সানজু, বয়স ১১ মাস, তার মা তাকে চেম্বারে নিয়ে আসলো,
পরিবারের সবাই কান্নাকাটি করছে, জিজ্ঞাস করলাম, মা কি হয়েছে? বললো, স্যার, আমার বাবুর গত কাল জ্বর উঠেছিলো৷ আজ সকালে হঠাৎ দেখি, সে চোখ মুখ উলটিয়ে কেমন করে বড় বড় চোখে তকিয়ে আছে, আর তার হাত পা গুলি বাঁকা করে ফেলছে,
পুরো শরীর মনে হচ্ছে বাঁকা করে ফেলছে, তার চোখ দেখেই আমাদের ভয় লেগে গেছে, স্যার এইটা আমার প্রথম বাচ্চা, বাচ্চা টাকে চিকিৎসা করেন।
আমি প্রশ্ন করলাম- আপনাদের বংশে কারো খিচুনি রোগ আছে?
সানজুর আম্মু বললো, না, আমাদের কারো এই সমস্যা নাই,
আমি আবার প্রশ্ন করলাম, এইরকম আর কখনো হয়েছিলো?
উত্তর দিলো, না, এইরকম আর কখনো হয়নি-
এখন আপনাকে এই সিনারিওতে ম্যানেজমেন্ট দিতে হবে, Emergency manegment, and prophylactic Manegment.
Diagnosis কি?
উত্তর- এইটার ডায়াগনোসিস হচ্ছে Febrile seizure /Febrile convulsion.
Febrile seizure কাকে বলে?
উত্তর- বাচ্চাদের জ্বর উঠলে জ্বর পরবর্তী যে convulsion বা খিচুনি হয়, তাকে Febrile convulsion বলে… (Conclusion হচ্ছে ব্রেইনের ইলেক্ট্রিক্যাল ডিসচার্জ এর সমস্যার কারণে sudden irregular violant movement of the body,)
Febrile seizure কাদের হয়?
উত্তর ৬ মাস থেকে ৫ বছরের বাচ্চাদের হয়, ৫ বছরের পরেও হতে পারে, যথা আমি চেম্বারে ৭ বছর ৮ বছরের রোগীও পেয়েছি যাদের febril convulsion হয়েছে
Febrile convulsion এর কারণ কি?
বাচ্চাদের ভাইরাস জ্বরের কারণে যখন শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায়, তখন ব্রেইনের ইলেক্ট্রিক্যাল ডিসচার্জ অস্বাভাবিক হয়ে যায়, এবং convulsion হয়, সাধারণত ১০২ ডিগ্রির উপরে গেলেই convulsion দেখা দেয়,
তবে কিছু কিছু ক্ষেত্রে ১০১ ডিগ্রি জ্বরেও খিচুনি হতে পারে,,,
যে কোনো ভাইরাস জ্বরে তাপমাত্রা ১০২ থেকে ১০৫ হতে পারে, তাই যে কোনো ভাইরাস জ্বরের সময় convusion হতে পারে।
convulsion এর high risk individual কারা, তা নির্ণয় করা যায়না, তবে যাদের হিস্ট্রি আছে, তারা রিস্ক জোনে আছে।
উপসর্গ কি?
১. জ্বর পরবর্তী Convulsion থাকবে,
২. Convulsion এর সময় সীমা হবে সর্বোচ্চ ৫-১০ মিনিট,
৯০% ক্ষেত্রে এইটা ৫ মিনিট থেকে কম হবে। এবং দৈনিক ১ বারের বেশি febrile conclusion হয়না।
যদি ১৫ মিনিটের বেশি হয়, তাকে রেফার করে দিবেন
৩… খিচুনি শরীরের নির্দিষ্ট অঙ্গের সাথে সমপৃক্ত থাকবেনা, Generalised tonic clonic বা পুরো শরীর জুড়ে হবে।
৪-
ভাইরাস জ্বরের হিস্ট্রি থাকবে, ( যে জ্বরে সর্দি কাশি থাকে, তা সাধারণত ভাইরাস দিয়ে হয়ে থাকে,
৫-
তাপমাত্রা ১০২ ডিগ্রির উপরে গেলে খিচুনি শুরু হতে পারে,
Convulsion এর উপসর্গ-
6. হঠাৎ করে হাত পা কম্পন শুরু হবে।
: ৭.. মনে হবে, বাচ্চা সারা শরির ভাঁজ করে ফেলতেছে,
৮..চোখ বড় বড় করে ফেলবে, তাকালে একটু ভয় লাগবে, (গ্রাম গঞ্জে জ্বীন ভূতে ধরছে বলবে)
৯.. মুখের লালা ছেড়ে দিতে পারে,
১০…জামা কাপড় ময়লা করে ফেলবে
আরো কিছু বৈশিষ্ট্য থাকবে,
যথা low grade fever,
Cough, runny nose, loose motion ইত্যা
আপনার পরীক্ষা নীরিক্ষা –
এইসব Febrile Convulsion হিস্ট্রি শুনে clinically diagnosis করা যায়, তবে
শুধু মাত্র সাধারণ ভাইরাস জ্বরের কারণে যেভাবে convulsion হয়, Meningitis ও Encephalitis এর কারণেও convulsion হতে পারে, সেখানেও জ্বর থাকবে, convulsion থাকবে, তাই Meningitis + Encephalitis exclude করতে হবে।
Meningitis হলে বাচ্চার Neck rigidity থাকবে, তথা Neck movement করতে পারবেনা,
আর Encephalitis থাকলে Unconscious হয়ে যাবে, তাই ভালোভাবে Meningitis +Encephalitis Exclude করে নিতে হবে।
ম্যানেজমেন্ট ঃ আপনাকে প্রথমে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট দিতে হবে, সাথে ভবিষ্যতে যেনো রিকারেন্স না হয়, সেই জন্য কাউন্সেলিং করতে হবে কিছু।
ইমার্জেন্সিতে ম্যানেজমেন্ট ঃ
এইরকম খিচুনি নিয়ে আসলে সর্বপ্রথম একটা Pre rectal diazepam দিবেন।
Per rectal diazepam এর ডোজ,
0.5mg/kg
কিভাবে দিবেন?
বাজারে sedil নামে পাওয়া যায়,
2 ml এর একটা ampule এ 10 mg থাকে।
এখন সানজুর ওজন ১০ কেজি,
সে কতটুকু পাবে?
সানজুর ওজন যেহেতু ১০ কেজি,
সে পাবে 10*0.5 mg = 5mg
2 ml এর ampule এ থাকে 10 mg তাহলে 1 ml =5 mg
সানজু যেহেতু 5 mg পাবে, তাই 1 ml দিলেই হবে,
যেহেতু per rectally দিবে, তাই 1 ml diazepam এর সাথে
2-3 ml N/S মিশিয়ে নিবে, তখন দিতে সহজ হবে।
সুতরাং বুঝা গেলো, 10 kg তে 1 ml করে পাবে,
**** তার মানে প্রতি কেজিতে 0.1 ml করে পাবে***** ইনজেকশন ফর্মের এই হিসাব কখনো ভুলবেন না।
10 kg তে 1 ml পেলে ১২ কেজিতে কতটুকু দিবেন?
1.2 ml
5 kg হলে কতটুকু দিবেন?
inj: Sedil 0.5 ml +2 ml N/S Per rectally…
8 kg হলে কতটুকু দিবেন লোডিং ডোজ,
Inj: Sedil 10 mg/2 ml
0.8 ml + 2 ml N/S and per-rectally…
তাহলে লোডিং ডোজ বুঝতে পারলেন,,
Diazepam দিয়েই ৯৮% রোগীর convulsion control হয়ে যায়, তবে কারো ক্ষেত্রে phenobarbitone লাগতে পারে,
(এইটার ডোজ পরবর্তী পোস্টে পাবেন****))
Anti-convulsant দেওয়ার পরে জ্বর বেশি থাকলে Napa suppository দিয়ে দিবেন, সাপোজিটরির ডোজের আলোচনা পূর্বে অতিবাহিত হয়েছে..
আপনি ডায়াজেপাম দেওয়ার পর খিচুনি বন্ধ হবে ঠিক আছে, কিন্ত আপনি তাকে কিছু বিষয় কাউন্সেলিং করতে হবে, ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আবার খিচুনি হতে পারে, তাই যা করা দরকার… তাই per rectal diazepam দেওয়ার পরেও দৈনিক 0.5 mg/kg/day হিসাব করে Oral tablet দিয়ে দিবেন,
Tab.. Sedil 5 mg
1/3 + 1/3+ 1/3 (১৪ দিন)
সাথে যেই বিষয় গুলি কাউন্সেলিং করবেন
১- কোন বাচ্চার যদি একবার Febrile conclusion হয়, তাহলে তার ৬ বছর পর্যন্ত যে কোনো সময় জ্বর আসলেই convulsion হতে পারে, এই বিষয় টা বাচ্চার বাবা মা কে ভালোভাবে কাউন্সেলিং করে দিতে হবে,
.৬ বছরের পর এইটা ভালো হয়ে যায়
যেহেতু জ্বর আসলেই খিচুনি হতে পারে, তাই বাচ্চার অভিভাবক কে বলবেন, আপনাকে সব সময় খিচুনির ঔষধ সাথে রাখতে হবে, অর্থাৎ prophylactic চিকিৎসার বিষয় ভালো ভাবে বুঝিয়ে দিতে হবে।
পেশেন্ট কে বলবেন,
আমি আপনাকে দুইটা ঔষধ দেবো, আপনার বাচ্চার সর্দি কাশি দেখলেই কিংবা গায়ে গায়ে জ্বর দেখলেই এইগুলি খাওয়াবেন।
Tab- Paracetamol 15 mg/kg
১০ কেজি ওজন হলে syrup Napa দেড় চামচ করে দিনে ৪ বার,
জ্বর ১০১ ডিগ্রির বেশি গেলে Napa suppository.
আর খিচুনি প্রতিরোধী ঔষধ সবসময় আপনার সাথে রাখবেন, এমন কি কোথাও বেড়াতে গেলেও সাথে রাখবেন।
Dose : 0.5 mg/kg in 3 divided dose..
ধরুন বাচ্চার ওজন ১০ কেজি,
তাহলে তার যখনি জ্বর আসবে, তার prophylaxis হিসাবে tab Sedil 5 mg..
1/3+1/3+ 1/3.. জ্বরের শুরুর দিন থেকে কিংবা নাকে পানি দেখলেই শুরু করবেন, জ্বর যতদিন থাকে ততদিন
. জ্বর ভালো হয়ে যাওয়ার পরেও ২-৩ দিন খাওয়াবেন, কারণ ভাইরাস জ্বরের ক্ষেত্রে দেখা যায়, ৫ম বা ৭ম দিন জ্বর ভালো হয়ে গিয়ে আবার ২-১ দিন পর জ্বর দেখা দেয়, তাই ঔষধ সাধারণত ২ সপ্তাহ continue করবে।
Raiyyan Tahsan Date:30-10-24.wednesday 6:44 pm
- TC(1487).(56). General Medicine Department Case No (14): Presumed Treated Hypertension and Type 2 Diabetes with Possible Upper-GI Dyspepsia/Dysmotility and Cardiovascular Risk Management (1 Prescription + 0 Reports + 0 Supporting Images).5432
- TC(1486).(02). Dermatology Department Case No 107:- Suspected Superficial Dermatophytosis with Possible Coexisting Allergic Rhinitis: Clinical Diagnosis, Prescription Analysis and Evidence-Based Management (1PR+0RE+0IMG)4433
- TC(1485).(02). Dermatology Department Case No (106): Undifferentiated Genital Ulcer Disease with Associated Skin Rash and Generalized Weakness Suspected Syphilis versus Genital Herpes; Possible Secondary Bacterial Infection (1 PR+ 0RE + 0Img)7799
- TC(1484).(09).Obstetrics & Gynecology Case No 60:-High-Risk Pregnancy with History of Two Preterm Deliveries and Two Neonatal Deaths: Diagnosis, Drug Safety and Evidence-Based Management(1PR+0RE+0IMG)8090
- TC(1483).(09). Gynecology Department Case No. (59): Physician-Documented Mastitis with Fever — Possible Inflammatory or Bacterial Mastitis; Breast Abscess and Dengue Fever to Be Excluded (1Prescription + 0Reports + 0Images)0909