ডেঙ্গু জ্বর: সচেতন থাকুন, নিরাপদ থাকুন
বর্তমানে ডেঙ্গু সংক্রমণ দ্রুত বাড়ছে। একটু অসতর্কতা জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে। তাই জেনে নিন ডেঙ্গুর প্রধান লক্ষণ ও সতর্কতার বিষয়গুলো—
১️⃣ জ্বরের (Febrile) পর্যায়:
হঠাৎ উচ্চ জ্বর (২-৭ দিন)
তীব্র মাথাব্যথা ও চোখের পেছনে ব্যথা
পেশী, হাড় ও গিরায় ব্যথা (“Break bone fever”)
বমি বমি ভাব, ক্ষুধামান্দ্য
পেটব্যথা, কোষ্ঠকাঠিন্য
ত্বকে ফুসকুড়ি, মাড়ি বা নাক থেকে রক্ত পড়া
প্লাটিলেট কমে যাওয়া
২️⃣ জটিল বা Critical পর্যায়:
শরীরে পানি লিকেজ (Plasma leakage)
বমি বা পায়খানায় রক্ত (Haematemesis, Melaena)
অতিরিক্ত রক্তক্ষরণ
ওয়ার্নিং সাইন (সতর্কতার লক্ষণ):
যদি নিচের যেকোনো লক্ষণ দেখা দেয়, দেরি না করে হাসপাতালে যান —
তীব্র পেটব্যথা বা অবিরাম বমি
শরীরে পানি জমা (Ascites, Pleural effusion)
নাক/মাড়ি/ত্বক থেকে রক্ত
ঘন ঘন ঘুম ঘুম ভাব, অস্থিরতা বা খিঁচুনি
হাত-পা ঠান্ডা, রক্তচাপ কমে যাওয়া
প্রস্রাব বন্ধ বা খুব কম হওয়া
লিভার বড় হয়ে যাওয়া
প্লাটিলেট দ্রুত কমে যাওয়া
প্রয়োজনীয় পরীক্ষা:
Dengue NS1 Ag (জ্বরের প্রথম ১-৪ দিনে)
Dengue IgM, IgG (জ্বরের ৬ দিন পর)
CBC (Platelet কম, WBC কম, HCT বেশি)
LFT (SGPT, SGOT বৃদ্ধি)
Serum Electrolyte, PT/APTT, X-ray, USG ইত্যাদি
মনে রাখবেন:
ডেঙ্গু হলে পর্যাপ্ত পানি, ওরস্যালাইন ও বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজে থেকে ওষুধ সেবন না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
সচেতনতা-ই প্রতিরোধের মূল চাবিকাঠি।
ডেঙ্গু প্রতিরোধ করুন — নিজের পরিবার ও সমাজকে নিরাপদ রাখুন।
Md.Rafiqul Islam Lipu,Date:-19-09-2026,Saturday,Time:-06-04-35 Pm