Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

(24).Hepatology Case No 04. Jaundice

Pt Jaundice নিয়ে আসলো, Heart Failure Diagnosis নিয়ে গেল……..

রোগী এসে জানালো তার Jaundice হয়েছে। চোখের দিকে তাকিয়ে আপনারও মনে হলো Yellowish Eye.

Eye ভালো ভাবে Examination করার জন্য রোগীর পাশে যেতেই তার Neck দিকে তাকিয়ে মনে হলো ফোলা কিছু। ভালো ভাবে দেখতেই বুঝলেন Raised JVP

আপনার মনের খটকা দূর করতে Liver টা Palpate করতে যেয়ে দেখলেন Tender Hepatomegaly হয়ে আছে।

আপনি এখন জানেন রোগীর Ankle এ কী পাবেন, পেলেন ও তাই।

রোগীর Jaundice হওয়ার কারণ এখন আপনার কাছে পরিষ্কার। এই রোগীর Right Heart Failure থেকে Jaundice টা হয়েছে।

Right Heart Failure এর কারণে Right Ventricle Blood ঠিকমতো Pump করে বের করে দিতে পারছে না। ফলে Right Atrium এও Blood জমা থাকছে।

Right Atrium এ যারা Blood নিয়ে আসে, তাদের মধ্যেও জমা থাকছে Blood.

এজন্যই আপনি JVP Raised পেয়েছেন।

Liver থেকে Inferior Vene Cava এর মাধ্যমে Blood যায় Right atrium এ। যেহেতু Blood Inferior Vana Cava এর মধ্যেও জমা থাকছে, তাহলে বোঝা যাচ্ছে Liver এও Blood এমন জমাই থাকবে, অর্থাৎ, Hepatic Congestion হবে।

দীর্ঘদিন এমন থাকলে Liver এর কাজে সমস্যা শুরু হবে, যেটা এই Pt এর ক্ষেত্রে হয়েছে।

Liver এর একটা কাজ Bilirubin বের করে দেওয়া Body থেকে। এই কাজ ঠিকমতো না হওয়ার কারণে Blood এ Bilurbin বাড়বে এবং রোগী আসবে Jaundice নিয়ে।

Raiyyan Tahsan. Date:-23-04-2025 Wednesday Time:-07-48-45 Pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top