Dengue with Acute MI – What to do?
Dengue pt. developed MI, Or MI Pt. develop Dengue Infection, কী করবেন?
আমাকে যদি জলে কুমির ডাঙ্গায় বাঘ – এটার পারফেক্ট এক্সাম্পল দিতে বলা হয়, আমি বলবো – ডেঙ্গু + মায়োকার্ডিয়াল ইনফার্কশন অথবা মায়োকার্ডিয়াল ইনফার্কশন উইথ হেমোরেজিক স্ট্রোক।
কী করবেন এই সিচুয়েশনে?
- এতটাই ক্রিটিক্যাল সিচুয়েশন এটা, এখন পর্যন্ত কোন গ্লোবাল কনসেনসাস বা গাইডলাইন ই পেলাম না এই ব্যাপারে।
- বেশ কিছু কেইস রিপোর্ট দেখলাম – কীভাবে ম্যানেজ করেছে – এটা নিয়ে।
ডিলেমা কোন জায়গায়?
- ডেঙ্গুতে চান্স অফ ব্লিডিং হাই।
- আবার মায়োকার্ডিয়াল ইনফার্কশনে হেপারিন লাইফ সেভিং ড্রাগ, ডাবল এন্টি প্লেটলেট দিতে হয়।
- এই অবস্থায় হেপারিন আর এন্টিপ্লেটলেট দিলে ব্লিডিং এ রোগীর মৃত্যুর আশংকা, আর না দিলে রি–ইনফার্ক্ট, আই মিন আরেকটা এম আই হয়ে রোগীর মৃত্যুর আশংকা।
কীভাবে ম্যানেজ হয়েছে রোগীগুলো?
- Dengue খুব মাইল্ড ফর্মে হয়, প্লেটলেট যদি নরমাল থাকে, তাইলে এজ ইউজুয়াল ম্যানেজম্যান্টে কোন সমস্যা হয় না।
- প্লেটলেট ৮০ হাজার প্লাস থাকলে এজ ইউজুয়াল ডাবল এন্টিপ্লেটলেট চালানো হয়েছে।
- ৫০–৮০ হাজার প্লেটলেট থাকলে সিঙ্গেল এন্টিপ্লেটলেট এ আসা হয়েছে এমনকি < ৫০তে ও সিঙ্গেল এন্টি–প্লেটলেট চলেছে।
- < ৩০ হাজার প্লেটলেট নেমে আসলে এন্টিপ্লেটলেট বন্ধ করে দেওয়া হয়েছে।
এন্টি কোয়াগুলেন্ট কী করেছে?
- LMWH এর এন্টি ডোট Anti Factor X এভেইলেবল না প্লাস Anti Factor X assay – এটা সব জায়গায় এভেইলেবল না।
- এজন্য ডেঙ্গু রোগীর এম আই হলে লো মলিকিউলার ওয়েট হেপারিন বিপদজনক (মনিটরিং সিস্টেম ওয়েল ডেভেলপড না)
- এজন্য UFH (Un Fractioneated Heparin) ইউজ করা হয়েছে। APTT monitor করা হয়েছে।
- নরমালি হেপারিন পাওয়া রোগীর APTT দুই থেকে আড়াই গুণ মেইন্টেইন করা হয়।
- ডেঙ্গু প্যাশেন্টের ক্ষেত্রে APTT ২*নরমাল লিমিট এর জাস্ট উপরে মেইন্টেইন করা হয়েছে।
- ঝামেলা কোথায় জানেন?
- আমগো হেলথ সিস্টেম এতটাই উন্নত – আপনি বরিশাল, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়ার মত বড় বড় শহরেও APTT করে সাথে সাথে রিপোর্ট পাবেন না, একদিন লেগে যাবে রিপোর্ট পেতে।
- ততক্ষণে আপনার রোগী শেষ।
- তার মানে এই সব রোগী আপনি পেরিফেরিতে ম্যানেজ করতেই পারবেন না।
এনি একটিভ ব্লিডিং হলেই এন্টি প্লেটলেট এন্টি কোয়াগুলেন্ট সব অফ করা হয়েছে।
- কঠিন এবং বিপদজনক জার্নি।
Raiyyan Tahsan Date :-06-08-2025 Tuesday Time:-09-33-34 Am