Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

TC(1161).(11).Pediatric Case No 88 :- শাকপাতা দেখলেই বাচ্চারা খেতে চায় না

শাকপাতা দেখলেই বাচ্চারা খেতে চায় না। কিন্তু শাক খাওয়ানো খুবই দরকার। কারণ শাকসবজি থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যারোটিন, পটাশিয়াম, ক্যালসিয়াম ও আঁশ পাওয়া যায়। তাই শাক পরিবেশনের ক্ষেত্রে কৌশলী হতে হবে। শুধু শাকের তরকারি না করে পালং-পনির অথবা ডালের মধ্যে শাক দিয়ে করলে তা আরও সুস্বাদু হবে।

প্রতিদিন একঘেয়ে ভাত না দিয়ে মাঝে মধ্যে সবজি দিয়ে খিচুড়ি অথবা ভেজিটেবল ফ্রাইড রাইস করে দিলে বাচ্চা আগ্রহ নিয়ে খাবে। সবজির স্যুপ বানিয়ে তার মধ্যে অল্প মাখন ও গোলমরিচ দিলে তা সুস্বাদু হবে। টমেটোর স্যুপও বাচ্চাদের কাছে খুবই আকর্ষণীয়। আরও একটু মুখরোচক করার জন্য স্যুপের মধ্যে মাংসের টুকরা অথবা সুইট কর্ন দেওয়া যেতে পারে। এতে খাবারের প্রতি যেমন বাচ্চার আগ্রহ বাড়বে, তেমনি শাকসবজিও খাওয়া হয়ে যাবে।

Md.Rafiqul Islam Lipu,Date:-19-09-2026,Saturday,Time:-06-04-35 Pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top