Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

TC(1300).(09).Gynechology Case No 36. নরইথিস্টেরন নিয়ে প্রাকটিস রিলেটেড কিছু কথা

নরইথিস্টেরন নিয়ে প্রাকটিস রিলেটেড কিছু কথা

_____________________________________

এটা এমন একটা ঔষধ যা একইসাথে পিরিয়ডকে বন্ধ রাখতে কাজ করে আবার যার পিরিয়ড বন্ধ আছে তাকে পিরিয়ড হওয়াতেও কাজ করে, আবার অতিরিক্ত পিরিয়ডে রক্তপাতকে কমাতেও প্রেসক্রাইব করা হয়।

আমাদের সময়তো এতো ফেইসবুকে মেডিকেল গ্রুপ ছিলো না তাই চেম্বার প্রাকটিসে বিভিন্ন সময় বিভিন্ন প্রেসক্রিপশনে এই নরইথিস্টেরনের বিভিন্ন ধরনের ব্যবহার দেখে আবার মাথাটা ঘুরতো , আসলে কোন ক্ষেএে এর সঠিক ব্যবহারটা করবো। তখনতো সবেমাএ টুকটুক করে চেম্বার আর জব করতাম।

মাথায় রাখতাম আর বইয়ে দেখতাম কি থেকে কি হচ্ছে ————————————–

প্রেসক্রিপশনে কখনো দেখতামঃঃ

Tab. Normens=1+1+1=7days

কখনোবা

Tab. Normens=1+1+1= 21days খাবেন 7days খাবেন না এভাবে 3moths

আবার কখনো

Tab. Normens

1+1+1= 7days

1+0+1= 7days

1+0+0= 7days

আজকের পোস্টটা এইজন্য দিলাম যারা পিরিয়ডজনিত বিভিন্ন সমস্যায় নরইথিস্টেরন লিখছেন তাদের জন্য কিছু বার্তা____________________________________________________________________________

১।।

যাদের পিরিয়ড কয়েকমাস বন্ধ তাদের আপনারা যদি এই ঔষধ লিখেন তাহলে অবশ্যই তাদেরকে বলবেন ৩বেলা করে ৭দিন খাওয়ার পর অপেক্ষা করবেন ১০-১৫ দিনের মধ্যেই পিরিয়ড হবে।

-মানে ঔষধ ৭দিন খাওয়া শেষ হওয়ার পর ১০-১৫ দিনের মধ্যে) এটা না বললে এমন অনেক রোগী আছেন যারা ঔষধ খাওয়া শেষ হওয়ার পর মাসিক না হলেই ২দিন পর আবার নরমেন্স খাওয়া শুরু করে দেন যারফলে আবারও পিরিয়ড যায় পিছিয়ে। তাই কাউন্সিলিং করে বুঝিয়ে দিতে হবে।

২।।

যাদেরকে পিরিয়ড রেগুলার করতে এই ঔষধ দিবেন তাদেরকে ৩বেলা করে ২১দিন খাবেন ৭দিন খাবেন না এই নিয়মে ৩মাস খেতে বলবেন।

-মানে ৩বেলা করে টানা ২১দিন খাবেন তারপর যে ৭দিন খাবেন না তখন পিরিয়ড হবে সেই ৭দিন পর থেকে আবার ২১দিন টানা খাবেন এভাবে ৩মাস খাবেন)

-এটাও বুঝিয়ে দিবেন অনেকসময় আপনি ১ বা ২বেলা মিস করতে পারেন এতে আপনার উইথড্রল ব্লিডিং হতে পারে এতে ঘাবড়াবেন না আপনি ঔষধ নিয়ম অনুযায়ী চালিয়ে যাবেন)

***৩।।***

পিরিয়ডে অতিরিক্ত রক্তপাতে যখন এই ঔষধ লিখবেন

১+১+১=৭দিন কেউ লিখেন ২+২+২= ৭দিন

১+০+১=৭দিন

১+০+০ =৭দিন

কেউ লিখেন

১+১+১= ৭দিন

১+০+১= ১৪দিন

যেভাবেই লিখেন কিন্তুু রোগীকে ঔষধের নিয়ম বুঝাবেন।

-না বুঝালে দেখা যায় রোগী ৩দিন খেয়ে ব্লিডিং বন্ধ হলেই ঔষধও বন্ধ করে দেন আর ফলস্বরূপ আবারও সেই ব্লিডিং বা অনিয়মিত পিরিয়ড)

_________________ আশা করি আমার পোস্টের কারন আপনারা বুঝেছেন। রোগীরা আমার আপনার মতো সব বুঝবেনা এটাই স্বাভাবিক এবং ফার্মেসীম্যানেরও এতো সময় নাই রোগীকে বুঝানোর তারা ঔষধ দিয়েই ছেড়ে দেন। তাই রোগী যেহেতু আপনার সুতরাং তাকে বুঝানোর দায়িত্বটাও আপনার।

( বিঃদ্রঃ অনিয়মিত মাসিক/ মাসিকে অতিরিক্ত রক্তপাতের অনেক কারন আছে সেগুলো বের করে ট্রীটমেন্ট করা উওম। শুধু যে নরইথিস্টেরন দিয়েই এর ট্রীটমেন্ট করা হয় তা কিন্তুু নয়, ওসিপি এরও ভুমিকা আছে)

MedEx Bangladesh অনুযায়ী Norethisterone-এর তথ্য:

বিষয়তথ্য
Generic nameNorethisterone Acetate 5 mg
Dosage formTablet
Pharmacological classSynthetic Progestogen / Progestin; 19-nortestosterone derivative
Therapeutic Class — MedExDrugs for menopausal symptoms: Hormone replacement therapy, Female Sex hormones, Oral Contraceptive preparations
Main actionProgesterone-এর মতো progestational effect দেয়, endometrium-কে প্রভাবিত করে এবং ovulation inhibit করতে পারে; এর weak androgenic ও estrogenic activity-ও আছে।

বাংলাদেশে Brand + Price

BD BrandCompanyUnit PriceStrip Price
Noteron 5 mgIncepta৳5.50/tab৳55/10 tab
Normens 5 mgRenata৳6.50/tab৳65/10 tab
Menoral 5 mgSquare৳6.50/tab৳65/10 tab
Feminor 5 mgACME৳6.84/tab৳68.40/10 tab
Norestin 5 mgNuvista৳6.84/tab৳68.40/10 tab
Mensil N 5 mgHealthcare৳7.50/tab৳75/10 tab
Ethinor 5 mgEskayef৳6/tab৳60/10 tab অথবা ৳90/15 tab
Menogia 5 mgACI৳6.84/tab৳102.60/15 tab
Remens 5 mgPopular৳5.01/tab৳75.15/15 tab
Norcolut 5 mgCity Overseas৳7.25/tab৳72.50/10 tab; MedEx বর্তমানে unavailable দেখাচ্ছে।

কেন ব্যবহার হয়?

MedEx অনুযায়ী প্রধান indication হলো dysfunctional uterine bleeding, menorrhagia/heavy menstrual bleeding, premenstrual syndrome (PMS), endometriosis, এবং প্রয়োজন অনুযায়ী menstruation postpone/delay করা।

Clinical shortcut:
Norethisterone Acetate 5 mg = Synthetic Progestin
→ menstrual bleeding control / period delay / endometriosis / PMS.

গর্ভাবস্থায় এটি contraindicated, এবং thromboembolic disease বা significant liver disease থাকলে বিশেষ সতর্কতা/contraindication আছে।

Md.Rafiqul Islam Lipu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top