Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

Gastroenterology Case no 15. Gallstones

পিত্তথলিতে পাথর (Gallstones) ও এর চিকিৎসা(Treatment) :

♦️♦️পিত্তথলির পাথর (Gall stone)কি❓

পিত্তথলি (Gallbladder) হলো যকৃতের নিচে থাকা একটি ছোট থলি, যা পিত্তরস (Bile) জমা করে এবং চর্বিজাতীয় খাবার হজমে সাহায্য করে। যখন পিত্তরসের মধ্যে কোলেস্টেরল, বিলিরুবিন বা অন্যান্য উপাদানের ভারসাম্য নষ্ট হয়, তখন পাথর (Gallstones) তৈরি হতে পারে।

🎃🎃লক্ষণসমূহ (Symptoms):🎃🎃

1️⃣বিলিয়ারি কোলিক (Biliary Colic):⤵️

🟡খাবার পর বিশেষ করে চর্বিযুক্ত খাবারের পর তীব্র ব্যথা

🟡ডান পাঁজরের নিচে (RUQ) ব্যথা, যা কাঁধ বা পিঠে ছড়াতে পারে

🟡কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে

2️⃣অ্যাকিউট কোলেসিস্টাইটিস (Acute Cholecystitis):⤵️

🟢দীর্ঘস্থায়ী ও তীব্র ব্যথা(Severe,colicky pain)

🟢জ্বর, বমি, এবং ক্ষুধামন্দা (Fever,Vomiting, Anorexia)

🟢মারফি সাইন (Murphy’s Sign) পজিটিভ (RUQ-তে চাপ দিলে ব্যথার কারণে শ্বাস আটকে যাওয়া)

3️⃣অন্য জটিলতা:⤵️

🔵কোলেডোকোলিথিয়াসিস (Choledocholithiasis): পিত্তনালীতে পাথর আটকে গেলে জন্ডিস,বমি বমি ভাব

🔵প্যানক্রিয়াটাইটিস(Pancreatitis) : পিত্তনালীর পাথর যদি অগ্ন্যাশয় বন্ধ করে দেয় তবে তীব্র পেটব্যথা

⁉️⁉️রোগ নির্ণয় (Diagnosis):⁉️⁉️

▶️আল্ট্রাসাউন্ড (USG of whole abdomen with special attention to hepatobilliary pancreatic system ): প্রথম সারির পরীক্ষা, যা পাথরের উপস্থিতি দেখায়

▶️LFT (Liver Function Test): বিলিরুবিন এবং ALP বৃদ্ধি পেলে পিত্তনালীতে অবরোধের সম্ভাবনা

▶️ERCP (Endoscopic Retrograde Cholangiopancreatography): যদি পাথর পিত্তনালীতে আটকে যায়

▶️HIDA Scan: যদি আল্ট্রাসাউন্ড অস্পষ্ট হয়

♻️♻️চিকিৎসা (Treatment)♻️♻️

1️⃣লক্ষণবিহীন (Asymptomatic Gallstones):

❗No treatment only observation.কোনো চিকিৎসার প্রয়োজন নেই

শুধুমাত্র বড় ঝুঁকি থাকলে (যেমন ডায়াবেটিস) সার্জারি বিবেচিত হতে পারে।

2️⃣বিলিয়ারি কোলিক(Billiary colic):

❗ব্যথানাশক ওষুধ (NSAIDs বা Opioids)

❗চর্বিযুক্ত খাবার এড়ানো(Avoid fatty foods)

❗পুনরাবৃত্তি হলে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটোমি (Laparoscopic cholecystectomy)

3️⃣অ্যাকিউট কোলেসিস্টাইটিস(Acute cholecystitis) :

✴️IV এন্টিবায়োটিক: (Ceftriaxone + Metronidazole)

✴️NPO (খাবার বন্ধ) এবং IV ফ্লুইড

✴️অন্তর্বর্তীকালীন সার্জারি (Interval Cholecystectomy )

4️⃣জটিলতা থাকলে (যেমন পিত্তনালীতে পাথর আটকে গেলে)If complications like choledocolithiasis:

❗ERCP করে পাথর অপসারণ

❗পরে Cholecystectomy

⛔🚫প্রতিরোধ (Prevention)🚫⛔

🔅ওজন নিয়ন্ত্রণ(Weightloss): হঠাৎ ওজন কমালে Gallstones এর ঝুঁকি বাড়ে

🔅কম চর্বিযুক্ত ও বেশি ফাইবারযুক্ত খাদ্যাভ্যাস(Low fat & high fiber diet)

  • পর্যাপ্ত পানি পান করা (Adequate drinking of water)

Raiyyan Tahsan. Date:26-02-2025 Wednesday Time:2-02-27 Pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top