ঘুম – নিঃশব্দ সম্রাজ্যের দরজা
দিনের শেষে যখন শহরের কোলাহল স্তব্ধ হয়ে যায়, তখন এক অদৃশ্য সম্রাজ্যের দরজা খুলে যায় — ঘুমের রাজ্য।
সেখানকার মুদ্রা হলো স্বপ্ন, রাস্তা বানানো হয় স্মৃতির টুকরো দিয়ে, আর প্রহরী থাকে সেরোটোনিন আর মেলাটোনিন।
ফার্মাকোলজির ভাষায়, ঘুম হল নিউরোট্রান্সমিটারের খেল — GABA-এর কোমল সুর, adenosine-এর ধীরে ধীরে ফেড হয়ে যাওয়া আলো, melatonin-এর মোলায়েম চাঁদের আলো।
ঘুমের বন্ধু ও শত্রু – ওষুধের গল্প
১.Benzodiazepine – মৃদু স্বপ্নের রঙ চড়াতে আসে; GABA-A রিসেপ্টরে বসে বলল, “চলো, আজ রাতটা শান্ত হোক”।
২.Barbiturate – একসময় ঘুমের দরজার দ্রুত বন্ধ করেছিল, কিন্তু বেশি জোরে দরজা বন্ধ করতে গিয়ে অনেক প্রাণ নিয়ে ফেলেছে।
৩.Z-drugs – নতুন প্রজন্মের ভদ্র প্রহরী; স্বল্পকাল থাকে, স্বপ্নের নদীকে মৃদু করে তোলে।
৪.Antihistamine – নিঃশব্দে পাশে বসে গলা চেপে ধরে বলে, “চোখ বুজ শা*লা)-”।
৫.Amphetamine – রাতের চোর; ঘুম চুরি করে নিয়ে যায় আর মাথায় ঝড় তোলে।
REM ঘুমের প্রজেক্টরে চলে আমাদের অবচেতনের সিনেমা — কখনো রোমান্টিক, কখনো থ্রিলার, কখনো সাই-ফাই।
তুমি পাহাড় চড়ছো, অথচ পাহাড় বানানো হয়েছে তোমার কলেজের সিঁড়ি দিয়ে; তুমি আকাশে উড়ছো, কিন্তু ডানা বানানো হয়েছে শৈশবের চাদর দিয়ে।Amphetamine বা LSD সেই সিনেমার রঙ কেটে দিয়ে দেয়,
Benzodiazepine কখনো কখনো দৃশ্য ব্লার করে দেয়,
আর কফির ক্যাফেইন হয় সিনেমা হলের আলো জ্বালিয়ে রাখা দুষ্টু বাচ্চা।
অ্যাডভেঞ্চারের শেষ
ঘুম শুধু বিশ্রাম নয়; এটা আমাদের মস্তিষ্কের লুকানো অভিযানের মানচিত্র।
প্রতিদিন রাতে আমরা সেই মানচিত্রে পা রাখি — কোথাও নতুন সঙ্গী, কোথাও পুরনো শত্রু, কোথাও নিখোঁজ স্মৃতি।
Raiyyan Tahsan,Date:-10-04-2026 Friday,Time:-12-55-12 Pm