Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

TC(1095).(11).Padietric Case No 22.  Fever +Runny Nose +Parasitamol Doze

Image attached:-

নাহিদ বয়স ৩ মাস, ওজন ৫ কেজি,

দুই দিন থেকে নাক দিয়ে পানি যাচ্ছে সাথে জ্বর,

জ্বর অল্পতে শুরু হয়ে ১০২-৩ ডিগ্রি পর্যন্ত যায়,

নাহিদের আম্মু তাকে আপনার কাছে নিয়ে আসছেন ঔষধ দেওয়ার জন্য.. আপনি তার জন্য একটা Rx লিখুন।

Dx..

যেহেতু জ্বর সাথে নাকে পানি তথা Fever +Runny Nose

আবার জ্বর নিম্ন থেকে উচ্চ তাপমাত্রায় যাচ্ছে, তাই সাধারণত Most common provable diagnosis হচ্ছে

ভাইরাল ফিভার. এইটা সিজনাল ফ্লু হতে পারে, ইনফ্লুয়েঞ্জা হতে পারে, অথবা অন্য কোনো রেস্পাইরেটরি ভাইরাস।

প্রথমে বাচ্চার বাবা মাকে কাউন্সেলিং করবেন, যে এইটা ভাইরাস জনিত জ্বর, এই জ্বর সাধারণত ৫-৭ দিন থাকবে, এর পর জ্বর ভালো হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নাই,

জ্বর বাড়তে পারে, ৫ম দিন পর্যন্ত জ্বর বাড়বে, ১০৩ বা ১০৪ পর্যন্ত হতে পারে, আমরা ঔষধ দিয়ে দিচ্ছি, জ্বর ভালো হয়ে যাবে, সাথে আরেকটা বিষয় কাউন্সেলিং করবেন যে, জ্বর ভালো হয়ে গেলেও তার শুকনা কাশি শুরু হতে পারে,

এইটা কে Post viral cough symptoms বলে, তখনো ভয়ের দরকার নাই, ২ বছরের নিছের বাচ্চা দের এই ধরণের ভাইরাস জ্বর প্রতি মাসে ১-২ বার হতে পারে, ২ বছর হয়ে গেলে জ্বরের ফ্রিকোয়েন্সী কমে যায়, যাই হোক,

কাউন্সেলিং পর্ব শেষ, এবার আসুন ঔষধ লিখবেন,

আমরা জানি ভাইরাস জনিত জ্বরের চিকিৎসা হচ্ছে symptomatic.. এখন আপনি এই বাচ্চার চিকিৎসা জানেন, যে তাকে একটা প্যারাসিটামল আর একটা এন্টি হিস্টামিন অথবা মাস্ট সেল স্টাবলাইজার দিলে হবে।

অবশ্যই দুই বছরের নিছের বাচ্চাদের এন্টিহিস্টামিন দেওয়ার ইন্ডিকেশন নাই, তথাপি স্যার রা দিয়ে থাকেন,

যাই হোক, ধরুন,

এখন আপনি সিদ্ধান্ত নিলেন, তাকে দিবেন

প্যারাসিটামল + মাস্ট সেল স্টাবলাইজার Ketotifen

+ নাসাল ড্রপ

এবার বলুন, ৫ কেজির বাচ্ছাকে কোন টা কোন ডোজ এ দিবেন..

প্যারাসিটামল এর ডোজ.

সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে প্যারাসিট্যামল এর ডোজ হচ্ছে

15 mg /Kg /dose 6 hourly or 60 mg/kg/day

ধরুন.. ৫ কেজির বাচ্চা, তাকে প্যারাসিটামল দিবেন, তাহলে তার ডোজ কি হবে?

তার প্রতি ডোজ হবে 5*15=75 mg

তাহলে বুঝা গেলো, প্রতি ৬ ঘন্টা পর পর 75 mg করে প্যারাসিটামল দিতে হবে.

এবার আসুন, বাচ্চাদের কে ঔষধ দেওয়ার সিস্টেম হচ্ছে হয়তো ড্রপ এ দিতে হবে, অথবা সিরাপ দিতে হবে।

প্যারাসিটামল ড্রপ হিসাবেও পাওয়া যায়,

আবার প্যারাসিটামল সিরাপ হিসাবেও পাওয়া যায়

বুঝার সুবিধার্থে এখন ট্রেড নেম ব্যবহার করছি,

ধরুন,

জ্বর এর জন্য বাচ্চাকে Napa drop / Napa syrup দুইটার যে কোনো একটা দিতে পারেন, তবে ডোজ ঠিক থাকতে হবে,

এবার জেনে নিন,

সিরাপ সাধারণত চামচে করে খাওয়ানো হয়,

আর ড্রপ ফোটা ফোটা হিসাবে খাওয়ানো হয়,

নাপা সিরাপের সাথে যে চামচ দেওয়া হয়,

সেই চামচের ক্যাপাসিটি হচ্ছে 5 ml.

ম্যাক্সিমাম ঔষধ এর চামচের ক্যাপাসিটি হচ্ছে 5 ml.

এক চামচ নাপা সিরাপ =5 ml Napa syrup

5 ml Napa সিরাপের মধ্যে ঔষধের পরিমান হচ্ছে ১২০ mg.

তাহলে ১ চামচ = ১২০ মিঃগ্রা

আবার এক চামচ সমান =৫ মিলি

৫ মিলি= ১২০ বা ১২৫ হলে

প্রতি মিলি = ১২৫/৫ =২৫ mg

এখন আপনি যদি ৫ কেজির বাচ্ছাকে নাপা সিরাপ দিতে চান,

তাহলে ৫*১৫ =৭৫ mg দিবেন,

যেহেতু ১ মিলি নাপা সিরাপ = 25 mg

So 75 mg dose দেওয়ার জন্য আপনাকে 3 ml napa syrup দিতে হবে।

সব সময় একটা কথা মনে রাখবেন, ১ চামচ = ৫ মিলি

হাপ চামচ = ২.৫ মিলি

তাহলে আপনি দিতে হবে ৩ মিলি, তার মানে হাপ চামচ থেকে কিছু টা বেশি, আপনি প্রেশক্রিপশনে কি লিখবেন?

Rx–

Syrup : Napa

3 ml * 6 hourly

বাচ্চার আম্মাকে বুঝাই দিবেন, যে চামচে দাগ দেওয়া আছে, ১ মিলি, ২ মিলি, ৩ মিলি, ৫ মিলি পর্যন্ত, চামচের দাগ দেখে

৩ মিলি করে খাওয়াবেন,

অথবা আরেকটু সহজ করতে পারেন,

syrup: Napa

2/3 চামচ করে দিন ৪ বার।

ব্যাখ্যা ; ১ চামচ সমান 120 mg

তাহলে এক চামচ কে ৩ ভাগ করলে হচ্ছে 40 mg

So 2/3 TSF = 80 mg ( ৫ কেজি বাচ্চার ডোজ হচ্ছে ৭৫ মিঃগ্রাঃ) 80 and 75 nearly same. 5 mg যদিও বেশি মনে হচ্ছে, জানা উচিৎ, কিছু ঔষধ চামচেই লেগে থাকে, বাচ্চাদের সব খাওয়ানো যায়না।

এবার আসি আরো সহজ ফর্মুলায়,

মনে করুন বাচ্চাকে চামচ দিয়ে ঔষধ খাওয়ানো যায়না

সাধারণত ৬ মাসের নিচের বাচ্চাদের চামচ দিয়ে ঔষধ খাওয়ানো যায়না,

সেইক্ষেত্রে সিরাপ চয়েজ না করে ড্রপ চয়েজ করবেন

কারণ ড্রপে ড্রাগ কন্সেন্ট্রেশন বেশি থাকে।

1 ml Napa drop = 80 mg paracetamol

আবার 1 ml = 15 ফোটা

তাহলে ৫ কেজির বাচ্চাকে ৭৫ মিঃগ্রা নাপা দিতে হলে

1 ml Napa drop দিলেই হবে,

প্রেশক্রিপশনে যা লিখবেন.

Drop: Napa

1 ml করে দিনে ৪ বার,

অথবা ১৫ ফোটা করে দিনে ৪ বার।

napa drop: 5 kg হলে ১৫ ফোটা, তার মানে প্রতি কেজির জন্য ৩ ফোটা।

ধরুন.. বাচ্চার ওজন ৪ (চার) কেজি, তাহলে কি লিখবেন?

প্রতি কেজিতে ৩ ফোটা হলে ৪ কেজিতে ৩*৪=১২ ফোটা

Drop : Napa

12 ফোটা করে দিনে ৪ বার,

বাচ্চার ওজন ৬ কেজি,

Drop: Napa

18 ফোটা করে দিনে ৪ বার

তাহলে কি বুঝলেন,

যদি আপনি ৫ কেজির বাচ্চাকে সিরাপ লিখে দেন, তাহলে তাকে চামচে করে অনেক পরিমান ঔষধ খাওয়ানো লাগবে ডোজ মেইনটেইন করার জন্য, কারণ সিরাপে ড্রাগ এর ঘনত্ব কম থাকে, তাই 5 kg baby এর জন্য 75 mg dose দিতে

২/৩ চামচ অথবা 3 ml করে দেওয়া লাগবে।

যা বাচ্চার মায়ের পক্ষে খাওয়ানো কষ্টকর হয়ে যাবে,

হা যখন বাচ্চার বয়স ৭-৮ মাস হবে, তখন তাকে চামচে করে খাওয়ানো সমস্যা হবেনা।

কিন্ত ৫ কেজির বাচ্চাকে ড্রপ লিখে দিলে অল্প খাওয়ালেই চলবে, কারণ ড্রপ এ ড্রাগস ঘনত্ব অনেক বেশি থাকে।

1 ml napa drop =80 mg paracetamol

অন্যদিকে

1 ml Napa syrup = 25 mg paracetamol

এবার ধরুন,

৮ কেজি বাচ্চার প্যারাসিটামল ডোজ কিভাবে দিবেন,

যেহেতু বাচ্চার ওজন ৬ এর বেশি, তাকে আপনি সিরাপ কিংবা ড্রপ দুইটাই দিতে পারেন,

যদি সিরাপ দেন,

8kg*15= 120 mg per dose

আমরা জানি 1 চামচ = 120 mg

So তাকে

syrup napa

1 TSF 6 hourly লিখে দিলেই চলবে।

আর যদি ড্রপ দেন,

আমরা জানি প্রতি কেজিতে ৩ ফোটা

so..

Drop: Napa

24 fota করে দিনে ৪ বার।

তাহলে নাহিদ এর জন্য প্রেশক্রিপশন হচ্ছে.

Rx.

1..Drop : Napa

15 ফোটা করে দিন ৪ বার (till fever subsides)

2..Syrup: Tofen (ketotifen, mast cell stabilizer)

১০ ফোটা করে দিন দুইবার (টোফেন এর আলোচনা পরে করবো)

Drop: Norsol

প্রতি নাকে দুই ফোটা করে দিন ৪ বার (৭ দিন)

Md.Rafiqul Islam Lipu,Date:-17-09-2026,Thursday Time:-02-50-45 Pm.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top