ফাইলেরিয়াসিস (Filariasis):
একটি পরজীবী-জনিত ট্রপিক্যাল রোগ, যা মশাবাহিত কৃমির মাধ্যমে ছড়ায় এবং মানবদেহের লসিকা পদ্ধতিকে আক্রান্ত করে। এটি দীর্ঘমেয়াদি পঙ্গুত্ব, সামাজিক বঞ্চনা এবং মানসিক যন্ত্রনার কারণ হতে পারে, বিশেষ করে বাংলাদেশের মতো গরম ও আর্দ্র জলবায়ুর দেশে।
রোগের কারণ (Etiology):
এই রোগের জন্য প্রধানত তিনটি কৃমি দায়ী:
Wuchereria bancrofti (সবচেয়ে সাধারণ, বিশেষত বাংলাদেশে)
Brugia malayi
Brugia timori
সংক্রমণ প্রক্রিয়া (Transmission):
সংক্রমণ হয় সংক্রামিত ব্যক্তির রক্ত থেকে মশার মাধ্যমে microfilariae গ্রহনের মাধ্যমে। মশার দেহে কৃমি পরিণত হয়ে আবার সুস্থ মানুষের শরীরে প্রবেশ করে এবং ধীরে ধীরে লসিকা পদ্ধতিতে সংক্রমণ ঘটায়।
বাহক মশা:
Culex quinquefasciatus (বিশেষত শহরাঞ্চলে)
Anopheles, Aedes, Mansonia (গ্রামাঞ্চলসহ অন্যান্য জায়গায়)
রোগের ধাপ ও লক্ষণ (Stages & Clinical Features):
১. Asymptomatic Stage
রক্তে পরজীবী থাকলেও কোনো উপসর্গ নেই
রোগ ছড়ানোর উৎস হিসেবে কাজ করে
২. Acute Stage
জ্বর ও ঠাণ্ডা লাগা
লসিকা গ্রন্থি ফোলা (lymphadenitis)
লসিকা নালীর প্রদাহ (lymphangitis)
অণ্ডকোষ ফোলা (orchitis)
৩. Chronic Stage
Elephantiasis: পা, হাত, স্তন বা অণ্ডকোষ ফুলে যায়
Hydrocele: পুরুষদের অণ্ডকোষে তরল জমা
Chyluria: প্রস্রাবে দুধের মত তরল (lymph মিশ্রিত)
ত্বকে ঘনত্ব, ক্ষত এবং পুনঃসংক্রমণ
রোগ নির্ণয় (Diagnosis):
১. Night Blood Smear (স্মিয়ার মাইক্রোস্কপি)
রাত ১০টা–২টার মধ্যে রক্ত নিয়ে stained smear-এ microfilariae খোঁজা হয়
২. ICT বা ELISA
Antigen detection test, দ্রুত এবং নির্ভরযোগ্য
৩. Ultrasound
Filarial dance sign” – বিশেষত scrotal filariasis নির্ণয়ে
৪. CBC & Eosinophilia
উচ্চ মাত্রার ইোসিনোফিল দেখা যায়
৫. Urine Test (Chyluria case)
Lymph ও fat globules সনাক্ত করা যায়
চিকিৎসা (Treatment):
Diethylcarbamazine (DEC): 6 mg/kg/day × 12 দিন
Ivermectin + Albendazole: WHO-এর Mass Drug Administration (MDA) স্কিমে ব্যবহৃত
সাপোর্টিভ কেয়ার: Antibiotics, হাইজিন মেইনটেইন করা
সার্জারি: Hydrocele ও অন্যান্য জটিলতার ক্ষেত্
প্রতিরোধ (Prevention):
Mass Drug Administration (MDA): জাতীয়ভাবে প্রতি বছর একবার
মশা দমন: পরিবেশ পরিচ্ছন্নতা, মশারি ব্যবহার
সচেতনতা: জনস্বাস্থ্য শিক্ষা, কমিউনিটি সচেতনতা
রোগী ট্র্যাকিং: high-risk এলাকায় surveillance
__________________________________________________
সর্বোপরি শেয়ার করবো গ্রামীণ জনপদের কিছু ভ্রান্ত ধারণা
যেমনঃ
“জিন-ভুতের কাজ”: হাত-পা বা অণ্ডকোষ ফুলে গেলে অনেকে এটাকে অলৌকিক কিছু মনে করে।
“ঠান্ডা লেগে গেছে”: দীর্ঘমেয়াদি elephantiasis-কে জ্বর বা ঠান্ডাজনিত কিছু মনে করা হয়।
চিকিৎসার অনীহা: অনেকে গোপনে রাখে বা লজ্জার কারণে চিকিৎসা নিতে চায় না।
লোকজ পদ্ধতিতে চিকিৎসা: মন্ত্র, তেল বা গাছগাছড়ার মাধ্যমে চিকিৎসা করার প্রচলন এখনো রয়েছে।
Raiyyan Tahsan Date:-05-05-2025 Monday Time:-9-55-45 Pm