Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

Cardiology case no 1.Heart attack

পেশেন্ট বুক ব্যাথা নিয়ে আসলে কিভাবে ডায়াগনোসিস করবেন যে হার্ট অ্যাটাক হয়েছে কিনা?

acute MI diagnosis এর জন্য পেশেন্ট এর মধ্যে নিম্নের ৩ টা সাইনের মধ্যে যে কোনো ২ টা পাওয়া যেতে হবে-

FIGURE 1.Heart attack sign.

1.. Typical Chest pain

2. ECG তে ST elevation ( Limb lead এ ১ ঘরের বেশি

, chest lead এ ২ ঘরের বেশি)

3..কার্ডিয়াক মার্কার বৃদ্ধি পাওয়া,

ECG তে যদি ST elevation থাকে, সাথে typical chest pain থাকে, তাহলে আর ব্লাড টেস্ট এর জন্য অপেক্ষা না করে চিকিৎসা শুরু করে দিবে৷

বুকে ব্যাথা শুরু হবার পরে ১ ঘন্টা থেকে ৪ ঘন্টার মধ্যে কার্ডিয়াক মার্কার হিসাবে Myoglobin দেখবে

কার্ডিয়াক muscle damage হলে প্রথমে Mygolobulin blood এ আসবে,

ধরুন, পেশেন্ট এর বুকে ব্যাথা শুরু হবার ১ ঘন্টার মধ্যে হাসপাতালে আনলেন, ECG তে ST elevation পেলেন, তাহলে confirm MI

আবার ধরুন, পেশেন্ট এর Typical chest pain পেলেন, তবে ECG তে কোনো চেঞ্জ নাই, তাহলে দ্রুত Serum Myoglobin করতে দিবেন, MI তে বুকে ব্যাথা শুরু হবার

প্রথম ৩ ঘন্টার মধ্যে কেবল একটা মার্কার পজিটিভ আসবে, সেটা হচ্ছে Myoglobin.

Trop-I ব্লাডে আসতে ৩ থেকে ১২ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে,

পেশেন্ট বুকে ব্যাথার ২ ঘন্টার মধ্যে আসছে, ইসিজি চেঞ্জ আপনি বুঝতেছেনা, আপনি Trop-I করতে দিলেন,

Trop-I negative দেখে আপনি পেশেন্ট কে Algin +PPI injection দিয়ে বাসায় পাঠিয়ে দিলেন, তাহলে জেনে রাখুন, আপনি একটা ক্রাইম করেছেন। কারণ Trop-I negative within first 12 hour of onset of pain Doesn’t exclude MI.

MI একটা পেশেন্ট কে ইসিজি দেখে ডায়াগনোসিস কর‍তে না পারা একজন ইমার্জেন্সি ডাক্তার এর সবচেয়ে বড় ব্যার্থতা।

এইটা একটা পেশেন্ট এর জীবন মরণের প্রশ্ন।

Raiyyan Tahsan ❤️ date:28-10-24 monday at 09.55PM.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top