Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

TC(424).(22)Oncology Case No 11. হেমান্জিওমা (Hemangioma)

হেমান্জিওমা (Hemangioma) — রক্তনালীর টিউমার

রক্তনালীর কোষের অতিবৃদ্ধির ফলে তৈরি হওয়া একটি benign (অর্থাৎ ক্যান্সার নয় এমন) টিউমার। এটি সাধারণত বাচ্চাদের জন্মের সময় বা জন্মের কয়েক সপ্তাহের মধ্যে ত্বকের উপর বা শরীরের ভিতরে দেখা দেয় অথবা বড়দের ক্ষেত্রেও দেখা যায়।

প্রকারভেদ:

১. সারফেস হেমান্জিওমা (Superficial):

এটি ত্বকের উপরিভাগে দেখা যায়

সাধারণত উঁচু, উজ্জ্বল লাল রঙের হয় (Strawberry mark)

২. ডিপ হেমান্জিওমা (Deep):

এটি ত্বকের নিচে থাকে

গাঢ় নীল বা ত্বকের রঙের মতো হয়ে থাকে

৩. মিক্সড টাইপ (Mixed):

ত্বকের উপর ও নিচে দুই জায়গাতেই বিস্তৃত থাকতে পারে

কারণ ও ঝুঁকিপূর্ণ সময়:

নির্দিষ্ট কোনো কারণ পাওয়া না গেলেও ধারণা করা হয় যে গর্ভাবস্থায় রক্তনালীর গঠনে ব্যতিক্রম ঘটলে এটি হতে পারে।মেয়ে শিশুদের মধ্যে, প্রিম্যাচিউর শিশুদের মধ্যে এবং যমজ শিশুদের মধ্যে এর প্রবণতা তুলনামূলক বেশি। সাধারণত জন্মের পরে (১-৯ মাস),

এই সময়ে হেমান্জিওমা দ্রুত বাড়ে

এবং (১ বছর থেকে ৫ বছর বা তার বেশি)

ধীরে ধীরে সঙ্কুচিত হয় এবং কমে যায়

জটিলতা:

সংক্রমণ বা ক্ষতের সৃষ্টি

চোখ, নাক বা মুখে থাকলে গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যকারিতায় ব্যাঘাত ও চেহারায় বড় হলে মানসিক প্রভাব ফেলে।

চিকিৎসা পদ্ধতি:

১ । অপেক্ষা ও পর্যবেক্ষণ :

বেশিরভাগ হেমান্জিওমা নিজে থেকেই সেরে যায়, তাই কোনো চিকিৎসার প্রয়োজন হয় না

২। কোন কোন ক্ষেত্রে ঔষধ দেয়া যায় কিন্তু এর কার্যকারিতা খুবই কম।

৩। সার্জারি:

জটিলতা তৈরি হলে, বা স্কিনে বড় টিউমারের মত হলে, বা চেহারায় দেখতে খারাপ দেখা গেলে অপারেশন করা হয়।

৪। আরেকটি অপশন হল লেজার।

কবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি?

হেমান্জিওমা যদি দ্রুত বেড়ে যায়

চোখ, মুখ, নাক বা জিহ্বায় দেখা যায়

বারবার রক্তপাত বা ক্ষতের সৃষ্টি হয়

শিশু খাওয়ায় বা নিঃশ্বাসে সমস্যা অনুভব করে

পরিশেষে বলতে চাই:

হেমান্জিওমা সাধারণত ক্ষতিকর নয়, তবে কোনো জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সময়মতো সঠিক ব্যবস্থাপনায় এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

Raiyyan Tahsan. Date:-30-04-2025 Wednesday Time:-01-26-45 Pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top