Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

TC(767).(57).Emergency Medicine Department Case No 01. Emergency Treatment on Pt

আপনি একজন ডাক্তার কিংবা মেডিকেল স্টুডেন্ট।ইমার্জেন্সি কেইস কখনো বলে কয়ে আসেনা।হঠাৎ যদি আপনার সামনে নিচের কেইসগুলো ঘটে কিংবা আপনাকে ফেইস করতে হয় ,বেসিক কী পয়েন্টস গুলো শিখে রাখেন।বিস্তারিত পোস্ট আসবে।তবে বেসিক কী পয়েন্টস জানা থাকলে কিংবা মোবাইলে সেইভ করা থাকলে ম্যানেজমেন্টে স্টেপস মিস হবেনা ইনশাআল্লাহ।

Road Traffic Accident (Polytrauma)

-Airway maintain করুন GCS < 8 হলে Intubation জরুরি

এজন্য সাথে সাথে GCS point কতো বের করতে হবে।এটা শিখে নিবেন।এবং আপনি তো আইসিইউ স্পেশালিষ্ট না,আপনার কাজ হচ্ছে যতো তাড়াতাড়ি পসিবল রেফার করা সিদ্ধান্ত নিয়ে আইসিইউ তে যতো তাড়াতাড়ি সাকশন দিয়ে airway clean করে intubation করবে ,রোগীর জন্য সেটা ভালো।

-Cervical collar দিন – spinal cord injury suspect করলে।

কলার তো হাতের নাগালে পাবেন না।সাপোর্ট দিয়ে রাখতে পারেন।কারণ জায়গাটা পুরো বডির নার্ভাস সিস্টেমের সাথে যোগাযোগ রক্ষা করে।সো এই জায়গা সেইভ করা গুরুত্বপূর্ণ।

Breathing assess করুন – Hypoxia হলে BVM/NRBM-bag valve mask..self inflating mask দিয়ে যথাসম্ভব support দেয়ার চেষ্টা করুন।হাতের নাগালে না থাকলে oxygen cylinder manage করে অন্তত অক্সিজেন দেয়ার চেষ্টা করুন।

Cpr দেয়া শিখুন।

•Circulation support করুন – 2 large bore IV → Fluid bolus ± Blood (যখন ক্রস ম্যাচিং করে এভেইলেবল হবে)

এটা একটা গুরুত্বপূর্ণ ভাইটাল ম্যানেজমেন্ট।

External bleeding হলে → Tourniquet or pressure dressing করুন যতো তাড়াতাড়ি পারা যায়।

Acute Myocardial Infarction (MI)

-O₂ দিন – যদি SpO₂ < 94%

•Aspirin 300 mg chew করুন

•Clopidogrel 300–600 mg দিন

•ECG 10 min-এর মধ্যে করার চেষ্টা করুন।

• বিপি মেজার করুন।Nitroglycerin sublingual দিন (if not hypotensive)

যতো তাড়াতাড়ি সম্ভব ecg কনফার্ম করে ccu তে পাঠিয়ে দিন:

•Pain হলে Morphine

•Reperfusion strategy plan করুন (PCI or thrombolysis)

Acute Severe Asthma তে কী করবেন:

•Nebulization with Salbutamol + Ipratropium (q20 min × 3 doses) দিতে হবে।

•O₂ supplementation দিন – maintain SpO₂ > 94% রাখার চেষ্টা করুন।

•IV Hydrocortisone or Oral Prednisolone দিন

•If silent chest / exhaustion → Prepare for intubation & ventilation

Septic Shock

•Initial fluid bolus – 30 mL/kg crystalloid within 1st hour এটা টার্গেট রাখতে হবে।

•Blood culture before antibiotic জরুরী।

তবে ব্লাড কালচারের আগ পর্যন্ত •Empiric broad-spectrum antibiotics ASAP (within 1 hour) শুরু করতে হবে।

•vasopressor (Noradrenaline) – if BP systolic < 65 mmHg after fluids

•Lactate monitor করুন – এটা হলো marker of perfusion

•Urine output দেখুন – target > 0.5 mL/kg/hr

Stroke (Ischemic)

•CT Brain urgently করুন – ischaemic or haemorrhagic এটা সিদ্ধান্ত নিতে হেল্প করবে।কারণ দু লাইনে ম্যানেজমেন্ট সম্পূর্ণ আলাদা এবং লাইফ সেইভিং।

•If ischemic & within 4.5 hrs → Thrombolysis consider করুন (rt-PA)

•NPO রাখুন – aspiration risk

•Neurology referral and ICU monitoring লাগবে।এটার ব্যবস্থা নিন

•Antiplatelet শুরু করুন (Aspirin) after imaging confirmation।

এগুলো হচ্ছে খুব বেসিক পয়েন্টস।মানে এগুলো আপনার মাথায় হিট করলে মেজর স্টেপস মিস হবেনা।তবে বিস্তারিত জানা তো জরুরী। এজন্য মেইনবই থেকে জানার চেষ্টা করুন।

Raiyyan Tahsan Date:-10-04-2026 Friday,Time:-1-13-27 Pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top