Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

TC(466).(29).Pharmacology Case No 38. Algin

নিজে জানুন, অন্যকে জানান, ভুল ধারণা দূর করুন।

“”লেবারের ব্যথা উঠেছিল কিন্তু ডাক্তার Algin (tiemonium methylsulphate) ওষুধ দিল, খাওয়ার পর ব্যথা কমে গেলো, নিশ্চিত ডাক্তার এটা সিজার করানোর জন্য করেছে “”

— এটা বেশির ভাগ মানুষের ভুল ধারণা, এজন্য একটু ডিটেইলস লিখে দিলাম, ইন শা আল্লাহ্ পড়লে উপকারে আসবে

False Pain বা ভুয়া প্রসব বেদনা

গর্ভাবস্থার শেষদিকে অনেক মা irregular ধরনের পেট ব্যথা অনুভব করেন — যেটা মাঝে মাঝে আসা-যাওয়া করে, interval ঠিক থাকে না, আর প্রসব খোলার কোনো লক্ষণও থাকে না। একে বলে false pain বা Braxton Hicks contractions।

—

Tiemonium কিভাবে কাজ করে?

এটা শরীরের muscarinic receptors ব্লক করে দেয়, ফলে acetylcholine নামের এক রাসায়নিক যেটা পেট বা জরায়ুর খিঁচুনি করায় — তার কাজ বন্ধ হয়ে যায়।

এর ফলে uterine muscle শান্ত হয়, খিঁচুনি ও ব্যথা কমে।

এই কারণে false pain থাকলে গাইনী ডাক্তার রা Tiemonium লিখে থাকেন।

—

কেন Tiemonium false pain-এ দেয়া হয়?

1. False ব্যথা কমাতে — বিশেষ করে যদি সেটা irregular হয় আর গর্ভমুখে (cervix) কোনো পরিবর্তন না থাকে।

(যা জরায়ুমুখে হাত দিয়ে চেক করার মাধ্যমে এবং ডাক্তার আপনার ব্যথার পরিস্থিতি শুনে বুঝবেন। Irregular contraction বা false পেইন থেকে সময়ের আগেও (৩৮-৪০ সপ্তাহের আগেই) true pain হতে পারে। সময়ের বেশি আগে বাচ্চা আসার জটিলতা থেকেই যায়।)

2. প্রসবের আগের জটিলতা এড়াতে — ব্যথার কারণে গর্ভবতী মা যদি rest না নিতে পারেন, তাহলে real labor আসার আগেই শরীর দুর্বল হয়ে যেতে পারে।

আর মূলকথা, এই মেডিসিন ফলস পেইন কমানোর পাশপাশি জরায়ুমুখ নরম করে ট্রু/real লেবার এর জন্য জরায়ু কে তৈরি করে।

ট্রু/real পেইন থাকলে এই মেডিসিন পেইন কমাতে পারে না।

Raiyyan Tahsan. Date:-07-05-2025 Wednesday Time:-05-01-32 Pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top