সবারই তো, অনেকেরই তো অ্যাকনি হয়, হ্যাঁ?
এখন অ্যাকনির ক্ষেত্রে দেখা যায় যে মুখটা একটা দেখবেন ড্রাই হয়ে যায়। মনে করে যে যাদের মুখ তেলতেলে, তাদেরই কিন্তু ব্রণ হবে। না, যাদের মুখ তেলতেলে না, পুরা ড্রাই স্কিন, ওদেরও কিন্তু ব্রণ হতে পারে।
এখন ব্রণের জন্য আমাদের খুব ভালো একটা জিনিস হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা কীসে পাবেন, জানেন? বাদামে, যেটা দেশি বাদাম। চিনাবাদাম খাই না? এরকম করে চিনাবাদাম।
তারপর হচ্ছে রুই মাছের পেটি, ইলিশ মাছের পেটি। এখন আপনি যে পরিমাণ লাকি, বাংলাদেশে থাকেন, মাছ খেতে পারেন। অন্য দেশের মানুষ কিন্তু এরকম মাছ পায় না।
আপনি যেকোনো ধরনের মাছ খাবেন, ওটার মধ্যে কিন্তু ভালো ওমেগা থ্রি থাকে। তারপর হচ্ছে দেশি ঘি। এই জিনিসগুলো খাবেন। এই জিনিসগুলোর মধ্যে ওমেগা থ্রি থাকে।
ওমেগা থ্রি খেলে কিন্তু আপনার এই স্কিনটা ভালো ময়েশ্চার দেবে, আর আপনার যে অ্যাকনি আসা, সেটা প্রতিরোধ করবে। আমি আপনার অ্যাকনিটা সারিয়ে দিব। কিন্তু ফিউচারের জন্য অ্যাকনি না আসে, ড্রাই স্কিন হয়ে যেন অ্যাকনি না হয়, এজন্য ওমেগা থ্রি খেতে হবে।
ওমেগা থ্রি কীসে থাকে, বলেন? চিনাবাদাম। তারপর হচ্ছে মাছের পেটি অথবা যেকোনো ধরনের মাছ। আর বাদাম, দেশি বাদাম খাবেন। বিদেশি বাদাম খাওয়ার দরকার নাই। ঠিক আছে?
Md.Rafiqul Islam Lipu