১.শার্ট বা জামার ওপর দিয়ে ব্লাড প্রেশার মাপলে স্বাভাবিকের চেয়ে ৩-৫ মিলিমিটার মার্কারি বেশি আসতে পারে।
২.বিপি মাপার সময় বা একাধিকবার মাপার মধ্যবর্তী সময়ে কথা বললে ৪-১৯ মিমি মার্কারি বেশি আসতে পারে।
৩.দিনের প্রথম সিগারেট বিপি ২০ মিমি মার্কারি বাড়িয়ে দিতে পারে।
৪.যদি বাহুর নিচে সাপোর্ট না থাকে অর্থাৎ হাত ঝুলন্ত অবস্থায় থাকে, তাহলে বিপি ৫-২০ মিমি বেশি আসতে পারে।
৫.যদি পিঠের পেছনে কোনো সাপোর্ট না থাকে, বিপি ৫ মিমি পর্যন্ত বেশি আসতে পারে।
৬.যদি প্রস্রাবের চাপ নিয়ে বিপি মাপা হয়, ৪-৩৩ মিমি পর্যন্ত বেশি আসতে পারে।
৭.যদি সাবজেক্টের বাহুর তুলনায় ব্লাড প্রেশার মাপার মেশিন আনুপাতিকভাবে ছোটো হয়, তবে বিপি ৫-২০ মিমি বেশি আসতে পারে।
৮.বিপি মাপার আগের ৩০ মিনিটের মধ্যে কেউ যদি ক্যাফেইন পান করে, তাহলে বিপি ৩-১৫ মিমি পর্যন্ত বেশি দেখাতে পারে।
৯.পা যদি ক্রস করা থাকে (এক পায়ের ওপর আরেক পা), সেক্ষেত্রে বিপি ৩-১৫ মিমি পর্যন্ত বেশি আসতে পারে।
১০.ব্লাড প্রেশার মাপা একেবারেই মামুলি কোনো কাজ নয়। উপরের ৯টি বিষয়ের প্রত্যেকটিই স্বাভাবিকের চেয়ে বেশি বিপি দেখাতে পারে। অনেক নিয়ম-কানুন মেপে অনেক দিক বিবেচনা করে সঠিকভাবে ব্লাড প্রেশার মাপতে হয়। কোনো এক ওষুধের দোকানদার ব্লাড প্রেশার মেপে দিলো, আর তা দেখেই ওষুধ শুরু করে দেওয়া বা বন্ধ করে দেওয়া কোনোটাই সুস্থ মস্তিষ্কের কাজ নয়।
এবারের ওয়ার্ল্ড হাইপারটেনশান ডে-এর থিম হচ্ছে, Measure Your Blood Pressure Accurately, Control it, Live Longer.
অর্থাৎ আপনার ব্লাড প্রেশার সঠিকভাবে মাপুন, নিয়ন্ত্রণ করুন, দীর্ঘদিন বাঁচুন।
Raiyyan Tahsan. Date:- 21-05-2025 Wednesday Time:- 04-17-39 Pm