Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

TC(1125).(11).Pediatric Case No 52. বুকের দুধ খাওয়া নবজাতক শিশুদের পেট ব্যথার কারন ও প্রতিকার

বুকের দুধ খাওয়া নবজাতক শিশুদের পেট ব্যথার কারন ও প্রতিকার

বুকের দুধের দুইটা অংশ।প্রথমে পাতলা দুধ বের হয়,তারপর ঘন দুধ বের হয়।আমরা যখন দুধ খাওয়ানো শুরু করি তখন ডান সাইডে খাওয়ানো শুরু করলে বাম সাইডেও দুধ বের হয়।তখন মায়েরা কিছুক্ষন ডানে খাওয়ায়,আবার কিছুক্ষন বামে খাওয়ায়।যাতে দুধ নষ্ট না হয়।কিন্তু এতে করে বাচ্চা শুধু পাতলা দুধের অংশ পায়।

এভাবে খেলেই বাচ্চার পেট ফেপে থাকে।সেখান থেকেই পরে পেট ব্যথা হয়।পেট মুচড়ায়।

বাচ্চাকে যে পাশ দিয়ে খাওয়ানো শুরু করবেন সে পাশ দিয়েই খাওয়ানো শেষ করবেন।দুধ খাওয়ানো শেষে কাধে শুইয়ে পিঠে আস্তে আস্তে ট্যাপ করবেন যতক্ষন না ঢেকুর উঠে।

এভাবে খাওয়ালে আর পেট ব্যথা করবেনা আশা করি।

ব্রেস্ট পাম্প কিনে নিবেন।বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় অন্য বুকে ব্রেস্ট পাম্প লাগিয়ে রাখবেন।সেখানে দুধ জমা হবে।এই দুধ ফিডারে রেখে দিবেন।দিনের যে সময়ে বাচ্চার মা ক্লান্ত থাকবেন তখন ফিডারের দুধ খাইয়ে দিবেন।এতে করে কোন দুধের অপচয় হবে না।মায়ের বুকের দুধের কোন বিকল্প নেই।

Md.Rafiqul Islam Lipu,Date:-19-09-2026,Saturday,Time:-06-04-35 Pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top