বাচ্চারা সাধারণত দাঁত ব্রাশ করা শিখতে সময় নেয় এবং প্রায়ই সঠিকভাবে দাঁত মাজতে পারে না। যেসব বাবা-মা বাচ্চাদের ফিডার, চিনি মেশানো পানি, মিষ্টি দুধ বা জুস খেতে দেন, তারা সতর্ক হোন। বাচ্চাদের দাঁত নিয়মিত ও সময়মতো পরিষ্কার না করলে দেখা যায়, দুধদাঁত পড়ার স্বাভাবিক সময়ের অনেক আগেই উপরের পাটির সামনের দাঁতগুলো ক্ষয় হয়ে যায়। অনেক বাবা-মা বাচ্চার এই সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে আসেন তখন, যখন রোগটি অনেকটাই এগিয়ে যায়। বাচ্চাদের দাঁতের এই অসুখের নাম র্যাম্প্যান্ট ক্যারিজ (Rampant Caries)। মিষ্টি পানীয়ের শর্করা বাচ্চার দাঁতে বিশেষ আবরণ তৈরি করে, যা খুব সহজেই দন্তক্ষয় শুরু করে।
Md.Rafiqul Islam Lipu,Date:-19-09-2026,Saturday,Time:-06-04-35 Pm