স্ট্রেস কমাতে যে উপায়গুলো অবলম্বন করতে পারেন…
১)ভিটামিন বি থ্রি, বা নায়াসিন দিনে দু’বার ২৫ এমজি করে নিতে পারেন (ফ্যাটি লিভার, সিকেডি ও হার্ট ডিজিজের প্যাশেন্টরা অবশ্যই একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টকে না দেখিয়ে এই ডোজ নেবেন না)
২)ভিটামিন সি নিতে পারেন দিনে ৪ থেকে ১২ গ্রাম পর্যন্ত, স্ট্রেসের অবস্থা অনুযায়ী। স্ট্রেস বাড়ার সাথে সাথে ডোজ বাড়বে, এক ডোজে ২ গ্রামের বেশি নেয়া প্রয়োজন নেই। এটা নিজে নিজে নিলেও চলবে
৩)ম্যাগনেসিয়াম নিতে পারেন দিনে ৬০০-৯০০ মিলিগ্রাম। ইপসম সল্ট বাথ, খাবার বা সাপ্লিমেন্ট, যেকোন উপায়েই নেয়া যায়, তবে একসাথে ৩০০মিলিগ্রামের বেশি না নিলে ভাল। ৬০০ মিলিগ্রামের ওপরের ডোজে নিতে হলে সম্পুর্ন মেডিক্যাল হিস্ট্রিসহ নিউট্রিশনিস্টের সাথে কন্সাল্ট করা চাই।
৪)ট্রিপ্টোফ্যানঃ এটা নিতে হবে খাবার থেকে। গরুর দুধ, শুটকি,গরুর গোশত, মুরগীর গোশত, চিজ, ওটস থেকে ট্রিপ্টোফ্যান পাবেন, এছাড়াও পাবেন বেশ কিছু সীডস থেকে।
৫)ক্যাফেইনঃ গ্রীন টি, কফি, এগুলো তো আছেই। তবে মরিঙ্গা টি, ক্যামোমিল টি ও ম্যাচা টি এখন ফাংশনাল ফুড হিসেবে দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে এদের কনসেন্ট্রেটেড ক্যাফেইন কন্টেন্টের কারনে।
এছাড়াও ভিটামিন বি-২, বি-৬ এর কিছু এন্টি স্ট্রেস রোল আছে।
এই সব কিছু একসাথে পাবেন এমন একটা মিল প্ল্যান দেই।
১)গরুর গোশত-৫-৬ টুকরা বা ডিম-২টা (কুসুমসহ)
২)পাম্পকিন সীডস-১ মুঠো
৩)মিক্সড নাটস(চীনাবাদাম, কাজু, কাঠবাদাম, আখরোট)-১ মুঠো
৪)মাচা টি-১ বা ২ কাপ
৫)১ চা চামচ ভিটামিন সি পাউডার উইথ সী সল্ট ১ গ্লাস পানিতে মিশিয়ে খেয়ে ফেলবেন
৬)ভিটামিন বি থ্রি ট্যাবলেট-২০-২৫ মিলিগ্রাম/সর্বোচ্চ ৫০ মিলিগ্রাম
এতকিছু যদি না পারেন তাহলে??
২ কাপ মাচা টি, একমুঠো পাম্পকিন সীড আর এক গ্লাস ভিটামিন সি-সী সল্টের ড্রিংক, ব্যস।
Raiyyan Tahsan Date:-18-05-2025 Sunday Time:-10-08-45 Pm