Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

TC(468).(01).Cardiology Case No 26. Atrial fibrillation due to Rheumatic heart disease

একজন Stroke এর Patient admit হলো আপনার হাসপাতালে ৷ আপনি তার stroke করার কারণ খুঁজতে শুরু করলেন।

আপনি রোগীর আগে করা investigation গুলোর report দেখতে শুরু করলেন। এর মধ্যে আপনি একটা ECG paper পেলেন। ECG paper টা হাতে নেওয়ার পর আপনার চোখ গেলো lead 2 তে, P wave এর দিকে। আপনি দেখলেন ‘ P’ wave টা দেখতে m এর মতো, মানে wide p.

আপনি তখন রোগীর সাথে থাকা আত্মীয়কে জিজ্ঞেস করলেন রোগী কখনো তাদের কাছে বুক ধড় ফড় করছে, এমন কথা বলেছে কী না? – তার কাছ থেকে জানতে পারলেন যে, হ্যা রোগীর এরকম সমস্যা ছিলো।

তার সাথে কথা বলে আরো জানতে পারলেন – রোগীর গলা ব্যাথার সমস্যা হয়েছিলো অনেক আগে , এরপর সে বেশ দীর্ঘদিন কিছু ঔষুধ নিয়েছিলো, পরে আর ডাক্তার এর কাছে যায়নি, ঔষুধ ও নেয়নি। এসব জানার পর আপনি এখন বুঝতে পারলেন এই রোগীর Stroke কেন হয়েছে।

প্রথমে ECG তে lead 2 তে m shape ‘ P’ wave দেখে আপনি বুঝে গেছিলেন তার Left atrial enlargement আছে।

রোগীর লোকের সাথে কথা বলার সময় যখন সে বলবো রোগীর গলা ব্যাথার কথা এবং এর জন্য দীর্ঘদিন treatment নেওয়ার history থেকে আপনি বুঝতে পারলেন তার Rheumatic fever থেকে Rheumatic heart disease develop করার ব্যাপারটা।

Mitral stenosis এর সবচেয়ে Common একটা

cause হচ্ছে – Rheumatic heart disease.

তার মানে Rheumatic heart disease এর জন্য Patient এর Mitral stenosis develop করেছে। Mitral stenosis মানে Mitral vulve টা narrow হয়ে গেছে। এই narrow vulve দিয়ে blood left ventricle এ pump করতে যেয়ে Left atrium আকারে বড় হয়ে গেছে।

Left atrial enlargement এর জন্য এই patient এর Atrial fibrillation develop করেছে। এজন্য তার বুক ধড় ফড় করতো ( Palpitation).

Atrial fibrillation এর একটা গুরুত্বপূর্ণ Complication হচ্ছে, এর জন্য Thromboembolism অর্থাৎ, সহজ কথায় Blood clot formation হতে পারে।

এই Clot টা heart থেকে বের হয়ে brain এ গিয়ে brain এ থাকা যেকোন ছোট vessel কে block করে দিয়েছে। ফলে এই Patient Stroke এর সমস্যা নিয়ে আজ এখানে।

Raiyyan Tahsan.Date:-07-05-2025 Wednesday Time:-05-57-39 Pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top