Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

Gastroenterology Case No 12.IBS

IBS_vs_low_FODMAP_Diet:

.

Outpatient department এ পেটে ভুটভাট/ গ্যাসের সমস্যা/ ভেরিয়েবল বাওয়েল হ্যাবিট ইত্যাদির রোগী আসেনা এমন দিন নেই। এর মধ্যে কিছু obvious pathology ধরা পরলেও কিছু Functional Bowel Disorder চোখে পরে। বিশেষ করে যাদের লাইফ অনেক stressful এবং depression এ থাকে তাদের এই সমস্যা বেশি দেখা যায়। এর মধ্যে সবচেয়ে বেশি যার ইনসিডেন্স সে হলো IBS বা Irritable Bowel Syndrome.

.

আমরা যারা ক্লিনিক্যাল এক্সপোজারে এসেছি তাঁরা মোটামুটি সবাই এর ডায়াগনোসিস এর সাথে এবং কিছু ট্রিটমেন্ট এর সাথে পরিচিত। তাই আজ আর সেই রোম থ্রি ক্রাইটেরিয়া বা ট্রিটমেন্ট প্রটোকলের দিকে যাচ্ছিনা। আজকের আলোচনা FODMAP diet নিয়ে যেটিকে IBS এর একটি ট্রিগার ফ্যাক্টর হিসেবে পাওয়া যায় এবং এর ট্রিটমেন্ট প্রটোকলে এই ডায়েটারি মডিউলেশন করা হয়। তবে জেনে রাখা ভালো যে FODMAP diet কখনোই IBS এর কারণ নয়। বরং IBS রোগীদের মধ্যে এই ডায়েটের কারণে সিম্পটম এগ্রাভেট হবার প্রবণতা বেশি।

.

What_is_FODMAP:

প্রথমেই জেনে নেয়া যাক FODMAP কি জিনিস। এর elaboration করলে দাড়ায় Fermentable Oligo- Di- Monosaccharides And Polyols. এগুলো আর কিছুই না; শর্ট চেইন কার্বোহাইড্রেট মাত্র যেগুলো poorly absorbed এবং osmotically active হবার কারণে gut এর মধ্যে পানি ধরে রাখে (may cause diarrhea) এবং gut microbes দ্বারা খুব সহজে ফার্মেন্ট হয়ে abdominal pain/ bloating/ wind/ altered bowel habit ইত্যাদি করে। এবং এই উপসর্গগুলোই IBS রোগীর জীবন নষ্ট করার জন্য যথেষ্ট। তাই IBS এর treatment এর একটা অংশ হলো তাঁর খাবার থেকে এই FODMAP খাবারগুলো কমিয়ে ফেলা বা low FODMAP diet চালু করা। যেসব খাবারে FODMAP content অনেক high তার একটা লিস্ট এই পোস্টের সাথে দেয়া হয়েছে।

.

Patient_selection_for_low_FODMAP:

পেশেন্ট সিলেকশন এর জন্য যেসব ক্রাইটেরিয়া দরকার:

১. রোগীর কোন eating disorder থাকা যাবেনা।

২. রোগীর খাবারের তালিকায় অনেক বেশি FODMAP এর উপস্থিতি

৩. খাবার খেলে symptoms aggravated হয়।

৪. IBS diagnosis confirmed.

৫. রোগী nutritional approach নিতে ইচ্ছুক বা প্রস্তুত

৬. Coeliac disease এর সব ধরনের টেস্ট নেগেটিভ

.

এসব ক্রাইটেরিয়ার মধ্যে সব বা কিছু ফুলফিল করলে তবেই তাকে nutritional intervention এর দিকে নেয়া যাবে।

.

How_to_introduce_low_FODMAP:

সাধারণত তিনটি স্টেপে এই ইনটারভেনশন করা হয়:

১. Elimination (২-৬ সপ্তাহ)

এই সময়টাতে রোগীর খাবার তালিকা থেকে সব ধরণের FODMAP সরিয়ে ফেলতে হবে। এই সময়টা তাকে দেয়া হয় এই কারণে যে তাঁর food related সব প্রবলেম যেন দূর হয়।

২. Reintroduction (৬-৮ সপ্তাহ)

এই সময়ে রোগীর ডায়েটে আবার ধীরে ধীরে FODMAP diet গুলো নিয়ে আসা হয়। এই সময়টা ইউটিলাইজ করা হয় রোগীর সিম্পটমের ট্রিগার ফুড আইডেন্টিফাই করার জন্য।

৩. Personalization (সিম্পটম ম্যানেজ হতে যত সময় লাগে)

এই সময়টাতে রোগীকে তাঁর নতুন ডায়েটে অভ্যস্ত করে তোলা হয়।

.

এখন প্রশ্ন হতে পারে যে যেই FODMAP এর কারণে এত সমস্যা তাকে আবার কেন ডায়েটে ফিরিয়ে নিয়ে আসা। একটু খেয়াল করলেই দেখা যাবে যে খাবারগুলোর ফুড ভ্যালু বেশি। তাই রোগীর নিউট্রিশনাল ডেফিসিয়েনসি এভয়েড করার জন্য এভাবে শত্রুকে আস্তে আস্তে মিত্র বানিয়ে ঘরে তোলা হয়।

.

Nutrichondriac:

এটি একটি মানসিক রোগ। এর আরেক নাম Avoidant Restrictive Food Intake Disorder (ARFID). এরা হলো সেইসব আদার ব্যাপারী যারা নিজেই নিজের খাবারের সমস্যা আইডেন্টিফাই করার চেষ্টা করে একেবারে nutritional deficiency নিয়ে present করে। এদের ক্ষেত্রে কোনরকম ডায়েটারি ইন্টারভেনশন এর আগে সাইকিয়াট্রিক কনসালটেশন জরুরি।

.

বটমলাইন:

মেডিকেলের কোন জ্ঞানই চিরস্থায়ী নয় আবার সীমাবদ্ধও নয়। আর এই জ্ঞানের বিশাল উৎস হলো আমাদের রোগীরা। তাই রোগীর সিম্পটমগুলোকে প্রায়োরিটি দিতে হবে সবার আগে। এর মাধ্যমে হয়তো নতুন ডায়েটারি থিওরি বা অন্য কিছু বের হয়ে আসতে পারে। তবে খেয়াল রাখতে হবে রোগী যেন nutrichondriac না হয়ে যায়।

Raiyyan Tahsan ❤️

.

তথ্যসূত্রঃ

American Journal of Gastroenterology

Raiyyan Tahsan Date:-02-02-2025 Sunday Time:-9-03-45 Am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top