আপনার বাচ্চার জ্বর হলে কি করবেন। প্রপার গাইডলাইন দিচ্ছি-
১.জ্বর হলে বাচ্চাকে প্রচুর তরল খাবার খেতে দিন। এক্ষেত্রে পানি ও পানীয় জাতীয় খাবার যেমন স্যুপ, ফলের রস ইত্যাদি খাওয়াতে পারেন।
২.শরীরের তাপ কমানোর জন্য পানি দিয়ে গা মুছিয়ে দিন যা তাপমাত্রা দ্রুত কমাতে সাহায্য করবে।
৩.এখন বাচ্চার জ্বর হলে কিভাবে Paracetamol drop দিবেন চলেন শেখায়-
আপনি হিসাব করবেন প্রতি কেজিতে ৩ ফোঁটা। ধরেন আপনার বাবুর ওজন ৩ কেজি। তাহলে আপনি দিবেন ৯ ফোঁটা করে-৮ ঘন্টা পরপর।
Drop এর হিসাব তো বুঝলেন। তাহলে Paracetamol সিরাপ কিভাবে দিবেন চলেন শেখায়-
আমরা সহজ হিসাব করবো ৮ কেজি ওজনে = ১ চামুচ (৫ ml)
বাচ্চার ওজন ৮ কেজি → দিবেন ১ চামুচ (৫ ml)
বাচ্চার ওজন ১৬ কেজি → দিবেন ২ চামুচ (১০ ml)
এখন যদি ওজন ১২ কেজি হয়?
৮ কেজিতে ১ চামুচ, তাই ১২ কেজিতে = দেড় চামুচ (৭.৫ ml)
আর যদি ওজন একটু কমবেশি হয় তাহলে কি করবেন?
৭ কেজি → ৫ ml থেকে একটু কম
৯ কেজি → ৫ ml থেকে একটু বেশি
১১ কেজি → ৭.৫ ml থেকে একটু কম
অর্থাৎ মনে রাখবেন ৮ কেজিতে ৫ ml
এভাবে কাছাকাছি হিসাব করে সহজেই ডোজ ঠিক করা যায়।
৪.জ্বরের সময় বাচ্চাকে স্বাস্থ্যকর খাবার খাওয়ান। জ্বরের সময় বাচ্চাদের শরীর দুর্বল হয়ে পড়ে। তাই শরীর নিরাময়ে স্বাস্থ্যকর খাবার জরুরি। স্বাভাবিক খাবারের পাশাপাশি চিকেন স্যুপ, সবজির স্যুপ খেতে দিন। তবে এ সময় বেশি ঝাল-মসলাযুক্ত, চর্বিযুক্ত ও উচ্চ আঁশযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো।
Md.Rafiqul Islam Lipu,Date:-19-09-2026,Saturday,Time:-06-04-35 Pm