Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

TC(574).(19).Gastroenterology Case No 37.অ্যাসিডিটি নাকি পেট ফাঁপা?

অ্যাসিডিটি নাকি পেট ফাঁপা? দূর করতে যা খাবেন

ভারী খাবারের পর যদি আপনার পেটে অস্বস্তিকর অনুভূতি হয়, তাহলে সহজেই বোঝা যায় যে এটি বদহজম। তবে অস্বস্তি অ্যাসিডিটি কিংবা পেট ফাঁপা দুই কারণেই হতে পারে, প্রতিটির আলাদা কারণ এবং সমাধান রয়েছে। এই দুই পৃথক হজম সমস্যার জন্য ভিন্ন ভিন্ন প্রতিকার প্রয়োজন, বিশেষ করে খাবারের ক্ষেত্রে। দুই সমস্যার মধ্যে পার্থক্য বুঝতে পারলে প্রতিকার করা সহজ হয়।

অ্যাসিডিটি কী?

অ্যাসিডিটি হলো যখন পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীর আস্তরণে ফিরে যায়। এই বিপরীত প্রবাহ খাদ্যনালীর আস্তরণে জ্বালাপোড়ার সৃষ্টি করে, যা বুকজ্বালা হিসাবে পরিচিত। এটি সাধারণত খাওয়ার পরে ঘটে, বিশেষ করে যদি কেউ খাবারের কিছুক্ষণ পরে হেলান দিয়ে শুয়ে থাকে বা অ্যাসিড নিঃসরণকে উদ্দীপিত করে এমন খাবার খায়।

অ্যাসিডিটির সাধারণ লক্ষণ:

*বুকে বা গলায় জ্বালাপোড়া

*মুখে টক বা তিক্ত স্বাদ

*ঢেকুর

*বমি বমি ভাব

পেট ফাঁপা কী?

পেট ফাঁপা হরো পেটে পূর্ণতা, টানটান বা ফুলে যাওয়ার অনুভূতি। এটি পেট বা অন্ত্রে গ্যাস জমার ফলে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে খাদ্যাভ্যাস, অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্যহীনতা বা ধীর হজমের কারণে ঘটে থাকে। পেট ফাঁপা সাধারণত জ্বালাপোড়া সৃষ্টি করে না, তবে চাপ ধরে থাকে, যা অস্বস্তিকর।

পেট ফাঁপার সাধারণ লক্ষণ:

* পেট ফুলে যাওয়া

* অল্প খাবার খেলেও পেট ভরা অনুভব করা

* অতিরিক্ত গ্যাস বা পেট ফাঁপা

* পেটে গুড়গুড় বা গর্জন শব্দ

* সারা দিন ধরে অস্বস্তি যা ওঠানামা করে।

অ্যাসিডিটি নিয়ন্ত্রণে কী খাবেন

অ্যাসিডিটি নিয়ন্ত্রণের লক্ষ্য হলো অতিরিক্ত অ্যাসিডকে অকার্যকর করা এবং অ্যাসিডিটির কারণ হয় এমন খাবার এড়িয়ে চলা। হালকা, কম চর্বিযুক্ত এবং সহজে হজমযোগ্য খাবার বেছে নিন। সেজন্য খেতে পারেন কলা, ওটমিল, সেদ্ধ শাক-সবজি, আদা, ডাবের পানি ইত্যাদি।এড়িয়ে চলতে হবে ভারী ও মসলাদার খাবার, সাইট্রাস জাতীয় ফল বিশেষ করে খালি পেটে। এছাড়া ডুবো তেলে ভাজা খাবার, কফি, কোল্ড ড্রিংকস ইত্যাদিও এড়িয়ে চলতে হবে।

পেট ফাঁপা দূর করতে কী খাবেন

পেট ফাঁপা দূর করার জন্য গ্যাস তৈরি করে এমন খাবার খাওয়া কমাতে হবে। সেইসঙ্গে মসৃণ হজমে সহায়তা করে এমন খাওয়ার খাওয়ার দিকে মনোযোগী হতে হবে। সেজন্য খেতে পারেন প্রোবায়োটিকযুক্ত দই, মৌরি, শসা এবং পেঁপে, পেপারমিন্ট চা, জিরা ভেজানো পানি। এড়িয়ে চলতে হবে কার্বনেটেড পানীয়, ক্রুসিফেরাস শাকসবজি, যেমন বাঁধাকপি, ব্রকলি এবং ফুলকপি, কৃত্রিম মিষ্টি, চিউইং গাম ইত্যাদি।

Raiyyan Tahsan Date:-02-07-2025 Wednesday Time:-03-32-45 Pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top