Image attached:-


শিশুর Solid খাবার শুরু করার নির্দেশিকা
• পরিপূরক খাবার শুরু: ৬ মাস পূর্ণ হওয়ার পর (১৮১ তম দিন থেকে) ধীরে ধীরে সলিড খাবার শুরু করুন।
🖌️প্রথম পর্যায়ের আদর্শ খাবার (পিউরি বা ম্যাশড ফর্মে): শুরুতে নরম, সহজপাচ্য খাবার দিন। প্রতিটি খাবার ভালোভাবে সেদ্ধ বা চটকিয়ে দিন:
• চালের নরম ভাত ডালের পানি বা ভাতের মাড় দিয়ে মিশিয়ে।
• পাকা কলা চটকিয়ে।
• পাকা পেঁপে বা মিষ্টি কুমড়া সেদ্ধ করে নরম করে।
• মিষ্টি আলু বা গোল আলু সেদ্ধ চটকিয়ে।
• গাজর সেদ্ধ করে।
• আপেল পিউরি।
• পাকা আম বা পাকা পেঁপে।
• বিভিন্ন ফলের রস (টক জাতীয় ফল এড়িয়ে চলুন, যেমন: লেবু, কমলা)।
টিপ: শুরুতে একটি খাবার দিয়ে শুরু করুন। নতুন খাবার দেওয়ার পর ২-৩ দিন অপেক্ষা করুন এবং শিশুর পায়খানা, হজম বা অ্যালার্জি (যেমন: র্যাশ, ডায়রিয়া) পর্যবেক্ষণ করুন। সমস্যা হলে সেই খাবার সাময়িকভাবে বন্ধ করুন।
🖌️খাবার শুরু করার ধাপসমূহ (প্রথম সপ্তাহ)
ধীরে ধীরে পরিমাণ বাড়ান যাতে শিশু অভ্যস্ত হয়। তাড়াহুড়ো করবেন না:
• দিন ১: দুপুরে ১ চা-চামচ।
• দিন ২: সকালে ১ চা-চামচ + দুপুরে ১ চা-চামচ।
• দিন ৩: সকালে ১ চা-চামচ + দুপুরে ১ চা-চামচ + রাতে ১ চা-চামচ।
• পরবর্তী দিনগুলো: ধীরে ধীরে পরিমাণ বাড়ান (যেমন: ২-৩ চা-চামচ করে) এবং খাবারের বৈচিত্র্য যোগ করুন।
🖌️১-২ সপ্তাহ পর
শিশু অভ্যস্ত হলে আরও পুষ্টিকর খাবার যোগ করুন:
• চাল, ডাল, সবজি এবং ২-৩ চা-চামচ তেল দিয়ে খিচুড়ি রান্না করুন।
• নিয়ম: একদিনে ২টির বেশি সবজি যোগ করবেন না।
• অন্যান্য: ডিমের কুসুম, মাছ বা মুরগির নরম অংশ (সেদ্ধ) ধীরে ধীরে যোগ করুন (অ্যালার্জি চেক করে)।
📝পরিমাণ এবং ফ্রিকোয়েন্সি (৬-৯ মাস বয়সী শিশুর জন্য)
• মায়ের দুধের পাশাপাশি দিনে অন্তত ২ বার পরিপূরক খাবার দিন।
• প্রতিবারের পরিমাণ: ১২৫ মিলি (২৫০ মিলি বাটির অর্ধেক)।
• অতিরিক্ত: ১-২ বার পুষ্টিকর নাস্তা (যেমন: ফলের পিউরি) – শিশুর চাহিদা অনুযায়ী।
• মোট: দিনে ২-৩ বার খাবার + মায়ের দুধ যতবার চায়।
৯ মাস পর ধীরে ধীরে পরিমাণ বাড়ান (দিনে ৩-৪ বার, ২৫০ মিলি করে)। ৬ মাস পর লবণ যোগ করা যায়, কিন্তু সীমিত।
Md.Rafiqul Islam Lipu,Date:-17-09-2026,Thursday Time:-02-50-45 Pm.