গতকাল জিজ্ঞেস করেছিলাম, কোন দেশীয় খাবার কোলন, লিভার ও হেপাটোবাইলিয়ারি ক্যান্সারের রিস্ক কমায়। সঠিক উত্তর হলো, পান্তা ভাত।
আমাদের কোলনে বিফিডোব্যাকটেরিয়া নামে একটা প্রজাতি থাকে। কোলন ক্যান্সারের গবেষণাগুলোতে দেখা গেছে, এরা কোলনে অ্যান্টি-টিউমার ইফেক্ট তৈরি করতে পারে। এমনকি পেশেন্টের ক্যান্সার খুব দ্রুত প্রগ্রেসিভ হয় যদি কোলনে এদের সংখ্যা কমে যায়।
বিফিডোব্যাকটেরিয়া মানুষের কোলনে সবচেয়ে বেশি বাস করলেও লিভার আর হেপাটোবাইলিয়ারি ডাক্টের ক্যান্সার প্রিভেন্ট করতেও কাজ করে। লিভার আর গলব্লাডারে যখন ক্ষতিকর ব্যাকটেরিয়া দ্রুত বাড়তে থাকে, যেটা এই এরিয়ার ক্যান্সারে কমনলি দেখা যায়, তখন LPS নামে একটা টক্সিক উপাদান অতিরিক্ত পরিমাণে তৈরি হয়।
বিফিডোব্যাকটেরিয়া এই LPS এর ঘোরাঘুরি, বাড়াবাড়িকে কমানোর জন্য কাজ করে। সেক্ষেত্রে লিভার আর হেপাটোবাইলিয়ারি ক্যান্সারে একটা পজিটিভ প্রিভেনশান ডেভেলপ করে।
বিফিডোব্যাকটেরিয়া সহজে পাওয়া যায় ফার্মেন্টেড খাবারে। সবচেয়ে বেশি গবেষণা আসলে যে খাবার নিয়ে করা হয়েছে সেটা হলো দই। যারা সপ্তাহে অন্তত দুইবার নিয়মিত দই খান, তাদের এই ধরনের ক্যান্সারের চান্স কমে আসে।
ভাত ঠিকমতো ফার্মেন্ট করলে পান্তা ভাতেও এই বিফিডোব্যাকটেরিয়া গ্রো করে। দই আমাদের দেশীয় খাবার হলেও পান্তা ভাত একদম গ্রাম বাংলার আদিম খাবার। পঁচা, অ্যালকোহল, বাসি বলে পান্তা না খাওয়ার বা জাস্ট পানি ঢেলে পান্তা খাওয়ার কোন উপকারিতা নেই।
পান্তা ভাত ঠিকভাবে তৈরির উপায় নিয়ে আমার টাইমলাইনে পোস্ট দেয়া আছে। পড়ে দেখতে পারেন।
Raiyyan Tahsan.Date:-18-05-2025 Sunday Time:-09-21-37 Am