ভেরুকাস ক্যারসিনোমা (Verrucous Carcinoma) – নিঃশব্দে বাড়তে থাকা এক ধরনের ক্যান্সার! ( Oral Cancer!)

আপনি কি জানেন, মুখের ভেতরে বা শরীরের অন্য কোথাও দেখতে অনেকটা ফুলে ওঠা বা ফুলকার মতো একটি দানার মত বৃদ্ধি আস্তে আস্তে বড় হচ্ছে — এটি হতে পারে ভেরুকাস ক্যারসিনোমা, যা এক ধরনের ধীরগতির ক্যান্সার!
এটা কেমন দেখতে?
ফুলকা বা ফুলে ওঠা মাংসপিণ্ডের মতো
অনেক সময় দাঁতের পাশের মাড়ি, গাল বা জিহ্বায় দেখা যায়
ব্যথা না থাকলেও এটা আস্তে আস্তে ছড়াতে থাকে
কারা বেশি ঝুঁকিতে?
যারা দীর্ঘদিন জর্দা, খৈনি বা গুল ব্যবহার করেন
ধূমপান ও অ্যালকোহল সেবনকারীরা
মুখের স্বাস্থ্যের অবহেলা যাদের মধ্যে আছে
এটা কি দ্রুত ছড়ায়?
না, এটা সাধারণত ধীরে ধীরে বড় হয় এবং শরীরের অন্য জায়গায় ছড়ায় না। তবে সময়মতো চিকিৎসা না করলে আশেপাশের টিস্যু ধ্বংস করে দিতে পারে।
চিকিৎসা কী?
প্রধান চিকিৎসা হল সার্জারির মাধ্যমে পুরো টিউমার কেটে ফেলা
রেডিওথেরাপি কিন্তু শুধুমাত্র রেডিও থেরাপি নিলে এক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে পারে।
প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ভাল ফলাফল পাওয়া যায়
সতর্কতা ও সচেতনতা জরুরি!
মুখে বা শরীরে কোনো অস্বাভাবিক ফোলা দানা বা মাংসপিণ্ড দেখলে দেরি না করে ওরাল অ্যান্ড ম্যাক্সিলো ফেসিয়াল সার্জনদের পরামর্শ নিন
তামাকজাত দ্রব্য ব্যবহার বন্ধ করুন
নিয়মিত মুখের ভেতর চেক করুন, বিশেষ করে যদি আপনি ঝুঁকিপূর্ণ গ্রুপে থাকেন
জীবন বাঁচাতে পারে সচেতনতা! শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন।
Raiyyan Tahsan. Date:-09-05-2025 Friday Time:-11-37-45 Pm