Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

Management Case No 5. Pain Management

পেইন ম্যানেজমেন্ট বিষয়ে কিছু

ভুল প্র‍্যাকটিস:

———————–

১। কথায় কথায় গাড়ে কোমরে বেল্ট দেয়া। এগুলোর কোন রিকমেন্ডেশন নাই। দীর্ঘ দিনের বেল্ট পড়লে মাসল অকেজো হয়ে ওয়াস্টিং হয়। বরং এক্সসারসাইজ দিতে হবে।

২। অস্টি আর্থাইটিসে ক্যালসিয়াম দেয়া। ক্যালসিয়াম বরং এখানে বেড়ে অস্টিওফাইট হয়।

৩। শক্ত বিছানায় শুতে বলা। এতে ব্যথা বেড়ে যেতে পারে। এখানে আসলে ফার্ম ( Firm ) বেড/মেট্রেস বলতে হবে। ফ্লোরে শোয়াও অস্বস্থকর।

৪। বালিশ ছাড়া শুবেন। এটাও সায়েন্টিফিক না। স্বাভাবিক উচ্চতার একটি বালিশ লাগবে।

৫। চেয়ারে বসে নামাজ পড়বেন। হাটু ভাজ করবেন না।

মেডিকেলে এমন কোন গাইডলাইন নাই যে অস্টিও আরথাইটিসের কোন স্টেজে গেলে চেয়ারে বসে নামাজ পড়তে হবে। বরং এই কথা বলাতে আমরা জয়েন্টের সবাভাবিক ফ্লেক্সন টা বন্ধ করে দিচ্ছি। অনেক রোগি পেয়েছি যারা চিরতরে হাটু ফ্লেক্সন করতে পারছেন না আর। নিচে বসতে পারছেন না। এর দায় আমাদের নিতে হবে। মসজিদে ইয়াংরাও চেয়ার নিয়ে বসে পড়ছেন। হাটু ব্যথা/ কোমর ব্যথা হলেই আমরা বলে দিচ্ছি চেয়ারে বসে নামাজ পড়বেন। কিন্তু ইমপেক্ট টা জানি না।

আমি যেটা বলি, যদি আপনার খুব কষ্ট হয় তাহলে কিছুদিন চেয়ারে বসতে পারেন।

৬। যে কোন ব্যথার কারন হিসাবে ক্যালসিয়াম এর অভাব কে দায়ী করা এবং ক্যালসিয়াম দেয়া। ক্যালসিয়াম এর অভাবে অস্টিওপরোসিস হয়, তা খুব এক্সট্রিম এইজে। বৃদ্ধ, গর্ভবতী, সিকেডি এগুলো ছাড়া ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যেন ইনডিসক্রাইমিনেটলি না দেই। তহলে মেডিসিনের লিস্টটা একটু ছোট হবে।

৭। ইনডিসক্রাইমিনেটলি সবাইকে বি১ বি৬ বি১২ দেয়া উচিৎ নয়৷ এগুলোর তেমন রিকমেন্ডেশন নাই কিন্তু। হ্যা, মাঝে মাঝে প্লাসিবো হিসাবে দিতে হয়। এটা বুঝি। মেডিসিন যখন নিজেকে কিনতে হয়, তা কিন্তু পেইনফুল।

৮। ভিটামিন ডি কম পেলেই সব ব্যথার দায় তার উপর চাপিয়ে দেয়া। এতে করে অনেক আন ডায়াগনোসড ডিজিজ চাপা পড়ে যায়। নির্দিষ্ট লক্ষণ না পেলে যখন তখন এই দামি টেস্ট করানো উচিৎ না। উপরে একজন আছেন। হালকা অভাব মনে হলে সাপ্লিমেন্ট দিয়ে দেন ২/৩ মাস। ব্যাস। আমাদের দেশে তো এটা মহামারি। সবার কম। ফ্যাটি লিভারের মত!!

(একজন রোগির সারা শরীর ব্যথা। ব্লাড টেস্টে কিছু নাই। ভিটামিন ডি কম। ইন্ডিয়াতে বল্ল এটাই কারণ। সপ্লিমেন্ট দিল, কাজ হল না। ভিটামিন ডি লেভেল ভেড়ে হাইপার ভিটামিনসিস হল (বি.দ্র. বার বার ও দীর্ঘ দিনের সাপ্লিমেন্ট দিবেন না, কারণ এটা বডিতে জমে)। পরে বাংলাদেশে ডায়াগনসিস হল সোরিয়াটিক আর্থ্রাইটিস।

Raiyyan Tahsan ❤️Date:-29-12-24 Sunday time:-1-15-45 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top