দ্বিতীয় মস্তিষ্ক
ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফরিন। আজ তাদের ক্লাস ছিল “Autonomic Nervous System” নিয়ে। শিক্ষক হঠাৎ বললেন,
— “তোমাদের পেটে একখানা ‘মস্তিষ্ক’ আছে, জানো?”
পুরো ক্লাস হেসে উঠল। পেটে আবার মস্তিষ্ক! কেউ বলল, “স্যার বুঝি নাস্তার জন্য পেট নিয়ে চিন্তা করছেন?”
এবার স্যার বলতে আরম্ভ করলেন
একদিন “Gut City” নামে এক ছোট শহরে প্রচণ্ড বিশৃঙ্খলা দেখা দিল—পেট ব্যথা, ডায়রিয়া, গ্যাস, কোষ্ঠকাঠিন্য—সব একসাথে। স্থানীয় মস্তিষ্ক (Brain) চেষ্টা করেও কিছু নিয়ন্ত্রণ করতে পারছিল না। তখনই উদয় হলো Enteric Nervous System (ENS), নিজের হাতে দায়িত্ব নিলো পুরো হজমতন্ত্রের পরিচালনার। আমাদের brain তাকে সব ক্ষমতা দিল যেন সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে।
আজ আমি তোমাদের সেই Enteric Nervous System (ENS) নিয়ে আলোচনা করব যাকে বলা হয় The Second Brain.
What is ENS?
ENS হলো Autonomic Nervous System-এর একটি অংশ। তবে এর একটি স্বতন্ত্র নেটওয়ার্ক রয়েছে যা প্রায় ৫০ থেকে ১০০ মিলিয়ন নিউরন নিয়ে গঠিত—মাথার মস্তিষ্কের তুলনায় কম, কিন্তু Spinal Cord-এর প্রায় সমান!
এটি প্রধানত দুইটি plexus নিয়ে গঠিত:
1. Myenteric (Auerbach’s) Plexus – muscular layer এর মধ্যে থাকে → motility নিয়ন্ত্রণ করে
2. Submucosal (Meissner’s) Plexus – mucosa ও submucosa এর মধ্যে থাকে → secretion, absorption ও blood flow নিয়ন্ত্রণ করে
ENS-এর গুরুত্ব:
1. পরিচালনা করে – খাবার গিলার পর কীভাবে esophagus, stomach, এবং intestines-এ চলবে তা ENS নিজে নিজেই ঠিক করে নেয়
2. Gastrointestinal reflexes নিয়ন্ত্রণ করে – যেমন Enterogastric reflex, Gastrocolic reflex
3. enzyme release নিয়ন্ত্রণ করে
4. Local blood flow ও barrier function maintain করে
Why Called “Second Brain”?
Brain এর সাহায্য ছাড়াই, ENS নিজের মতো stimulus detect করে, process করে, এবং response তৈরি করে।
এটি neurotransmitter ব্যবহার করে, যেমন:
Acetylcholine
Serotonin
Dopamine, NO, GABA
এর মধ্যে প্রায় ৩০টির বেশি neurotransmitter পাওয়া যায়, যেগুলোর অনেকগুলো CNS-এর সাথেও common!
স্যার হেসে বললেন,
— “যখন তুমি কোন কিছু খাও আর সেটি হজম হয় ঠিকভাবে, তখন শুধু তোমার মুখ নয়, তোমার দ্বিতীয় মস্তিষ্কও কাজ করে!”
আফরিন অবাক হয়ে ভাবল—”যদি সত্যিই ENS না থাকত, তাহলে আমরা মুখে খেয়েই থাকতাম, কিন্তু ভিতরে হজম হত না!”
Though we think with our brain,
we digest with our second brain.
Raiyyan Tahsan Date:-06-07-2025 Sunday Time:-10-28-45 Pm