Hello I'm Raiyyan Tahsan
Brand Model and Executive

TC(1280).(24).Hepatology Case 21. Hepatitis B Exposed

আপনি রমনা পার্কের ভিতর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় একজন ড্রাগ এডিক্টেড চিনতাই কারী আপনাকে তার নিজস্ব ড্রাগ নেওয়ার জন্য ব্যবহৃত সিরিঞ্জ দিয়ে আঘাত করলো, তার ব্যবহৃত সিরিঞ্জ দিয়ে আপনার নিডেল পিক ইঞ্জুরি হলো, এখন আপনার করনীয় কি?

তার তো হেপাটাইটিস বি থাকতে পারে, HIV থাকতে পারে, হেপাটাইটিস -C থাকতে পারে, তবে কমনলি হেপাটাইটিস বি থাকতে পারে,

আমরা এখানে আলোচনা করবো Hepatitis B প্রতিরোধে আপনার করনীয়–

প্রথমত ক্ষতস্থান পরিষ্কার সাবান পানি দিয়ে ধুয়ে ফেলবেন, squeeze করে রক্ত বন্ধ করার দরকার নাই,

আবার চেপে রক্ত বের করার ও দরকার নাই,

এখানে যে সোর্স (এডিক্টেড ব্যক্তি থেকে) Exposer হয়েছে, আর source ব্যক্তির হেপাটাইটিস বি ভাইরাস status unknown… তাই এইটাকে হাই রিস্ক ক্যাটাগরিতে রাখতে হবে,

Next step–

এখন Exposed ব্যক্তির হিস্ট্রি নিতে হবে, যে আপনি ছোট বেলায় Hepa B vaccine নিয়েছেন কিনা, বাংলাদেশের EPI শিডিওলে ছোট বেলায় ৩ টা ভ্যক্সিন দেওয়া হয়, Exposed person এর যদি EPI শিডিউল পরিপূর্ণ করা থাকে, তাহলে তাকে একটা টেস্ট দিবেন,

Anti HbS.. Anti Hbs দিয়ে ইমিউনিটি লেভেল দেখা হয়,

Anti HbS লেভেল যদি > 10 mIU/ml থাকে, আর পেশেন্ট এর অতীতের সব টিকা দেওয়ার ডকুমেন্টস থাকে, তাহলে এই সিনারিওতে do Nothing,

মানে কোন post exposure prophylaxis লাগবেনা,

আবার ধরুন, Exposed person এর অতীতে সব ভ্যাক্সিন দেওয়া আছে, অর্থাৎ EPI schedule অনুযায়ী

সব ডোজ পেয়েছে, কিন্তু এখন তার Anti Hbs করে দেখলেন, এইটা মাত্র 8 mIU/ml, অর্থাৎ 10 থেকে কম,

তাহলে এখন exposed person কে অতিদ্রুত Hepa B vaccine and hepa big (immunoglobulin) দুইটা দিতে হবে, I/M in two separate arm.

এর পরে Exposed person আরো ২ ডোজ ভ্যাক্সিন নিবে,

একটা এক মাস পর,

আরেকটা ৬ মাস পর।

এতে করে তার post exposure prophylaxis পরিপূর্ণ হবে, এবং ভবিষ্যতের জন্য immunity পাবে।

সিনারিও-২.

ধরুন, হাসপাতালের ইমার্জেন্সিতে একটা পেশেন্ট এর cut injury স্টিচ দিতে গিয়ে আপনার niddle injury হলো,

এখন এই পেশেন্ট আবার HbSAg positive, তাহলে করনীয় কি?

করনীয় উপরের কেসের মতই,

আপনার আগে থেকেই যদি সব ভ্যাক্সিন দেওয়া থাকে, তাহলে এখন শুধু Anti -Hbs Level টা দেখবেন,

এইটা >10 হলে Do nothing, less than 10 হলে Vaccine and immunoglobulin দুইটা দিবেন, আর পরবর্তীতে আরো ২ টা ভ্যাক্সিন দিবেন,

সিনারিও-৩

যে সোর্স থেকে আপনার নিডেল পিক ইনজুরি হয়েছে, সেই সোর্সের যেমন ইমার্জেন্সি পেশেন্ট এর কাটা হাতে স্টিচ দিতে গিয়ে আপনার ইনজুরি হলো, পেশেন্ট নিজের HbSAg এর ব্যাপারে জানেনা,,পজিটিভ নাকি নেগেটিভ, তাহলে করনীয় কি?

করনীয় হচ্ছে পেশেন্টের HbsAg চেক করা– আর exposed person এর Anti-Hbs লেভেল দেখা,

সোর্সের যদি HbsAg পজিটিভ হয়, তাহলে সিনারিও ১-২ এর মত আপনি চিকিৎসা নিবেন, আর সোর্স পার্সন এর যদি HbSAg নেগেটিভ হয়, তাহলে আপনার কিছুই করা লাগবেনা যদি anti Hbs >10 হয়,

আর Anti Hbs < 10 হলে আপনার ভবিষ্যৎ ইমিউনিটির জন্য আপনি একটা বুষ্টার ভ্যাক্সিন নিতে পারেন-

ভ্যাক্সিন নিয়ে ১ মাস পর চেক করবেন, Anti Hbs >10 হয়েছে কিনা, >10 হলে আর কোন ডোজ লাগবেনা,

কিন্তু যদি < 10 হয়, তাহলে আরো ২ টা ডোজ লাগবে,

অর্থাৎ সোর্স HBsAg negetive হলে আর Exposed person এর Anti Hbs <10 হলে প্রথমে ১ টা ভ্যাক্সিন, ১ মাস পর আবার Anti Hbs চেক, যদি ১ মাস পর Anti Hbs > 10 হয়, তাহলে আর ২ টা ডোজ লাগবেনা, কিন্ত ১ মাস রেও যদি <10 থাকে, তাহলে আরো ২ টা ডোজ পাবে,

আর সোর্স পার্সন যদি HBsAg Positive হয়, অথবা তার HbSAg unknown হয়, আর Exposed person এর যদি Ant Hbs <10 হয়, তাহলে প্রথম দিন Vaccine and immunoglobulin দুইটাই দিবে, এবং ১ মাস পরে Anti Hbs লেভেল দেখা লাগবেনা, বরং আরো ২ টা ডোজ শেষ করে তার পর চেক করবে। এই ক্ষেত্রে ৩ টা ডোজ ই দেওয়া লাগবে।

উপরের সব সিনারিও হচ্ছে যদি Exposed person এর complete vaccination history থাকে সেই ক্ষেত্রে প্রযোজ্য –

সিনারিও-৪..

আর যদি exposed person এর ভ্যাক্সিনেশন হিস্ট্রি না থাকে, complete করছে কিনা তার জানা নাই, সেইক্ষেত্রে exposed person এর Anti Hbs লেভেল দেখে কোন লাভ নাই,

সেই ক্ষেত্রে প্রথমে সোর্সের HbsAg test করে দেখবে,

Exposed person এর Vaccination history জানা নাই, সোর্স পার্সন এর HbsAg positive (যেমন সোর্স পার্সন হাসপাতালের পেশেন্ট, অথবা সোর্স পার্সন এর HbSage unknown -( সোর্স ড্রাগ এডিক্টেড সন্ত্রাসী /চিনতাই কারী) করনীয় কি?

Exposed person কে প্রথম দিন Hepa B vaccine

+ HepaBig (immunoglobulin) দিন,

এর পরে আরো ২ টা ভ্যাক্সিন ডোজ দিন, ১ টা এক মাস পর, ১ টা ৬ মাস পর।

তার ২ মাস পর Anti Hbs লেভেল চেক করতে পারেন

সিনারিও_৫

exposed person এর ভ্যাক্সিনেশন হিস্ট্রি incomplete/ জানা নাই— আবার Source person এর HbsAg negative, তাহলে করনীয় কি?

এই ক্ষেত্রে immunoglobulin লাগবেনা, ভ্যাক্সিন ও immediately লাগবেনা, তবে Exposed person নিজের ভবিষ্যত ইমিউনিটির জন্য নিজের ভ্যাক্সিন ডোজ পরিপূর্ণ করে নিবে-

আগে যদি ১ টা নিয়ে থাকে, এখন আরো ২ টা নিবে,

তবে এমন খুব রেয়ার পাওয়া যায়, তাই ডকুমেন্টস না থাকলে নতুন করে একটা ভ্যাক্সিন সিরিজ কমপ্লিট করাই ভালো,

১ ম ডোজ নিজের সুবিদামত সময় দিয়ে নিবে

২য় ডোজ ১ মাস পর

৩য় ডোজ, প্রথম ডোজের ৬ মাস পর।

এই গেলো উপরের সিনারিও সমূহের আলোচনা

accidental exposure to HbSAg..

এবার আবার প্রথম সিনারিওতে ফিরে যাই,

প্রথম সিনারিওতে যেহেতু সোর্স পার্সন চিনতাই কারী, তার তো HIV, or HbSAg positive কিনা জানা যাবেনা,

HbSAg এর জন্য তো আমরা precaution নিলাম,

কিন্ত HIV prophylaxis এর জন্য কি করবে?

প্রথমত সম্ভব হলে HIV Ag/Ab test করে নিবে, Baseline test বলে একে, না করলেও অসুবিধা নাই,

তবে prophylaxis নিতে হবে ২৮ দিন।

prophylaxis হচ্ছে

tenofovir disoproxil 300 mg + Lamivudin 300 mg+ Dolutegravir 50 mg

৩ টা একসাথে প্রতিদিন একই সময়-২৮ দিন

আর হেপাটাইটিস সি এর যেহেতু কোন ভ্যাক্সিন নাই,

তাই আপাতত সেটা নিয়ে কোন চিন্তা করবেনা- ৩ মাস পর

anti HCV দেখে নিলেই হবে।

Md.Rafiqul Islam Lipu.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top