Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

Cardiology Case No 5. ECG

History_behind_the_Pathological_Q_wave.

আফরোজা সুলতানা, গ্রামের একজন ভদ্র মহিলা। বয়স ৫৪. গত ১০ বছর যাবত তিনি Anti hypertensive medicine (Amlodipine) আর ২ বছর যাবতব Lipid lowering agent (Atorvastatin) খাচ্ছেন, তবে গত কয়েক মাস আগে এক রাতে ওনার খুব বুকে ব্যাথা হয়েছিলো,, শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো, ওনার ছেলে লোকাল ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন, ডাক্তার Sublingual Nitroglycerin দিয়ে বাসায় পাঠিয়ে দিলেন,, তিনি সুস্থ হয়ে গেলেন.. এর ৬ মাস পর ওনার সদ্য মেডিকেল কলেজে ভর্তি হওয়া সন্তান মাকে ঢাকায় নিয়ে আসলেন, পুরো শরীর চেকাপ করার জন্য,, এর মাঝে ছেলে জানতে চেষ্টা করলো, গত ৬ মাস আগে যে মায়ের বুকে ব্যাথা হয়েছিলো, তা

কি MI এর কারণে হয়েছে কিনা জানতে চেষ্টা করলো।

যাতে করে সন্তান ভালো ভাবে মায়ের যত্ন নিতে পারে,, তাই ডাক্তার কে এই বিষয় বললেন, ডাক্তার বললেন একটি ECG করে নিয়ে আসো, তাহলে বুঝতে পারবো, ওনার Chest pain কি MI এর কারণে হয়েছে নাকি এমনিতে Angina ছিলো….

ছেলে ECG করে নিলো,,, এখন আমাদের কে বুঝতে হবে, ECG এর কি দেখে আমরা বুঝবো যে, সেই মায়ের

Old কোনো MI আছে কিনা???

হ্যাঁ,,, আমরা ECG দেখে বলতে পারবো, ওনার অতীতে Heart Attack এর কারনে বুকের ব্যাথা হয়েছে কিনা, সেই জন্য আমরা ECG এর Q wave টা দেখবো. যদি দেখি Q wave Normal

তাহলে বুঝতে হবে, ওনার Heart attack হয়নি,

আর যদি Pathological Q wave থাকে, তাহলে বুঝবো ওনার MI হয়েছিলো।

Normal_Q_wave.

ইসিজি তে p wave এর পর প্রথম যেই Negative defelction wave টা থাকে, তাকে Q wave বলে।

Q wave অনেক ছোট হয়.

E.C.G এর ১২ টা লিডের মধ্যে Lead. V1, V2, V3 ব্যাতীত অন্য যে কোনো লিডের মধ্যে খুব ছোট (2 mm এর চেয়ে ছোট) Q wave নরমালি থাকতে পারে।

Note: 1 mm =1 small square

লিড 3 এবং aVR এর মধ্যে Normal Q wave 2 mm এর চেয়ে বেশী deep হতে পারে। তবে তা QRS complex এর সাথে compare করলে QRS complex এর 25% এর চেয়ে কম হবে।।।

Normal ECG তে Lead V1, V2. V3 এর মধ্যে কোনো ছোট বড় Q wave থাকবেনা।।।

Pathological_Q_wave.

1. Lead 3 and aVR ব্যতীত অন্য লিড সমূহে যদি

2mm এর চেয়ে deep Q wave থাকে, তাহলে তা

Pathological Q wave..

2..যে কোনো Q wave এর wide যদি 1 mm এর বেশি

হয় তাহলে তা pathological Q wave.

3. যদি V1. V2. V3 তে Q wave দেখা যায় তবে তা

Pathological Q wave.

4.. Q wave এর depth যদি QRS complex এর 25%

এর চেয়ে বেশি হয়, তবে তা pathological Q

wave.

5.. V5. এবং V6 এর মধ্যে খুব ছোট <2 mm Q wave

থাকাটা নরমাল, যদি V5 আর V6 এর মধ্যে Q

wave absent থাকে, তবে বুঝতে হবে left

bundle branch block..

Note: pathological Q wave তখনি বলা হবে যখন

দুইটা পাশাপাশি lead. এ pathological Q দেখা

যাবে।। যেমন lead 1 এ pathological Q. থাকলে

lead aVL এ থাকবে, V1 এ থাকলে V2. তে

থাকবে।।

এখন যদি কোনো সঠিক ভাবে নেওয়া ECG তে Pathological Q wave থাকে, তবে বুঝতে হবে

patient ইতিপূর্বে Heart Attack করেছিলো।।

So Usually pathological Q wave indicates Prior Myocardial Infarction…

আফরোজা সুলতানার ECG তে কিছু ppathological Q wave পাওয়া গেছে।। যার দ্বারা ওনার সন্তান বুঝতে পেরেছেন যে, মায়ের একবার heart attack হয়েছে। যেহেতু পুনরায় heart attack না হয় সেই জন্য এখন আফরোজা সুলতানার কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।।। আর সতর্কতামূলক ওনাকে Antihypertensive Medicine এর সাথে Anti-coagulant drugs Clopidegrol etc নিতে হবে, আর সাথে Nitroglycerin নিবে To prevent Angina.

নিচে Pathological Q wave এর একটি ECG দেওয়া হলো।

Raiyyan Tahsan Date:29-01-2025 Wednesday Time:11-55-55 PM

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top