্তার এবং যারা আমাদের ফিল্ড লেভেলে কাজ করছেন, তাদের জন্য মেসেজ হচ্ছে—এই রোগীকে কিন্তু প্লাস্টার করা হয়েছিল। দেখেন, এটা শর্ট আর্ম ব্যাকস্ল্যাব।

এবং রোগী কিন্তু এটা পরের দিন এক্স-রে করার পরে দেখলো এই অবস্থা। এবং এই প্লাস্টারই এক মাস কন্টিনিউ হয়েছে।

এবং এক মাস পর রোগী কিন্তু এখন এই হাতটা নাড়াইতে পারে না, এই রিস্ট জয়েন্টটা বাঁকা এবং কোনো মুভ করতে পারে না।

এবং রোগীর কিন্তু কেন? কারণ দেখেন, এটা কিন্তু এক মাস পরের প্লাস্টার খুলে রোগী আবার আমাদের কাছে আসছে এখন।

বর্তমানে দেখতে পাচ্ছি, তার এই ফ্র্যাকচারটা ডিসপ্লেসড নাও এবং এটা কলাপ্স হয়ে ভিতরে এখানে। এই যে ফ্র্যাকচারটা, এটা এখানে এসে জোড়া লাগার কথা। অর্থাৎ প্রায় টু সেন্টিমিটার শর্টেনিং।

এই জয়েন্টটা এখনো ডিসপ্লেসড। আলনার স্টাইলয়েড প্রসেস ইজ অলসো ডিসপ্লেসড।

এখন পজিটিভ আলনার ভ্যারিয়েন্স স্টিল, স্টিল নাও প্রেজেন্ট।

তো আমাদের মেসেজ হচ্ছে, এখন কিন্তু এই টোটাল ফ্র্যাকচারটা ম্যালইউনাইটেড এবং রোগীর রিস্ট এখন আর মুভমেন্ট হয় না।

এখন কিন্তু এটা আর অপারেশন করেও পুরোপুরি ঠিক করার কোনো সুযোগ নাই। অর্থাৎ রোগীকে কিন্তু সারাজীবন এটা সাফার করতে হবে।

অর্থাৎ আমার মেসেজ হচ্ছে, আপনারা যারা গ্রামে-গঞ্জে বিভিন্ন জায়গায় প্লাস্টার করছেন, দেখবেন যে সেই প্লাস্টার যে করছে, সে কীভাবে—সে কোনো কোয়ালিফাইড অর্থোপেডিক ডাক্তার কি না।

তাহলে এই মেসেজ হচ্ছে যে, এরকম একটা ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার, ইন্ট্রা-আর্টিকুলার এক্সটেনশন, ভোলার বার্টন—তাকে কিন্তু আপনি শুধু প্লাস্টার করে চিকিৎসা করা যাবে না।

এবং এই যে দেখেন একটা ডরসাল ডিসপ্লেসড ফ্র্যাগমেন্ট এবং এই ভেন্ট্রালি ডিসপ্লেসড ফ্র্যাগমেন্ট এবং এই জয়েন্টটা অ্যালাইনমেন্ট নাই। জয়েন্ট ভেন্ট্রালি ডিসপ্লেসড।

এই রোগী কিন্তু আর এখন ম্যালইউনাইটেড। এটা কিন্তু আর অপারেশন করেও ঠিক করা যাবে না।

তো আমাদের যেটা মেসেজ হচ্ছে যে, সকল ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার কিন্তু আপনি কলিস ফ্র্যাকচার মনে করে চিকিৎসা করলে হবে না।

যদি পেশেন্টের বয়স কম হয় অথবা বেশি হোক, যদি সেটা ভোলার বা ডরসাল বার্টন হয় এবং ইন্ট্রা-আর্টিকুলার এক্সটেনশন হয়, তাহলে কিন্তু আপনাকে অপারেশনের সিদ্ধান্ত নিতেই হবে, নিতেই হবে।

এবং আপনি যেকোনো ফ্র্যাকচার প্লাস্টার করার আগে আপনি খুঁজে নিবেন, এই ডাক্তারটি কোয়ালিফাইড কি না, অর্থোপেডিক ডাক্তার কি না।

যার-তার কাছে একটু প্লাস্টার করলেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে সারাজীবনের জন্য একটা সাফারিংসে পড়ে যাবেন।

সো ধন্যবাদ। ভালো থাকবেন।

এবং যেকোনো ফ্র্যাকচার বা আঘাতপ্রাপ্ত হলে নিকটস্থ, নিকটস্থ কোয়ালিফাইড অর্থোপেডিক ডাক্তারের শরণাপন্ন হন।

ধন্যবাদ।

Md.Rafiqul Islam Lipu.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top