২৫ সপ্তাহের Pregnancy। Anomaly scan করতে গিয়ে দেখলাম—এক ফোঁটাও পানি নেই!
কিন্তু আসল রহস্যটা Ultrasound-এ ছিল না…
আজ ২৫ সপ্তাহের একজন pregnant patient-এর anomaly scan করছিলাম।
স্ক্যান করতে গিয়েই চোখে পড়ল—
Anhydramnios.
প্রথম প্রশ্ন—কেন?
Patient-কে জিজ্ঞেস করলাম,
“আপনার কি পানি ভেঙেছে? পানি যাওয়ার কোনো history আছে?”
উত্তর—না।
তাহলে ভাবলাম fetal urinary system-এর সমস্যা?
দুইটা kidney ভালোভাবে খুঁজলাম।
Right kidney present.
Left kidney present.
কোনো obvious renal agenesis বা gross cystic renal abnormality পেলাম না।
এরপর মাথায় এলো FGR/IUGR।
Placental insufficiency → fetal renal perfusion কমে → urine production কমতে পারে → oligohydramnios হতে পারে।
কিন্তু fetal biometry ও growth evaluate করে দেখলাম—
IUGR/FGR-ও নেই।
এখন case-টা আমাকে সত্যিই ভাবাচ্ছিল।
পানি যাচ্ছে না।
দুই kidney আছে।
Gross renal anomaly নেই।
IUGR নেই।
তাহলে Anhydramnios কেন?
শেষে patient-এর drug history নিলাম।
Patient প্রথমে ওষুধের নাম বলতে পারছিলেন না। পরে তার husband বললেন—
“Hypertension-এর একটা ওষুধ খায়।”
ওষুধটা আনতে বললাম।
নামটা দেখেই পুরো puzzle মিলে গেল—
OLMESARTAN
Olmesartan একটি ARB (Angiotensin-II Receptor Blocker)।
বিশেষ করে pregnancy-এর 2nd ও 3rd trimester-এ ARB exposure fetal renal function মারাত্মকভাবে কমিয়ে দিতে পারে।
Olmesartan
↓
Fetal renal perfusion ↓
↓
GFR ↓
↓
Fetal urine production ↓
↓
Severe oligohydramnios
↓
ANHYDRAMNIOS
সবচেয়ে interesting বিষয়—
Kidney ultrasound-এ present এবং grossly normal দেখালেই kidney function normal—এমন নয়।
এই case থেকে আবার একটা জিনিস শিখলাম—
“Don’t stop at WHAT you see on ultrasound.
Always ask WHY you are seeing it.”
শুধু “Anhydramnios” লিখে report শেষ করে দিলে হয়তো আসল clue-টাই missed হয়ে যেত।
তাই সব সময় মনে রাখবেন:
Unexplained severe oligohydramnios/anhydramnios পেলে শুধু fetal anomaly খুঁজবেন না।
Membrane rupture → Fetal kidneys/urinary tract → Fetal growth/placental insufficiency → Maternal drug history
সবগুলো একসাথে evaluate করুন।
বিশেষ করে জিজ্ঞেস করুন—
ACE inhibitor বা ARB জাতীয় antihypertensive drug ব্যবহার করছেন কি না।
কারণ কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ diagnostic clue-টা—
Ultrasound screen-এ থাকে না,
থাকে patient-এর history-তে।
Md.Rafiqul Islam Lipu