Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

Pharmacology Case No 13. PPI,Calcium,Zinc,Parasitamol,Anti Emetic

পড়ার সময় না থাকলে কপি করে হলেও রেখে দেন পোস্টটা।

গজায়মান ডাক্তারদের প্রেস্ক্রিপশনের কমন পনেরটি ভুল (আপডেটেড)

১। Omperazole/PPI/antacid continue করা

ভুল প্রেসক্রিপশন

Cap. Omep (Omeprazole) ————– চলবে

১ + ০ + ১ (খালি পেটে)

Omeprazole চলবে কেন?

karon Ulcer heal হতে দুই মাস লাগে, সো বড় জোর ২ মাস দিতে হবে। PUD তে Omeprazole তো দুই মাস চলআর কথা। কন্টিনিউয়াস Omeprazole causes poor absorption of Fe, B12 ect. (Ref Davidson).

সঠিক প্রেসক্রিপশন Hobe,

Cap. Omep (Omeprazole) ————– ২ মাস

১ + ০ + ১ (খালি পেটে)

:                                     

:

২। ক্যালসিয়াম এবং আয়রন একসাথে একই সময়ে প্রেসক্রাইব করা। Aita onek boro akta bul prescription

Cap. ZIF CI CR ———- ৩ মাস

১ + ০ + ১ (ভরা পেটে)

Tab. Calbo D ———— ১ মাস

০ + ০ + ১ (ভরা পেটে) aita vul Prescription

karon একই টাইমে আয়রন এবং ক্যালসিয়াম দেওয়া হয়েছে। অধিক ধনাত্মক ক্যালসিয়াম absorb হবে আর আয়রন বেচারা বের হয়ে যাবে।

সঠিক প্রেসক্রিপশন hobe Tahole,

Cap. ZIF CI CR ——— ৩ মাস

১ + ০ + ১ (খালি পেটে)

Tab. Calbo D ———- ১ মাস

০ + ১ + ০ (ভরা পেটে)

:

:

:

৩। প্যারাসিট্যামলের ডোজ

রোগীর musculoskeletal problem, aged patient with some renal/hepatic impairment

You are choosing paracetamol

You have written this

Tab. Renova 500mg ————- ৭ দিন

১ + ১ + ১

ভুল হল।

karon hosse আপনি analgesic dose লিখেন নাই, anti-pyaretic dose হয়ে গেছে। Paracetamol এর analgesic dose অনেক বেশি।

সুতরাং Right Prescription hobe

Tab. Renova 500mg ৭ দিন

২ + ২ + ২ লিখতে হবে এট লিস্ট Othoba

১ + ১ + ১ + ১ বা ২ + ০ +২ লিখতে হবে।

:

:

:

৪। Severe PUD তে simultaneously Sucralfate & Omeprazole prescribe করা

ভুল প্রেসক্রিপশন

Cap. Omep ২ মাস

১ + ০ + ১ (খালি পেটে)

Tab. Gastralfate (Sucralfate) 500mg ১৪ দিন

১ + ০ + ১ (খালি পেটে) Aita akta ভুল প্রেসক্রিপশন

karon hosse Sucralfate কাজ করে এসিডিক মিডিয়ামে পলিমারাইজেশান রিয়েকশ্যান দ্বারা protective polymer coat formation এর মাধ্যমে।

Omeprazole দিয়ে acidity কমিয়ে দিলে sucralfate পলিমারাইজ হবেনা, কাজের কাজ কিচ্ছু হবেনা।

সঠিক প্রেসক্রিপশান hobe,,

Cap. Omep ২ মাস

১ + ০ + ১ + ০ (খালি পেটে) সকাল ছয়টা সন্ধ্যা ছয়টা

Tab. Gastralfate (Sucralfate) 500mg ১৪ দিন

০ + ১ + ০ + ১ (খালি পেটে) দুপুর বারটা রাত বারটা

:

:

:

৫। Anti-spasmodic or anti-emetic drugs prescription

ভুল প্রেসক্রিপশন Holo

Tab. Algin (Timonium) 50mg ৭দিন bora pete na khali pete tar kono mention nai tai aita akta bul Prescription

১ + ১ + ১

Tab. Stemetil 5 mg ৭ দিন

১ + ০ + ১

সঠিক প্রেসক্রিপশন holo

Tab. Algin (Timonium) 50mg ৭দিন

১ + ১ + ১ (খালি পেটে)

Tab. Stemetil 5 mg ৭ দিন

১ + ০ + ১ (খালি পেটে)

mone rakta hobe je ,বমির ঔষধ, এন্টি মাসকারিনিক ড্রাগস OR Anticholinergics   এসব ঔষধ ভরা পেটে কাজ করে না।

এবার আসেন নবীন ডাক্তারদের সিলি কিছু মিস্টেক নিয়ে

:

:

:

৬। সিগনেচার এবং তারিখ না দেওয়া

তারিখ বিহীন সিগনেচার এবং সিগনেচার বিহীন তারিখ, দুটাই মূল্যহীন। কিন্তু প্রথম প্রথম প্রেসক্রিপশন লেখা ডাক্তারদের অনেকেই এই সব ফানি মিস্টেক করে। অনেকে আবার সিগনেচার বা ডেট কোনটাই দেয় না।

৭। বাংলায় চীফ কমপ্লেইন লেখা, কত দিন এবং কত ডোজে এগুলি ইংরেজিতে লিখা

প্রেসক্রিপশনের কোন অংশ বাংলা আর কোন অংশ ইংরেজিতে দিতে হবে এটা বোঝা খুব দরকার।

কত দিন খেতে হবে,

কোন কোন সময়ে খেতে হবে খাবার গ্রহণের আগে নাকি পরে আর

কী কী উপদেশ মানতে হবে – এই তিনটি ফ্যাক্ট ছাড়া বাকি সব ইংরেজিতেই লিখতে হয়।

ভুল প্রেসক্রিপশন

Tab. Algin (Timonium) 50mg ——– 7 days

১ + ১ + ১ (খালি পেটে)

Tab. Stemetil 5 mg ——— 7 days

1 + ০ + 1 (খালি পেটে)

Cap. Omep (Omeprazole) ৪০mg ——– ২ মাস

১ + 0 + ১ (খালিপেটে)

সঠিক প্রেসক্রিপশন  Hobe,,

Tab. Algin (Timonium) 50mg ——– ৭দিন

১ + ১ + ১ (খালি পেটে)

Tab. Stemetil 5 mg ——— ৭ দিন

১ + ০ + ১ (খালি পেটে)

Cap. Omep (Omeprazole) 20mg ——– ২ মাস

১ + 0 + ১ (খালিপেটে)

৮। সিরাপ/ড্রপের ক্ষেত্রে ডিউরেশন উল্লেখ করা

ভুল প্রেসক্রিপশন

Syp. Antacyd plus ১৪ দিন

২ চামচ × ৩ বার (ভরাপেটে)

রোগী দুইটা বোতল কিনল, একটা দিয়ে ১১ দিন গেল, বাকি একটা কিনে আনল, তিন দিন খাবার পর ১৪ দিন শেষ।

তাইলে বাকিটা কি নষ্ট করবে?

ড্রাগের ডোজ একেবারে স্পেসিফাইড না হলে এই ধরণের সিরাপ, অয়েনমেন্ট বা লোশানের ক্ষেত্রে দিন উল্লেখ না করে ১ বোতল বা দুই বোতল বা দুই ফাইল – এভাবে লিখা ভাল

:

:

:

৯। ডায়াগনোসিস না লিখা

দুই শ্রেণীর ডাক্তাররা এটা করে। এক একেবারে হাবাগোবা ডাক্তার, যারা প্রেসিক্রিপশনের ফরমেট ই জানেনা। প্রেসক্রিপশনে ডায়াগনোসিস লিখা যে একটা অত্যাবশ্যকীয় কাজ – সেটা উপলব্ধি করতে না পারায় ডায়াগনোসিস লিখে না।

আরেক শ্রেণীর ডাক্তার এটা লিখে না – যারা অতিরিক্ত চালাক। ডায়াগনোসিস যদি ভুল হয়, তাইলে ইজ্জতের ধুতিতে টান পড়তে পারে – এই আশঙ্কায়।

কিন্তু কিছু একটা ডায়াগনোসিস লিখতেই হবে। আপনি মনে করতেছেন রোগীর ফাংশানাল প্রবলেম IBS, কিন্তু আপনি নিশ্চিত নন, তবু আপনি ?IBS লিখে রাখবেন। তাইলে আপনার এই প্রেসক্রিপশন আপনি যেমন অনেক দিন পর দেখে বুঝতে পারবেন আপনি কি চিন্তা করেছিলেন, তেমনি আপনার এই প্রেসক্রিপশন নিয়ে আপনার আরেক কলিগের কাছে গেলে তিনিও রোগীর পাস্ট হিস্ট্রি সম্পর্কে কিছুটা আইডিয়া পাবেন।

:

:

:

১০। (মেডিকেল ক্যাম্পের ক্ষেত্রে)

পার্টিকুলারসটি ফিল আপ না করা এবং ছিড়ে না রাখা।

বুথে ডায়াগনোসিস সহ ফিলাপ করার জন্য একটি কাগজ দেওয়া থাকে। ডাটাবেজে সংরক্ষণ করার জন্য এই অংশটি জরুরি। নতুন কেউ কেউ এই কাজটি বুঝতে পারেন না, এবং সর্বোচ্চ দায়বদ্ধতার ঘাটতি থাকায় অনেক সময় এই কাজটা মিসিং হয়ে যায়।

:

:

:

১১। ট্যাবলেট ক্যাপস্যুল বা সিরাপ না স্পেসিফাই না করা

ধরেন আপনি লিখলেন Napa 500mg ৭ দিন ১ + ১ + ১, মানে কী?

Napa কি ট্যাবলেট, নাকি ক্যাপস্যুল, নাকি অয়েন্টমেন্ট নাকি সিরাপ?

ফার্মেসি এই প্রেসক্রিপশন দেখে কি ঔষধ দিবে রোগীকে?

সে ধারণা করে ট্যাবলেট দিয়ে দিবে ঠিকই, কিন্তু মনে মনে ডাক্তারকে একটা বাংলা গালি দিবে, অনেকে মুখের উপর বলে দিতে পারে, কী মশায় চ্যাংড়া ডাক্তারের প্রেসক্রিপশান নাকি?

:

:

:

১২। ট্যাবলেটকে ক্যাপস্যুল এবং ক্যাপস্যুলকে ট্যাবলেট লেখা

বড় কোন সমস্যা না হলেও এই সমস্যার জন্য অনেক স্পেশালিস্ট ডাক্তারদের ইজ্জতের ধুতি ধরে অনেক সময় ফার্মাসিস্টরা টান মারে।

একটু কেয়ারিং হলেই টাবলেট ক্যাপস্যুলের ব্যাপারটার ল্যাটা চুকে যায়।

যেমন সচরাচর সব এন্টিবায়োটিক ই ক্যাপস্যুল – Except

1. Fluroquinolones (e.g. Cipfrofloxacin, Levofloxacin, Gemifloxacin),

2. Metrondazole,

3. Second & 3rd generation cephalosporin (Cefixime),

4. Nitrofurantoin

5.Azithromycin [Tablet Capsule দুটাই পাওয়া যায়]

এ ছাড়া বাকিরা সবই মোটামুটি ক্যাপস্যুল।

তাহলে এই পাঁচ ধরণের এন্টিবায়োটিক লিখার সময় একটু সতর্ক হয়ে ট্যাবলেট ই লিখতে হবে।

সব NSAIDs ই মোটামুটি ট্যাবলেট। কিন্তু Indomethacin লেখার সময় ট্যাবলেট লিখলে ধুতিতে টান পড়বে। কারন এটি ক্যাপস্যুল ই।

আবার BPH এর জন্য কমনলি প্রেসক্রাইভড Tamsoluline ঔষধটা অধিকাংশ কোম্পানির ই ক্যাপস্যুল।

স্মার্ট ডাক্তার মাত্রই এসব ব্যাপারে সচেতন।

আর এসব ব্যাপারে আন স্মার্ট হলে কনসালটেন্ট হয়ে যাওয়ার পরও আপনার প্রেসক্রিপশন দেখে কেউ কেউ আন্ডার এস্টিমেট করবে।

ক্যাম্পে এক রোগী এক কার্ডিওলোজিস্টের প্রেসক্রিপশান নিয়ে এসেছে যেখানে লিখা

Tab. Indiver 10mg …………২ মাস

০ + ০ + ১

এখন ড্রাগের বানানের এই হাল দেখে ডাক্তারের প্রতি আমার আন্ডার এস্টিমেশান চলে আসলে আপনি আমাকে দোষ দিতে পারবেন না।

:

:

:

১৩। ঔষধের নাম ভুল লিখা

আরেকটি অমার্জনীয় অপরাধ। আপনার ইজ্জতের ধুতিতে জোরে সোরে টান পড়ার জন্য এটাই যথেষ্ট। একবার এক পার্কিনসন রোগী এক বিখ্যাত নিউরোলজিস্ট দেখিয়ে এই প্রেসক্রিপশন নিয়ে গেল ফার্মেসিতে

Tab. Levopa 110 mg ½ + ½ + ½ চলবে

Tab. Comtan 200 mg 1 + 0 + 1 চলবে

Tab. Pantonix 20 mg 1 + 0 + 1 চলবে

ছয় মাস পর রোগী গ্রাম থেকে আবার সেই পিজি র আউটডোরে এল চোখ, মুখ সারা শরীর ফুলে যাওয়া, তীব্র পেপ্টিক আলসার আর প্রচণ্ড দুর্বলতা নিয়ে। ও মাই গড রোগীর তো কুশিং সিনড্রোম ডেভেলপ করেছে। ড্রাগ হিস্ট্রি নিয়ে দেখা গেল রোগী ঔষধ নিয়ে এসেছে, Tab. Cortan 20mg। এটি রোগী নিয়মিত দুই বেলা খেত। পার্কিনসন রোগী cortan কেন পাবে? আগের প্রেসক্রিপশন দেখলাম। আমার শ্রদ্ধেয় স্যারের হাতের লেখা অস্পষ্ট। স্যারের Tab. Comtan টা ভালমত বোঝা যাচ্ছে না। ২০মিগ্রা টাও ভাল মত স্পষ্ট না। ফার্মেসির লোক রোগীকে বলেছে Cortan tablet ২০০ মিগ্রা হয় না, ২০ মিগ্রা হয় এবং এটা স্যার ভুল লিখেছেন। এই ভাবে comtan এর জায়গায় cortan খেয়ে রোগীর iatrogenic cushing syndrome ডেভেলপ করেছে। সামান্য অস্পষ্ট হাতের লেখা থেকে এত কাহিনী ঘটে গেল, আর বানান ভুল হলে আরও কত কি যে হবে?

দেখুন

Parkirol 2mg (Ropinirole 2mg), Perkifen 10mg (Baclofen 10mg), Parkinil 5mg (Procyclidine 5mg) কাছাকাছি নামের একেবারে ভিন্ন ভিন্ন ঔষধ। এই সব ঔষধ এক্টার জায়গায় আরেকটা দেওয়া গুরুতর অপরাধ

অনুরূপভাবে Flexi 100mg (Aceclofenac 100mg) & Flexibac 10mg (Baclofen 10mg) ভিন্ন ভিন্ন ঔষধ।

এরকম এক্সামপল আরও অনেক দেওয়া যাবে।

:

:

:

১৪। Chronic Local pain এর জন্য দীর্ঘমেয়াদে systemic NSAIDs দেওয়া।

ধরেন রোগীর প্লান্টার ফাসাইটিস, বা রোগীর হিল পেইন বা রোগীর costochondritis. আপনি লিখলেন

Cap. Indomet 25mg ১৫ দিন

১ + ১ + ১ (ভরাপেটে)

Cap. Losectil 20 mg ১৫ দিন

১ + ০ + ১ (খালি পেটে)

এই রোগী কয়দিন পর পেইন ভাল না হওয়ায় আপনাকে গালি দিবে। কেন ভাল হবে না পেইন?

হিলে বা রিবসের costochondral junction এ blood supply কতটুকু?

আপনি দিনে ৭৫ মিগ্রা করে indomethacin দিলে কত শতাংশ এই সব মিনিমাম সার্কুলেশন এরিয়াতে যাবে?

তাছাড়া ক্রনিক পেইন একটা মাল্টি ফ্যাক্টরিয়াল ইস্যু।

শুধু মেডিসিন এখানে ৫০% এর বেশি role play করেনা।

আপনাকে এই সব পেইনের জন্য টপিকাল NSAIDs দিতে হবে, হিট থেরাপি দিতে হবে, সাইকোমডুলেশন করতে হবে, প্রয়োজনে টপিক্যাল স্টেরয়েড ইনজেকশান দিতে হবে।

এক্ষেত্রে বেটার প্রেসক্রিপশন হচ্ছে

1% Clofenac ointment …………… ১৪ দিন

আক্রান্ত স্থানে দিনে তিনবার

Hot water bag therapy ± NSAIDs

:

:

:

১৫। ডায়রিয়া রোগীকে এন্টিবায়োটিক দেওয়া

অনেক ক্ষেত্রেই গজায়মান ডাক্তারেরা ডায়রিয়ার জন্য শুধু ORS লিখতে কনফিডেন্স পান না। সাথে একটা এন্টিবায়োটিক না লিখলে কি যেন মিস হয়ে গেছে মনে হয় তাদের। দায়িত্ব নিয়েই বলছি এন্টিবায়োটিক কখনোই ডায়রিয়ার ফার্স্ট বা সেকেন্ড লাইন ড্রাগ না, অনেকটা থার্ড লাইন ড্রাগ।

Raiyyan Tahsan Date:19-01-2025 Sunday Time:2-39-25 PM

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top