Diabetics
ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট DPP-4 inhibitor:
Dipeptidyl peptidase -4 inhibitor ক্লাসের ড্রাগসমূহকে সংক্ষেপে DPP-4 inhibitors বলা হয়।
আবার এদেরকে গ্লিপ্টিন শ্রেনীর ড্রাগস ও বলা হয়,
যেমন Sitagliptin, Linagliptin ইত্যাদি।
এইগুলি হচ্ছে হাইপোগ্লাইসেমিক শ্রেণীর মেডিসিন।
যখন MetforminএবংSulfonylurease শ্রেনীর
মেডিসিন দিয়ে ব্লাড সুগার নিয়ন্ত্রনে না আসে, তখন
3rd Agent হিসাবে DPP-4 inhibitor শ্রেনীর ড্রাগ Add করা হয়। এই ড্রাগস সমুহ ০.৫ থেকে ১% পর্যন্ত
Hba1c এর পরিমান কমাতে পারে। আবার অনেক পেশেন্টের ক্ষেত্রে সেকেন্ড লাইন হিসাবেই এইটা দেওয়া হয়–
Basic concept of DPP-4 Inhibitor.
এই শ্রেণীর ড্রাগস সমূহ কিভাবে ব্লাড সুগার নিয়ন্ত্রন করে তা বুঝতে হলে দুইটা বিষয় বুঝতে হবে।।।।
1..Incretin
2Dipeptidyle Peptidase-4.
incretin হচ্ছে একটি মেটাবলিক হরমোন, এই হরমোন টা খাবারের পরে রিলিজ হয়।
incretin family তে দুইটা হরমোন রয়েছে.
১। গ্লুকাগন লাইক পেপটাইড (GLP-1)
২।গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড
এই দুইটা হরমোনের কাজ হচ্ছে ব্লাড গ্লুকোজ হোমিওস্ট্যাসিস নিয়ন্ত্রণ করা।
আমার যখন খাবার গ্রহণ করি, তখন খাবার গুলি মেটাবলোইজড হয়ে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার থেকে গ্লুকোজ তৈরি হয়,, আর এই গ্লুকোজ রক্তের সাথে মিশে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াতে থাকে,, আর যখন গ্লুকোজের পরিমান বাড়তে থাকে, তখন শরির থেকে
আল্লাহ প্রদত্ত প্রক্রিয়ায় incretin হরমোন সমূহ তথা
গ্লুকাগন লাইক পেপটাইড ও গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড হরমোন রিলিজ হয়।
এবং এই দুইটা হরমোন প্যানক্রিয়াটিক
বিটা সেল কে স্টিমুলেট করে Insulin উৎপাদন বাড়িয়ে দেয়,, আবার আলফা সেল থেকে গ্লুকাগন তৈরী কমিয়ে দেয়।
ইনসুলিনের কাজ হচ্ছে রক্ত থেকে গ্লুকোজ কে কোষের ভিতর ডুকিয়ে দেওয়া, এতে করে রক্তে গ্লুকোজের পরিমান কমতে থাকে।
আবার গ্লুকাগনের কাজ হচ্ছে লিভার এবং মাংস পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন সমূহ ভেংগে গ্লুকোজ তৈরি করা।
incertin horomone যেহেতু ইনসুলিন তৈরি বাড়িয়ে দেয়, আর গ্লুকাগন কমিয়ে দেয়, এতে করে রক্তের গ্লুকোজ একটি স্বাভাবিক মাত্রায় থাকে।
incretin horomone এর মধ্যে থেকে গ্লুকাগন লাইক পেপটাইড (GLP) হরমোন হচ্ছে গ্লুকোজ ডিপেন্ডেন্ট হরমোন। এই হরমোন কে ব্লাড গ্লুকোজ হোমিওস্ট্যাটিক হরমোন ও বলা হয়।
কারণ এই হরমোন টার কিছু ম্যাজিক কার্যক্রম রয়েছে
যথা..
A
যখন ব্লাডা গ্লুকোজ ফাস্টিং নরমাল ভ্যালু থেকে বেড়ে যায়, তখন এই হরমোন প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে ইনসুলিন তৈরী বাড়িয়ে দেয়, আর তাতে করে ব্লাড গ্লুকোজ নিয়ন্ত্রনে চলে আসে।
B
যখন ব্লাড গ্লুকোজ ফাস্টিং নরমাল লেভেল অনুযাই থাকে, তখন আর এই হরমোন ইনসুলিন তৈরী করেনা,
যার কারণে হাইপোগ্লাইসেমিয়া হয়না। অর্থাৎ এইটা
পরিপূর্ণ শারিরীক স্বাভাবিক কন্ডিশন বজায় রাখতে
হেল্প করে। এই কারণে এই হরমোন কে হোমিওস্ট্যাটিক হরমোন বলা হয়।
এতক্ষনে আমরা incretin তথা GLP-1 ও GIP সমপর্কে জানলাম।।
2.Dipeptidyle Peptidase-4.
DPP-4 হচ্ছে একটি এনজাইম, এই এনজাইম শরিরের বিভিন্ন জায়গায় বিস্তৃত থাকে। বিশেষ করে অন্ত্রের ক্যাপিলারি লেয়ার সমূহে এইটা অধিক কার্যকরি থাকে। এই এনজাইমের কাজ হচ্ছে incertin hormone সমূহ কে মেটাবলোইজড করা কিংবা ভেঙ্গে দেওয়া। তাই যখন incretin hormone সমূহ মেটাবলোইজড হয়ে যায়, তখন incretin সমূহ প্যানক্রিয়াটিক বিটা সেল সমূহ কে আর স্টিমুলেট করতে পারেনা, সেই জন্য ইনসুলিন তৈরী কমে যায়,
আবার আলফা সেল থেকে গ্লুকাগন তৈরী বেড়ে যায়।
আর এই ভাবে ব্লাড গ্লুকোজ বেড়ে গিয়ে ডায়াবেটিস হয়। তাহলে উপরের আলোচনা থেকে যেই বিষয়টা
বুঝা আসলো, তা হচ্ছে, incretin হরমোন সমূহ ইনসুলিন উৎপাদনে পজিটিব ভূমিকা রাখে, এবং
ব্লাড গ্লুকোজ নিয়ন্ত্রনে রাখে, আবার incretin হরমোন DPP4 এনজাইম দিয়ে ভেঙ্গে গেলে ইনসুলিন তৈরী কমে যায়,।
ডায়াবেটিস পেশেন্টদের শরিরে DPP-4 এনজাইম বেশি থাকে, তাই এই এনজাইম incretin hormone কে ভেঙ্গে দিয়ে ইনসুলিন তৈরি কমিয়ে ডায়াবেটিস তৈরী করে। তাই আমরা যদি কোনো ভাবে DPP4
Enzime er Karjokorita Inhibit করে দিতে পারি,
তাহলে incretin hormone নষ্ট হবেনা, এতে করে
ইনসুলিন উৎপাদন বাড়বে, ডায়াবেটিস লেভেল কমে
আসবে।।
Dipeptidyle Peptidase-4 Inhibitors:-
একটু আগে আমরা জেনেছি, incretin এর কাজ হচ্ছে insulin তৈরি করা,
Activated incertin>>increase insulin >>decrease blood glucose.
ডায়াবেটিসের পেশেন্টে যেহেতু Dipeptidyl Peptidase এনজাইম দিয়ে incretin মেটাবলোইজড হয়ে যায়,
তাই ডাইপেপটিডাইল পেপটিডেস এনজাইম কে
ইনহিবিট করার জন্য কিছু মেডিসিন আবিষ্কার হয়,
যাকে Dipeptidyl Peptidase inhibitor বলা হয়।
এই মেডিসিন সমূহ DPP-4 এনজাইমের কার্যক্রম বন্ধ করে দিবে, তাই কোনো Incretin হরমোন আর নষ্ট হবেনা,, এবং incretin. কর্তৃক ইনসুলিন তৈরি বৃদ্ধি পাবে, এতে করে ডায়াবেটিস পেশেন্টের ব্লাড গ্লুকোজ
নিয়ন্ত্রনে আসবে।।
বাংলাদেশে প্রাপ্ত এই শ্রেণীর ড্রাগ সমহের উদাহরণ।
1.Sitagliptin
2.Vildagliptin
3.Saxapliptin
4.Linagliptin (Commonly used)
HbA1C reduction capacity সবচেয়ে বেশি হচ্ছে Vildagliptin,. এর পর Sitagliptin, এর পর Linagliptin
Metformin 1000 mg BD dose এ ৩ মাস চলার পরেও যদি HbA1C >7% থাকে, তাহলে সেইক্ষেত্রে DPP-4 inhibitors, যেমন Linagliptin/sitagliptin ইত্যাদি add করা হয়,
কম্বিনেশনে পাওয়া যায়-
Linatab M 2.5/500 মানে linagliptin 2.5 mg এর সাথে Metformin 500 এর কম্বিনেশন, একইভাবে Linatab M 2.5/850, 1000 etc.
Sitomet (sitagliptin 50/500, 850, 1000)
এইগুলি সব দুইবেলা, পেশেন্ট এর ফিনান্সিয়াল অবস্থা ভালো থাকলে Vildagliptine combination দিতে পারেন, Galvus-Met 50/850, BD, ভরাপেটে
যদি উপরের দুই প্রকারের ঔষধে নিয়ন্ত্রণে না আসে, তাহলে Sulfonylurea Add করতে পারবেন,
এইটা ডাক্তারদের চয়েজ, Fasting sugar uncontrol থাকলে Metformin এর পরে প্রথমেই Gliclazide MR 30 পরে 60 add করতে পারেন– morning once Daily খাবার আগে—-
Vildagliptin এবং Linagliptine সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে।। তবে Linagliptine কে সবচেয়ে নিরাপদ হিসাবে বিবেচনা করা হয়।
কিভাবে_কখন_কোন_ইনসুলিন_শুরু_করবেন?
রহিমা বেগম – ৪৭ বছর বয়স, Known case of Diabetes Mellitus.
Glipita M 50/850 (Metformin+ sitagliptin) BD dose এ পাচ্ছে, ওনার After meal sugar টা কন্ট্রোলে আছে, কিন্ত Fasting একদিন 12 mmol/L আরেকদিন 13 mmol, আরেক দিন 7 mmol
আমরা এখন ওনাকে একটা 3rd Drug দেবো নাকি insulin দেবো?
এই বিষয় টা বুঝার আগে আমরা আগে দেখতে হবে ওনার insulin এর indication আছে নাকি-
Insulin এর ইন্ডিকেশন–
একটা পেশেন্ট এর ডায়াবেটিক কম্পলিকেশন না থাকলেও নিম্নের কোনো প্যারামিটার ক্রস করলে তাকে ইনসুলিন দিয়ে চিকিৎসা শুরু করতে হবে..
*FBS > 14 with symptoms of Hyperglycemia*
*FBS > 16.67 with /without symptoms of Hyperglycemia*
*RBS /2 HABF > 19.4*
*HBA1C >10 % (>9% NICE Guidelines)*
এখন উপরের পেশেন্ট এর FBS অথবা After meal sugar কোনোটাই insulin এর indication করতেছেনা– আমাদের করনীয় কি?
আমি HbA1C করতে দিলাম, দেখলাম ওনার HbA1C =10.2%
HbA1C যেহেতু বেশি, এবং insulin এর indicate করতেছে–
আমরা এই পেশেন্ট কে insulin শুরু করবো।
এখন কথা হচ্ছে কোন insulin দেবো? Rapid acting দেবো? নাকি Mixtard দেবো? নাকি long acting *Glargine* দেবো?
এইটা অনেক আলোচনার বিষয়, এখানে আমরা ২ টা বিষয় মনে রাখি–
যদি কারো Fasting Normal থাকে, কেবল after meal বেশি থাকে, তাহলে আমরা তাকে Short acting *Actrapid insulin* দেবো।
আর যদি কারো After meal sugar normal থাকে, কেবল Fasting বেশি থাকে, তাহলে আমরা তাকে শুধু মাত্র Long acting দেবো—
আর যদি কারো fasting + After meal দুইটাই বেশি থাকে–
তখন আমরা কি করবো?
তখন আমরা দেখবো, Fasting and after meal sugar এর Ratio.
যদি After meal sugar, Fasting sugar এর দেড় গুনের কম হয়, সেইক্ষেত্রে আমরা Fasting টাই টার্গেট করবো— যেমন কারো Fasting 15 mmol/L
After meal 18 mmol/L
এই ক্ষেত্রে আমরা Fasting control করলেই হবে, Fasting 7 এর নীচে আসলে after meal এমনেই কন্ট্রোল হয়ে যাবে, Fasting 7 এর নীচে আসার পরেও যদি after meal control না হয়, তখন আমরা actrapid add করবো.
এবার আসি, উপরের সিনারিওতে-
রহিমা বেগমের HbA1C =10%
ওনার After meal 9-11 mmol এর মধ্যে থাকে, মানে Controlled
আবার ওনার Fasting 12 mmol/L, 13 mmol/L এমন থাকে, তার মানে ওনার Fasting কন্ট্রোল করলেই হবে–
আমরা ওনার ড্রাগ এডজাস্ট করলাম-
Ins- Lantus
0+0+ 10 (+/-2) রাতে (চলবে)
Tab- Glipita M 50/850
1+0+1 (ভরা পেটে চলবে)
*Advice- ডায়াবেটিক খাবার খাবেন*, প্রতিদিন ৩০ মিনিট করে ২ বেলা ব্যায়াম করবেন, প্রতিদিন সকালে insulin check করবেন, যদি Sugar 7 এর নীচে আসে, তাহলে এই ডোজেই কমবে, আর 7 mmol /L এর উপরে থাকলে প্রতি ৩ দিন পরপর insulin এর ডোজ বাড়াবেন 2 unit করে,
আর hypo হলে প্রথমদিন থেকেই ২ করে কমাবেন, যদিও hypo হবার তেমন সম্ভাবনা নাই–
উনি insulin এর ডোজ 18 unit নেওয়ার পর sugar পরিপূর্ণ control এ আসে, Fasting 6 এর কম থাকে,
৩ মাস ইনসুলিন continue করে ফলোআপ দিলাম- ফলোআপে HbA1C 6.7% আসে, যেহেতু ডায়াবেটিস পরিপূর্ণ নিয়ন্ত্রণে আছে, এখন insulin এর ডোজ কমিয়ে এইটা বন্ধ করে দেওয়া যাবে- এবং শুধু Diet, Discipline and oral drug Glipita M দিয়ে কন্ট্রোলে রাখবে, ৩-৬ মাস পরপর HbA1C check করবে—
নিচের ৪টা ওষুধই একই গ্রুপের—DPP-4 inhibitors। এগুলো টাইপ ২ ডায়াবেটিসে ব্যবহার হয়, কিন্তু তাদের মধ্যে কিছু practical পার্থক্য আছে।
🩺 1. Sitagliptin
👉 Generic: Sitagliptin
👉 Brand (BD): Januvia, Istavel (কমন)
💊 কাজ
- খাবারের পর sugar কমায়
- insulin বাড়ায়, glucagon কমায়
🧑⚕️ Dose
- 100 mg দিনে ১ বার (সাধারণ)
- kidney problem হলে 50/25 mg
🍽️ কখন খাবেন
- ✔️ দিনে ১ বার, খাবার আগে বা পরে যেকোনো সময়
👍 ভালো কার জন্য
- mild–moderate Type 2 diabetes
- simple once daily medicine চাইলে
⚠️ Side effects
- মাথাব্যথা
- mild cold symptoms
- খুব কম ক্ষেত্রে pancreatitis (rare)
🩺 2. Vildagliptin
👉 Generic: Vildagliptin
👉 Brand: Galvus
💊 কাজ
- post-meal sugar control ভালো
🧑⚕️ Dose
- 50 mg দিনে ২ বার (সকাল + রাত)
🍽️ কখন খাবেন
- ✔️ খাবারের আগে বা পরে (২ বার)
👍 ভালো কার জন্য
- যারা cheaper option চান
- moderate diabetes
⚠️ Side effects
- liver enzyme increase (rare → monitor লাগে)
- মাথাব্যথা
- mild GI discomfort
🩺 3. Saxagliptin
👉 Generic: Saxagliptin
👉 Brand: Onglyza
💊 কাজ
- DPP-4 inhibition, similar effect
🧑⚕️ Dose
- 2.5–5 mg দিনে ১ বার
🍽️ কখন খাবেন
- ✔️ খাবার আগে/পরে যেকোনো সময়
👍 ভালো কার জন্য
- combo therapy (Metformin + others)
⚠️ Side effects
- sinus infection
- urinary infection
- rare: heart failure risk (বিশেষ করে high risk patient এ)
🩺 4. Linagliptin
👉 Generic: Linagliptin
👉 Brand: Trajenta
💊 কাজ
- same class, but kidney-friendly
🧑⚕️ Dose
- 5 mg দিনে ১ বার
🍽️ কখন খাবেন
- ✔️ যেকোনো সময়
👍 ভালো কার জন্য
- kidney problem আছে
- elderly patient
- IBS / gastric sensitive patient
⚠️ Side effects
- খুব কম
- mild cough / headache
📊 সহজ তুলনা
| Drug | Dose | Kidney adjustment | GI side effect | Dosing |
| Sitagliptin | 100 mg | লাগে | কম | 1x daily |
| Vildagliptin | 50 mg | লাগে | মাঝারি | 2x daily |
| Saxagliptin | 2.5–5 mg | লাগে | কম | 1x daily |
| Linagliptin | 5 mg | ❌ লাগে না | সবচেয়ে কম | 1x daily |
🍽️ খাবারের নিয়ম
👉 এই সব ওষুধ:
- ✔️ খাবারের আগে বা পরে যেকোনো সময় নেওয়া যায়
- ❌ strict timing দরকার নেই
💊 Single নাকি Combination?
🟢 Single therapy (শুরুতে)
- mild diabetes
- HbA1c বেশি না
- gastric problem থাকলে (আপনার IBS)
👉 Linagliptin বা Sitagliptin ভালো choice
🟡 Combination therapy (বেশি দরকার হয়)
👉 যদি sugar বেশি থাকে (আপনার 14 mmol/L এর মতো):
- Metformin + DPP-4 inhibitor
- বা Metformin + SGLT2 inhibitors
🔴 কখন insulin লাগে
- খুব বেশি sugar uncontrolled
- oral medicine কাজ না করলে
⚠️ গুরুত্বপূর্ণ বাস্তব কথা
👉 শুধু DPP-4 একা:
- safe ✔️
- কিন্তু strong control ❌ (সব সময় যথেষ্ট না)
🧠 আপনার জন্য সহজ সিদ্ধান্ত
- IBS থাকলে 👉 Linagliptin best tolerance
- sugar 14 থাকলে 👉 শুধু single therapy long-term যথেষ্ট নাও হতে পারে
- best plan = doctor guided combination
Md.Rafiqul Islam Date:-24-04-2026,Friday Time:-11-22-45 Pm